এক্সপ্লোর

Sandip Ghosh Suspended: আর জি কর-কাণ্ডের জের, IMA থেকে সাসপেন্ড সন্দীপ ঘোষ

Sandip Ghosh RG Kar Former Principal Suspended: সর্বসম্মতভাবে সন্দীপ ঘোষকে সাসপেন্ড করার সিদ্ধান্ত IMA-র ডিসিপ্লিনারি কমিটির

কলকাতা: আর জি কর-কাণ্ডের জেরে IMA থেকে সাসপেন্ড করা হল সন্দীপ ঘোষকে (Sandip Ghosh Suspended)। চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার পর IMA-র জাতীয় সভাপতির নেতৃত্বে কমিটি গঠন করা হয়। সন্দীপ ঘোষকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিল IMA-র ডিসিপ্লিনারি কমিটি। তাঁর বিরুদ্ধে অভিযোগ, 'মৃত নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলার সময় সমব্যথী ও সংবেদনশীলতার অভাব ছিল।

IMA থেকে সাসপেন্ড: আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে বাঁচানোর চেষ্টা করছে রাজ্য় সরকার। বারবার এমনই অভিযোগে সরব হচ্ছে বিরোধীরা। চাপের মুখে সন্দীপ ঘোষ আর জি কর মেডিক্য়াল কলেজের অধ্য়ক্ষের পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা করা মাত্রই তাঁকে ন্য়াশনাল মেডিক্য়াল কলেজের অধ্য়ক্ষ করেছিল স্বাস্থ্য়ভবন। রাজ্য় সরকারের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলে হাইকোর্ট-সুপ্রিম কোর্ট। কলকাতা পুলিশ কেন সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করেনি, কেন বয়ান রেকর্ড করেনি, এই প্রশ্নও উঠেছে। সন্দীপ ঘোষের বিরুদ্ধে দীর্ঘদিন আগে থেকেই আর্থিক অনিয়মে অভিযোগ ওঠার পরও কেন রাজ্য় সরকার তদন্ত করেনি সেই প্রশ্নও লাগাতার তুলছে বিরোধীরা। এই আবহে সন্দীপ ঘোষকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়ান মেডিক্য়াল অ্য়াসোসিয়েশন বা IMA-র ডিসিপ্লিনারি কমিটি।

দিল্লিতে IMA-র সদর দফতরে জাতীয় সভাপতির নেতৃত্বে একটি ডিসিপ্লিনারি কমিটি গঠন করা হয়েছিল। আর জি করের ঘটনা দেখে জাতীয় সভাপতি এই কমিটি গঠন করেন। সদর দফতর সূত্রে খবর, জাতীয় সভাপতি নির্যাতিতার বাড়িতে গিয়ে বাবা-মায়ের সঙ্গে কথা বলেন। তিনি জানতে পারেন, সংশ্লিষ্ট পরিবারের সঙ্গে আর জি করের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সংবেদনশীল আচরণ করেননি। যার ফলে এই পেশার অপমান হয়েছে বলে মনে করছে ডিসিপ্লিনারি কমিটি। IMA পশ্চিমবঙ্গ সহ অন্যান্য শাখা থেকে সন্দীপ ঘোষকে সাসপেন্ড করার দাবি জানানো হয়। IMA-র নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, নির্যাতিতার পরিবারের সঙ্গে অনুভূতিহীন কথা বলেন আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সর্বসম্মতভাবে সন্দীপ ঘোষকে সাসপেন্ড করার সিদ্ধান্ত IMA-র ডিসিপ্লিনারি কমিটিরয। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Droupadi Murmu on RG Kar: 'মেয়েদের ভোগ্যপণ্য ভাবা বন্ধ হোক, ইতিহাসের কাছে মুখ দেখানো যাবে না', নারী নির্যাতন নিয়ে বললেন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Annapurna Yojana: ৩ কক্ষের পাকা বাড়ি থাকলে কি অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাবেন ? স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী
৩ কক্ষের পাকা বাড়ি থাকলে কি অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাবেন ? স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget