এক্সপ্লোর

Sukhendu Sekhar Roy: শীর্ষ নেতৃত্বকে না জানিয়ে সিদ্ধান্ত? দলের দুই প্রবীণ নেতার উপর রুষ্ট তৃণমূল, ব্যবস্থা নেওয়া হতে পারে

Saugata Roy: তৃণমূল সূত্রে দাবি, দুই সাংসদই সিদ্ধান্ত নিয়েছেন শীর্ষ নেতৃত্বকে বিন্দুবিসর্গ না জানিয়ে, যা নিয়ে ক্ষুব্ধ দলের শীর্ষ নেতৃত্ব। 

কৃষ্ণেন্দু অধিকারী, বিজেন্দ্র সিংহ ও রুমা পাল: এবার কি সৌগত রায় ও সুখেন্দুশেখর রায়ের বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে পারে তৃণমূল? তৃণমূল সাংসদ সৌগত  বাংলাদেশ নিয়ে আলোচনার জন্য লোকসভায় মুলতুবি প্রস্তাব আনতে চেয়েছিলেন। অন্য দিকে, সুখেন্দুশেখর রাজ্য়সভায় আসন পরিবর্তনের জন্য সরাসরি চেয়ারম্যান জগদীপ ধনকড়কে চিঠি লিখেছেন। তৃণমূল সূত্রে দাবি, দুই সাংসদই সিদ্ধান্ত নিয়েছেন শীর্ষ নেতৃত্বকে বিন্দুবিসর্গ না জানিয়ে, যা নিয়ে ক্ষুব্ধ দলের শীর্ষ নেতৃত্ব। (Sukhendu Sekhar Roy)

ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে নিয়ে শোরগোলের মধ্য়েই এবার কি শৃঙ্খলা ভাঙলেন তৃণমূলের দুই প্রবীণ সাংসদ? সৌগত ও সুখেন্দুশেখরের বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে পারে দল? এমনই জল্পনা শুরু হয়েছে তৃণমূলের অন্দরে। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, দমদমের সাংসদ সৌগত বাংলাদেশ নিয়ে আলোচনার জন্য লোকসভায় মুলতুবি প্রস্তাব আনতে চেয়েছিলেন। যেখানে বাংলাদেশ ইস্যুতে শুরু থেকেই দূরত্ব তৈরির চেষ্টা করছে তৃণমূল, সেখানে সৌগত লোকসভার সেক্রেটারি জেনারেলকে নোটিস দিয়েছেন। (Saugata Roy)

অন্য দিকে আবার, সাংসদ সুখেন্দুশেখর একধাপ এগিয়ে রাজ্যসভায় তাঁর আসন পরিবর্তনের জন্য চেয়ারম্য়ান ধনকড়কে চিঠি লিখেছেন বলে খবর। এতদিন তিনি বসতেন দ্বিতীয় সারিতে। এবার লাস্ট বেঞ্চে বসতে চেয়ে চিঠি দিয়েছেন বলে সূত্রের খবর। তৃণমূল সূত্রে দাবি, এই জোড়া কর্মকাণ্ডই বর্ষীয়ান দুই সাংসদ করেছেন শীর্ষ নেতৃত্বকে বিন্দুবিসর্গ না জানিয়ে। তৃণমূল সূত্রে খবর, দুই প্রবীণ নেতার এহেন আচরণে যারপরনাই ক্ষুব্ধ দলের শীর্ষ নেতৃত্ব। দলের একাংশও মনে করছে যে সৌগত এবং সুখেন্দুশেখর যা করেছেন, তা শৃঙ্খলাভঙ্গের সামিল। কেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, প্রশ্ন উঠেছে তৃণমূলের অন্দরেই।

আর জি কর কাণ্ডের পর থেকেই দলের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে সুখেন্দুশেখরের। 'জাগো বাংলা'র সম্পাদক পদে তাঁর জায়গায় আনা হয়েছে শোভনদেব চট্টোপাধ্য়ায়কে। এমনকী কমিটিতে থাকা সত্ত্বেও তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে আমন্ত্রণ পাননি তিনি। এই প্রেক্ষাপটেই, তৃণমূল সাংসদের দলকে না জানিয়ে আসল বদলানোর আর্জিতে জল্পনা শুরু হয়েছে। যদিও, ঘনিষ্ঠ মহলে সুখেন্দুশেখর জানিয়েছেন, সেপ্টেম্বরে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসক তাঁকে কম হাঁটতে, কম সিঁড়ি ভাঙতে পরামর্শ দিয়েছেন। তাঁর বর্তমান আসন দরজা থেকে কিছুটা দূরে। তাই গেটের কাছে আসন চান তিনি।

তৃণমূলের একাংশ এতে বলছেন, দলকে জানালে দলই উদ্যোগ নিতে পারত তাঁর আসন পরিবর্তনের। তবে, কেন দলকে না জানিয়ে এই সিদ্ধান্ত?
এ নিয়ে প্রতিক্রিয়া নিতে ফোন করা হলে ফোন ধরেননি সুখেন্দুশেখর।অন্য দিকে, কোনও মন্তব্য করতে রাজি হননি সৌগতওয়। সূত্রের খবর, লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্য়ায় সৌগত  ও অন্য তৃণমূল সাংসদদের জানিয়েছেন, দলকে জানিয়ে তবেই যেন নোটিস দেওয়া হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari on Abhaya: অভয়াকাণ্ডে শ্মশান নিয়ে নতুন তদন্তের কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অভিযোগের তীর নির্মল ঘোষের দিকেই 
অভয়াকাণ্ডে শ্মশান নিয়ে নতুন তদন্তের কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অভিযোগের তীর নির্মল ঘোষের দিকেই 
RG Kar Case: 'ভয়ঙ্কর অত্যাচারী শাসকের হাতে ছিল বাংলা', কী ঘটেছিল সেদিন অভয়ার মায়ের সঙ্গে ? জানালেন মুখ্যমন্ত্রী
'ভয়ঙ্কর অত্যাচারী শাসকের হাতে ছিল বাংলা', কী ঘটেছিল সেদিন অভয়ার মায়ের সঙ্গে ? জানালেন মুখ্যমন্ত্রী
East Burdwan: মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget