এক্সপ্লোর

PM Modi Rally: '২০০০ টাকায় বিকোবে না আপনাদের মেয়ে', মোদির সভা থেকে বার্তা রেখা পাত্রর

Narendra Modi Rally: বঙ্গ রাজনীতিতে তিনি এখন 'বিতর্কিত' এক মুখ। সন্দেশখালি প্রসঙ্গ নিয়ে এবার মোদির সভামঞ্চ থেকেই চরম বার্তা দিলেন রেখা পাত্র। 

কলকাতা: শেষ দফা ভোটের (Lok Sabha Election) আগে আজ ফের বঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র  মোদি (Narendra Modi)। সেই সভাতে উপস্থিত ছিলেন বসিরহাটের (Basirhat) বিজেপি প্রার্থী (BJP) রেখা পাত্র (Rekha Patra)। বঙ্গ রাজনীতিতে তিনি এখন 'বিতর্কিত' এক মুখ। সন্দেশখালি ইস্যু থেকে ভাইরাল ভিডিওতে রেখা পাত্রর উপস্থিতি- এসব নিয়ে জলঘোলা কম হয়নি। সেই সন্দেশখালি প্রসঙ্গ নিয়ে এবার মোদির সভামঞ্চ থেকেই চরম বার্তা দিলেন রেখা পাত্র।  

এদিন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র বলেন, 'এই বিজেপি পরিবারই আমার পরিবার। আমার নামে যেভাবে কালিমালিপ্ত করা হচ্ছে, সেটা যে মিথ্যে তা আপনারা এখন সবাই জানেন। আমি ২০০০ হাজার টাকায় কারও কাছে বিক্রি হয়নি। আরও হবও না। আপনাদের এই বোন আজীবন আপনাদের সঙ্গে ছিল, আপনাদের সঙ্গেই থাকবে। প্রধানমন্ত্রী মোদিজিকেই ফের ফেরত আনব, এই গ্যারান্টি আজ সভা থেকেই দিয়ে যাব আমরা।' 

কেন ২০০০ টাকার প্রসঙ্গ তুললেন রেখা পাত্র? 

সন্দেশখালিকাণ্ডের সময়ই রেখা পাত্রর বিরুদ্ধে বড় অভিযোগ তুলেছিল তৃণমূল। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা নেন, স্বাস্থ্যসাথী কার্ডের ছবি পোস্ট করে রাজ্য সরকারের সুবিধা নিচ্ছেন বসিরহাটের বিজেপি প্রার্থী, এমনটাই অভিযোগ ছিল। যদিও 'সোশাল সাইটে ব্যক্তিগত তথ্য প্রকাশ করে দেওয়া হয়েছে। মোবাইল ফোন থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, সবকিছু প্রকাশ করে দেওয়া হয়েছে' এই অভিযোগে জাতীয় এসসি কমিশনে অভিযোগ করেছিলেন রেখা পাত্র। 

রেখাকে ফোন করেছিলেন মোদিও

বসিরহাট কেন্দ্রে প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর রেখা পাত্রকে ফোন করেছিলেন নরেন্দ্র মোদি। তিনি ফোনে বলেছিলেন, 'রেখাজি, সন্দেশখালিতে আপনি এত বড় লড়াই লড়েছেন, আপনি একজন শক্তিস্বরূপা। আপনি এত শক্তিশালী লোককে জেলে পাঠিয়ে দিয়েছেন। আপনি ভাবতে পারছেন আপনি কত বড় সাহসিকতার কাজ করেছেন? '                                             

প্রধানমন্ত্রীর ফোনের পরে রেখার সমর্থনে আওয়াজ তুলেছিলেন সন্দেশখালির মহিলা আন্দোলনকারীরা। তা দেখে ভোটে গেরুয়া সুনামির হুঙ্কার দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। 

আরও পড়ুন, সপ্তম দফার আগে মিশন কলকাতা, বিকেলে শহরের বুকে মেগা রোড শো মোদির, কোন পথে এগোবে?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
BJP Leader Extortion Allegation: ৫ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ, কাঠগড়ায় ৫ বিজেপি নেতা, কাটোয়ায় চাঞ্চল্যকর ঘটনা
৫ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ, কাঠগড়ায় ৫ বিজেপি নেতা, কাটোয়ায় চাঞ্চল্যকর ঘটনা
West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
TMC Leader Arrested: গ্রেফতার নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক, তোলাবাজি থেকে ভোট পরবর্তী হিংসা, একাধিক অভিযোগ ধৃতের বিরুদ্ধে
গ্রেফতার নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক, তোলাবাজি থেকে ভোট পরবর্তী হিংসা, একাধিক অভিযোগ ধৃতের বিরুদ্ধে

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget