এক্সপ্লোর

Dilip On Shahjahan:'মমতা চাইছেন না শাহজাহান ধরা পড়ুক, কারণ..', বিস্ফোরক দিলীপ ঘোষ

Dilip On Shahjahan On Mamata: '৭ দিনের মধ্যেই গ্রেফতার হবে শেখ শাহজাহান', কুণালের ৭দিনের ডেডলাইনের আরও দুটো দিন পার, কী বললেন দিলীপ ঘোষ ?

রঞ্জিত সাউ, কলকাতা: সন্দেশখালিকাণ্ডে '৭ দিনের মধ্যেই গ্রেফতার হবে', সদ্য দাবি করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। এদিকে কুণালের ৭দিনের ডেডলাইনের আরও দুটো দিন পার। কোথায় সন্দেশখালিরকাণ্ডের মাস্টারমাইন্ড শেখ শাহজাহান? বাকি আর ৫দিন! এনিয়ে এবার মুখ খুললেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। 

এদিন দিলীপ ঘোষ বলেন,'কুনাল ঘোষ বলার কে ? যে ১০ দিনে ধরবে, সাত দিনে ধরবে। উনি কি পুলিশ অফিসার নাকি উনি ডিজি না আইজি। রাজীব কুমার কি বলেছেন, দশ দিনে ধরে দেবেন ? ওখানকার স্থানীয় মহিলারা পুলিশকে চুড়ি খুলে বলছেন, নিন এটা পড়ে নিন। আর আমাদের সুযোগ দিন, দুদিনের মধ্যে আমরা ধরে দেব। কিন্তু পুলিশ তো বলছে না, ক'দিনে ধরে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন না শাহজাহান আটক হোক। হাতে আসুক পুলিশের। তাহলে অনেকের নাম আসবে, খুলে যাবে সমস্ত পোল।'  

মূলত আকাশে বাতাসে যখন ভাসছে, কেন ধরা পড়ছে না শেখ শাহজাহান ? 'নাকি ধরা হচ্ছে না ?' এমন প্রশ্নও উঠেছে। বিরোধীরা ইতিমধ্যেই শাসকদল ও পুলিশকে এরজন্য অভিযোগের কাঠগড়ায় তুলেছে। আর এবার এনিয়েও মুখ খুললেন বর্ষীয়ান বিজেপি নেতা। দিলীপের দাবি,'শেখ শাহজাহান ধরা পড়লে অনেকের নাম সামনে আসবে, সেই কারণেই তাঁকে গ্রেফতার করা হচ্ছে না।' 

সদ্য জেল থেকে বেরিয়েই এই বিষয়টি নিয়ে সরকারকে আক্রমণ করেছেন সন্দেশখালির প্রাক্তন সিপিএম বিধায়ক। বলেছেন, 'শেখ শাহজাহানকে গ্রেফতার করলে মমতা, অভিষেকের নাম আসতে পারে, তাই আড়াল..'। এদিন একইসুর দিলীপেরও। তিনি এই প্রসঙ্গে বলেন, 'আমাদেরও তাই মনে হচ্ছে তাদের বাঁচিয়ে রাখার কারণ একটাই তারা যদি ইডির হতে যায় অনেক কিছু বেরিয়ে আসবে। যারা এর বিরোধিতা করছেন প্রতিরোধ করছেন তাঁদেরকে বারবার অ্যারেস্ট করা হচ্ছে। '

আরও পড়ুন, 'মমতার পুলিশের সেফ কাস্টডিতে রয়েছেন শেখ শাহজাহান', বিস্ফোরক শুভেন্দু

এদিকে এদিন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিস্ফোরক দাবি তুলেছেন। তিনি বলেছেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের সেফ কাস্টডিতে রয়েছেন শেখ শাহজাহান। গতকাল রাতেই বেড়মজুর থেকে নিয়ে যাওয়া হয়েছে শেখ শাহজাহানকে, সোশাল মিডিয়ায় বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর। তবে আজই সন্দেশখালি নিয়ে স্বতঃপ্রণোদিত মামলায় হাইকোর্টের প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছেন, 'সিবিআই, ইডি বা রাজ্য পুলিশ, যে কেউ গ্রেফতার করতে পারবে শেখ শাহজাহানকে।' তাহলে এবার শুধুই সময়ের অপেক্ষা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport Mosque: বিমানবন্দরে মসজিদ, সুরক্ষার খাতিরে আপাতত বন্ধ নামাজ পড়া, প্রতিবাদে রাস্তায় নামাজ পড়ার ডাক সিদ্দিকুল্লার
বিমানবন্দরে মসজিদ, সুরক্ষার খাতিরে আপাতত বন্ধ নামাজ পড়া, প্রতিবাদে রাস্তায় নামাজ পড়ার ডাক সিদ্দিকুল্লার
Indian Railways: ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, মাঝরাস্তায় দাঁড়িয়ে পড়ে ট্রেন
ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, মাঝরাস্তায় দাঁড়িয়ে পড়ে ট্রেন
News Live Updates: পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া
পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া
Trinamool: আরও ভাঙছে 'কালীঘাট তৃণমূল', মমতার হাত ছাড়ছেন তাপস চট্টোপাধ্যায়ও, খবর সূত্রের
আরও ভাঙছে 'কালীঘাট তৃণমূল', মমতার হাত ছাড়ছেন তাপস চট্টোপাধ্যায়ও, খবর সূত্রের

ভিডিও

Mamata Banerjee on Abhishek Banerjee | 'অভিষেক একটা বাহানা, অভিষেক লড়ছে বাঘের মতো' | ABP ANANDA LIVE
Mamata Banerjee News | 'যাঁদের যাওয়ার তাঁরা ২১ জুলাইয়ের আগে চলে যান' | ABP ANANDA LIVE
Puri Rath Yatra News | রথযাত্রা উপলক্ষে সেজে উঠছে পুরীর জগন্নাথ মন্দির | ABP ANANDA LIVE
TMC Meeting News | মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে '২১ জুলাই' সমাবেশ | ABP ANANDA LIVE
Koel Mallick News | এবার তৃণমূলের সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিকও | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NEET Results 2026: প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
Argentina Football Team: সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
Best SUV in Kolkata: বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
England vs India Live: অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Embed widget