এক্সপ্লোর

Sandeshkhali TMC : 'টাকা-জমি ফেরত দিলে সমর্থন করবেন তো? মমতা দিদিকে ভালবাসেন তো?' সন্দেশখালিতে দোরে-দোরে তৃণমূল

TMC In Sandeshkhali : লোকসভা ভোটে নিজেদের পাল্লা ভারি রাখতে তৃণমূল ঘুরছে দোরে দোরে। জানতে চাইছে, টাকা - জমি ফেরত পেলে তারা তৃণমূলের ডাকে সাড়া দেবেন তো ? 

সমীরণ পাল, উত্তর ২৪ পরগণা: 'বকেয়া টাকা যদি আপনারা ফেরত পেয়ে যান, আপনারা আমাদের দলকে সমর্থন করছেন তো?' অশান্ত সন্দেশখালিতে ঘরে ঘরে গিয়ে এ কথা জিগ্যেস করছে তৃণমূল ( TMC )। তাদের দেওয়া ভিডিওতেই দেখা গেছে সে কথোপকথন। প্রাপ্য জমি বা টাকা ফেরত দেওয়ার কথা দিয়ে, ভোট ও সমর্থনের আশ্বাস চেয়ে বেড়াচ্ছে ঘাস-ফুল শিবির। কোমর বেঁধে পথে নেমেছেন সন্দেশখালি ২ পঞ্চায়েত সমিতির ( Sandeshkhali 2 Panchayat Samiti ) কর্মাধ্যক্ষ দীপিকা পোদ্দার ( Deepika Poddar ) । 

সামনেই লোকসভা ভোট। তার আগেই তৃণমূল নেতা শেখ শাহজাহান ও তার দুই শাকরেদ শিবু ও উত্তমের বিরুদ্ধে উত্তপ্ত লাভার মতো ক্ষোভের উদ্গীরন হয়েছে সন্দেশখালিতে। গ্রামের পুরুষদের অত্যাচার, হুমকি, খাটিয়ে টাকা না দেওয়া, মেয়েদের তুলে নিয়ে যাওয়া, শারীরিক লাঞ্ছনা, এমনকী গণধর্ষণের মতো ভয়ঙ্কর অভিযোগ উঠেছে শিবু-উত্তমদের বিরুদ্ধে। যৌন নির্যাতন ও গণধর্ষণের ধারা যুক্ত হওয়ার পর পুলিশ গ্রেফতার করেছেন শিবু হাজরা। আগেই গ্রেফতার হয়েছেন উত্তম সর্দার। এখনও ধরা পড়েননি শেখ শাহজাহান। এই পরিস্থিতিতেই সন্দেশখালিতে লোকসভা ভোটে নিজেদের পাল্লা ভারি রাখতে তৃণমূল ঘুরছে দোরে দোরে। জানতে চাইছে, টাকা - জমি ফেরত পেলে তারা তৃণমূলের ডাকে সাড়া দেবেন তো ? 

তৃণমূলের দেওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, সন্দেশখালি গ্রাম পঞ্চায়েতের পাত্রপাড়া, দাসপাড়া এলাকায় বাড়ি বাড়ি ঘুরছেন সন্দেশখালি ২ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ দীপিকা পোদ্দার। শিবু ও উত্তম বিরুদ্ধে জমি কেড়ে নেওয়া, ভেড়ির টাকা না দেওয়ার ভুরিভুরি অভিযোগ রয়েছে। টাকা ও জমি ফেরতের প্রতিশ্রুতি দিয়ে সমর্থনের নামে এবার ভোট চাইছেন স্থানীয় তৃণমূল নেতা-নেত্রীরা। টাকা, জমি ফেরত পেলে তৃণমূলের সঙ্গে থাকার আশ্বাস দিয়েছেন গ্রামবাসীরা।  

দীপিকা প্রশ্ন করছেন, আপনাদের অভিযোগ যদি সব মিটে যায়, আপনারা কি আমাদের পার্টিকে সমর্থন করছেন তো? বারবার প্রশ্ন করার পর গ্রামবাসীরা বলছেন, এ তো আমরা বরাবর টিএমসি করি। কেন করব না? সেই ভিডিও দেওয়া হয়েছে তৃণমূলের তরফেই। আবার প্রশ্ন করা হচ্ছে, আপনারা দিদির সঙ্গে আছেন তো? গ্রামবাসীরাও সম্মতিসূচক হ্যাঁ বলছেন। কেউ আবার বলছেন, টাকা পেলে তো হবে না, আমাদের জমি চাই তো...

আবার অন্য একটি ভিডিওতে দেখা যাচ্ছে, দীপিকা প্রশ্ন করছেন, 'যাদের বিরুদ্ধে আপনাদের অভিযোগ তারা যদি না থাকে তাহলে আপনারা পার্টিতে আছেন তো? ' এই ভাবে কি ঘাসফুল শিবির ফিরে পাবে সন্দেশখালির বিশ্বাস? উত্তর দেবে লোকসভা ভোটের ফল। 

 

আরও পড়ুন :

 

'আমাকে ওরা মার্ডার করে দিত' নিশুতি রাতে অভিযোগকারিনীর বাড়িতেই 'পুলিশের পোশাকে হামলা'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, বিরাট আওয়াজে কাঁপল এলাকা, মহেশতলায় শ্রমিকের মর্মান্তিক মৃত্যু
কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, বিরাট আওয়াজে কাঁপল এলাকা, মহেশতলায় শ্রমিকের মর্মান্তিক মৃত্যু
যাঁরা জুলাই মাসে অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কবে পাবেন? উত্তরবঙ্গ থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
যাঁরা জুলাই মাসে অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কবে পাবেন? উত্তরবঙ্গ থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Dharmatala NEET Protest Chaos: কীভাবে তাণ্ডব? পুলিশ ভ্যান থেকে ধৃতদের একে একে নামিয়ে, খালি পায়ে হাঁটিয়ে পুনর্নির্মাণ ধর্মতলায়
কীভাবে তাণ্ডব? পুলিশ ভ্যান থেকে ধৃতদের একে একে নামিয়ে, খালি পায়ে হাঁটিয়ে পুনর্নির্মাণ ধর্মতলায়
News Live : NEET-কাণ্ডের প্রতিবাদের নামে তাণ্ডব, পুনর্নির্মাণের জন্য ধর্মতলায় অভিযুক্তকে খালি পায়ে হাঁটাল পুলিশ
NEET-কাণ্ডের প্রতিবাদের নামে তাণ্ডব, পুনর্নির্মাণের জন্য ধর্মতলায় অভিযুক্তকে খালি পায়ে হাঁটাল পুলিশ

ভিডিও

NIA on Human Trafficking: আন্তর্জাতিক মানব পাচারের তদন্তে দুর্গাপুরে অভিযানে নামল NIA
TMC News: বেআইনি অস্ত্র মামলায় বিপাকে দক্ষিণ ২৪ পরগনার গোসাবার তৃণমূল নেতা
Weather News: উপকূলে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি
Bidhannagar News: বিধাননগরের বুকে গড়ে উঠতে চলেছে স্পোর্টস অ্যাকাডেমি
Blood Donation Camp: রক্তদান শিবিরের আয়োজনে ৮৭ নম্বর ওয়ার্ড নাগরিক সম্মেলন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget