এক্সপ্লোর

Sandhya Mukherjee Exclusive: গান শুনতে শুনতেই সুরলোকে গীতশ্রী, বাজছিল 'এই শহর ছেড়ে...'

ABP Exclusive : গান শুনে চোখ বুজেই নাড়ছিলেন মাথা। কিন্তু ১৩তম গানের সময়ই হঠাৎ গোঙানি দিয়ে ওঠেন তিনি। চিকিৎসকরা ছুটে এসে সবরকম চেষ্টা করলেও না ফেরার দেশে চলে যান সুরশ্রী।

ঝিলম করঞ্জাই, কলকাতা : সুরের মূর্ছনা সঙ্গী করেই সুরলোকে পাড়ি। যাঁর গানের রেশ প্রজন্ম ভেদে বাংলার ঘরে ঘরে, সেই সন্ধ্যা মুখোপাধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গান শুনতে শুনতে। চোখ বন্ধ করে গান শুনে মাথা নেড়ে সাড়া দেওয়ার মাঝেই হঠাৎই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তখন বাজছিল 'এই শহর ছেড়ে আরও অনেক দূরে চল কোথাও চলে যাই...'। 
আইসিইউতে (ICU) শুয়ে গান শুনতে চেয়েছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukherjee)। তাঁর দেখভালের দায়িত্বে থাকা নার্স তনুশ্রী সামন্ত-র গলায় গান শুনে করেছিলেন প্রশংসা। তারপর মোবাইলে বাজানো হচ্ছিল গান। নিজের নয়, শুনতে চেয়েছিলেন মান্না দের গান। মোবাইলে যখন বাজছে ১৪ নম্বর গান তখনই হঠাৎ গোঙানিতে প্রাণত্যাগ। 
ঠিক কেমন ছিল গীতশ্রীর শেষ সময়টা? শরীর হঠাৎ খারাপ হওয়ার জেরে মঙ্গলবার সকালের দিকে তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। তার আগে খাবার খাওয়া থেকে ব্রাশ করা সবই নিজে করতে পছন্দ করতেন বলে জানান আইসিইউ ইনচার্জ ঝুমা বিশ্বাস। শারীরিক সমস্যার জেরে তাঁকে প্রথমে ভর্তি করা হয়েছিল এসএসকেএমে। করোনা ধরা পড়ায় তাঁকে স্থানান্তরিত করা হয় অ্যাপোলো হাসপাতালে। সেখানে করোনা জয়ের পর ক্রমশ সুস্থ হচ্ছিলেন। কিন্তু হঠাৎই সব শেষ।
আর হাসপাতালের মাঝের সময়টাও গীতশ্রী ছিলেন সুরের জগতেই। আইসিইউতে দায়িত্বে থাকা নার্সের কাছে জুড়তেন গান শোনানোর আবদার। বাংলা গান শোনাই ছিল তাঁর পছন্দের। ছিলেন সিরিয়ালের ভক্তও। তাঁর দায়িত্বে থাকা নার্স তনুশ্রী সামন্ত বলেছিলেন, 'সন্ধ্যা মুখোপাধ্যায়কে গান শোনাব এটাই ছিল ভাবনার অতীত। উনি গান শুনে জানিয়েছিলেন অভ্যাসটা না ছাড়তে।'
শেষদিনে আইসিইউ দায়িত্বে থাকা নার্সদের বলেছিলেন গান শোনানোর কথা। মান্নার দে-র গান শোনানোর কথা শোনানোয় ঘাড় নেড়ে সায় দিয়েছিলেন। মোবাইলে বাজানো গান শুনে চোখ বুজেই নাড়ছিলেন মাথা। কিন্তু ১৩তম গানের সময়ই হঠাৎ গোঙানি দিয়ে ওঠেন তিনি। চিকিৎসকরা ছুটে এসে সবরকম চেষ্টা করলেও না ফেরার দেশে চলে যান সুরশ্রী।

আরও পড়ুন- সুরের আকাশে সন্ধ্যা ঘনাল

সেরা শিরোনাম

News Live Updates: পুজো মুডে রাজ্য, জেলা থেকে শহর, প্যান্ডেলে উপচে পড়ল ভিড়
পুজো মুডে রাজ্য, জেলা থেকে শহর, প্যান্ডেলে উপচে পড়ল ভিড়
Suvendu Adhikari:
"ওড়িশার ১৩টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ABVP-র বিপুল জয়", অভিনন্দন পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
CPIM Bookstall: কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই

ভিডিও

Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget