এক্সপ্লোর

BJP Sandeshkhali : বিজেপি বিধায়কদের সন্দেশখালি যাওয়ার পথে বাধা, সায়েন্স সিটির কাছে ধুন্ধুমার পরিস্থিতি, বাস আটকাল পুলিশ

Suvendu On Sandeshkhali: বাসন্তী হাইওয়েতে ঢোকার মুখেই আটকে দেওয়া হল বিজেপি বিধায়কদের বাস। পুলিশের সঙ্গে বচসা।

বিজেপির সন্দেশখালি যাত্রা নিয়ে ধুন্ধমার পরিস্থিতি কলকাতায়। বিজেপি বিধায়কদের সন্দেশখালি যাওয়ার পথে বাধা দিল পুলিশ। বাসন্তী হাইওয়েতে ঢোকার মুখেই আটকানো হল বিজেপি বিধায়কদের বাস। ৬৭ জন বিজেপি বিধায়ককে নিয়ে সন্দেশখালির দিকে এগোচ্ছিল বিজেপির বাস। কিন্তু তা আটকানো হল কলকাতাতেই । এদিকে সোমবারই পরিকল্পনা মাফিক সন্দেশখালি পৌঁছেছেন রাজ্য়পাল। 

 সন্দেশখালি ঘিরে সপ্তাহের প্রথম কাজের দিনেই উত্তেজনার আঁচ ছড়িয়ে পড়েছে বিধানসভা থেকে সন্দেশখালিতে। রাজ্যপালের কাছে নিজেদের অভিযোগের কথা জানান মহিলারা। একের পর এক মহিলা এসে তাঁদের অভিযোগের কথা উগরে দেন রাজ্যপালের কাছে। ফুল ছড়িয়ে, শঙ্খ বাজিয়ে অভ্যর্থনা জানানো হয় রাজ্যপালকে। রাজ্যপালের হাতে রাখি পরিয়ে দেন সন্দেশখালির মহিলারা। মহিলাদের নিরাপত্তা সুরক্ষিত করতে যা ব্যবস্থা নেওয়ার তিনি নেবেন বলে আশ্বাস দেন রাজ্যপাল। 

সকালেই সন্দেশখালি নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভার অধিবেশন। অধিবেশন কক্ষের মাটিতেই বসে পড়েন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর 
বিবৃতির দাবিতে দফায় দফায় বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। বিধানসভা থেকে ওয়াক আউটও করেন তাঁরা। এরপর শুভেন্দু-সহ সাসপেন্ড ৬ বিধায়ককে সাসপেন্ডও করা হয়।

চলতি অধিবেশনের জন্য আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল, চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ ও নাটাবাড়ির বিধায়ক মিহির গোস্বামীকেসাসপেন্ড করা হয় । বিজেপির সমস্ত বিধায়ককে সাসপেন্ড করার দাবি জানান পানিহাটির তৃণমূল বিধায়ক ও বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ। মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বিজেপির ৬ জন বিধায়ককে সাসপেন্ড করার আবেদন জানান।   

এদিন ‘সন্দেশখালি সঙ্গে আছি’ স্লোগান লেখা টি শার্ট পরে বিজেপি বিধায়করা সভায় আসেন। অধিবেশন কক্ষে স্লোগান দিতে শুরু করেন তাঁরা। আপত্তি জানান বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালির ঘটনায় মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বিধানসভার ভিতরে স্লোগান দেন বিজেপি বিধায়করা। একবার বিরোধী বেঞ্চ থেকে বাঁশির আওয়াজও শোনা যায়। পাল্টা কটাক্ষ করেন তৃণমূল বিধায়ক অসীমা পাত্র। বিজেপি বিধায়করা কাগজ ছিঁড়ে প্রতিবাদ জানান।    

অন্যদিকে সোমবারই সন্দেশখালিতে যান রাজ্য মহিলা কমিশনের প্রতিনিধিরা। দলে ছিলেন মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায় ও আরও এক সদস্য। কথা বলেন মহিলাদের সঙ্গে। পুলিশের বিরুদ্ধেও রাজ্য মহিলা কমিশনের প্রতিনিধিদের কাছে অভিযোগ করেন গ্রামবাসীরা।  

আরও পড়ুন:          

শীতের আমেজ বাড়ছে উত্তরবঙ্গে, কত দিন স্থায়ী হবে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget