এক্সপ্লোর

Suvendu On Shahjahan: 'মমতার পুলিশের সেফ কাস্টডিতে রয়েছেন শেখ শাহজাহান', বিস্ফোরক শুভেন্দু

Suvendu On Shahjahan Mamata: সোশ্যালে বিস্ফোরক দাবি শুভেন্দুর, 'গতকাল রাতেই বেড়মজুর থেকে নিয়ে যাওয়া হয়েছে শেখ শাহজাহানকে..'

কলকাতা: সন্দেশখালিকাণ্ডে অন্যতম অভিযুক্ত শেখ শাহজাহান। এদিকে শেখ শাহজাহানের গ্রেফাতারির দাবিতে ফুঁসছে সন্দেশখালির নির্যাতিতারা। ঠিক এমনই এক সময়  ৭ দিনের মধ্যেই গ্রেফতার হবে, সদ্য দাবি করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। রাজ্যের বিরোধীরা তো বটেই, বাংলা পেরিয়ে ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রীর থেকেও গ্রেফতারের আর্জি এসেছে। এদিকে কুণালের দাবির পরেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী পর্যন্ত এই বিষয়ে নিশানা করেছেন। স্পষ্ট বলেছেন, 'শেখ শাহজাহান কোথায়, সব জানে।' এবার বিস্ফোরক দাবি জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বললেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের সেফ কাস্টডিতে রয়েছেন শেখ শাহজাহান।'

শুভেন্দু অধিকারী বলেছেন,'মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের সেফ কাস্টডিতে রয়েছেন শেখ শাহজাহান। গতকাল রাতেই বেড়মজুর থেকে নিয়ে যাওয়া হয়েছে শেখ শাহজাহানকে। এক প্রভাবশালী মধ্যস্থতাকারীর মাধ্যমে পুলিশের সঙ্গে রফা হয়ে গেছে শেখ শাহজাহানের। জেলে শেখ শাহজাহানকে পাঁচতারা সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। জেলে মোবাইল ফোন ব্যবহারেরও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে শেখ শাহজাহানকে। সেই ফোনের মাধ্যমেই জেল থেকে তৃণমূলকে নেতৃত্ব দেবেন শেখ শাহজাহান। শেখ শাহজাহান চাইলে উডবার্ন ওয়ার্ডেও তাঁর জন্য বেড তৈরি রাখা হচ্ছে', সোশাল মিডিয়ায় বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর। 

ইডির উপরে হামলা, ৫৪ দিন পরে মুখ খোলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী । সন্দেশখালি নিয়ে এবার চড়া সুরে আক্রমণে কেন্দ্রীয় অর্থমন্ত্রী । 'বলা হচ্ছে ৭দিনে গ্রেফতার হবে শেখ শাহজাহান'। 'তাহলে শেখ শাহজাহান কোথায়, সব জানে'। কলকাতায় এসে সন্দেশখালি নিয়ে তীব্র আক্রমণে নির্মলা সীতারমণ। 'রাজ্যের মন্ত্রীরা যাচ্ছেন, ১৪৪ ধারা জারি করে বাকিদের আটকানো হচ্ছে'। শেখ শাহজাহান বাহিনীর অত্যাচার, ১৪৪ ধারা জারি নিয়ে তীব্র আক্রমণ। 'আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দেশের মধ্যে সবচেয়ে নীচে বাংলা'। 'সন্দেশখালিতে ইডির অফিসারদের উপর ৮০০ লোকের হামলা'।শেখ শাহজাহানের বাড়িতে ইডির অভিযানের প্রসঙ্গ তুলে আক্রমণ। 'পঞ্চায়েত ভোটে এত মৃত্যু, জবাব না দিয়ে শুধুই অন্যদের আক্রমণ'। 'মণিপুর নিয়ে এত কথা, সন্দেশখালিতে কী হচ্ছে?' কলকাতায় এসে সন্দেশখালি নিয়ে তৃণমূলকে তুলোধনা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর।

আরও পড়ুন, 'ভোটের আগে নোটিশ চাই..', নিয়োগের দাবিতে এবার কুণালের বাড়ির দুয়ারে চাকরিপ্রার্থীরা

অপরদিকে, গতকালই সন্দেকাশখালিণ্ডে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে (CM Mamata Banerjee) চিঠি দিয়েছিলেন ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই। তিনি বলেছিলেন, 'শেখ শাহজাহান, শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিন। অনুরোধ করছি এদের রক্ষাকর্তাদের বিরুদ্ধেও পদক্ষেপ করুন'। সন্দেশখালিতে ধর্ষণ, জমি জবরদখলের প্রসঙ্গে উল্লেখ করেছিলেন ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী (Chhattisgarh CM )।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
BJP Leader Extortion Allegation: ৫ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ, কাঠগড়ায় ৫ বিজেপি নেতা, কাটোয়ায় চাঞ্চল্যকর ঘটনা
৫ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ, কাঠগড়ায় ৫ বিজেপি নেতা, কাটোয়ায় চাঞ্চল্যকর ঘটনা
West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
TMC Leader Arrested: গ্রেফতার নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক, তোলাবাজি থেকে ভোট পরবর্তী হিংসা, একাধিক অভিযোগ ধৃতের বিরুদ্ধে
গ্রেফতার নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক, তোলাবাজি থেকে ভোট পরবর্তী হিংসা, একাধিক অভিযোগ ধৃতের বিরুদ্ধে

ভিডিও

Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget