এক্সপ্লোর

BJP: বিজেপিকে নেতাকে পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

নদিয়া: শান্তিপুরে খুন বিজেপি নেতা। বিজেপিকে নেতাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। নিহত বিজেপির বুথ কমিটির সহ সভাপতি অধীর সরকার। শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। বিজেপি নেতাকে খুনের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরে খুন বলে দাবি তৃণমূলের। 

সম্প্রতি বোমাবাজির ঘটনাও প্রকাশ্যে আসে নদিয়ায়। নদিয়ার (Nadia) রানাঘাটে (Ranaghat) বিজেপি (BJP) পঞ্চায়েত সদস্যার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ ওঠে। নেপথ্যে তৃণমূলের হাত রয়েছে বলে দাবি করে গেরুয়া শিবির। পাল্টা বিজেপির অন্তর্কলহকে দায়ী করেছে শাসকদল। 

চতুর্থীর রাতেও অব্যাহত রইল রাজনৈতিক হিংসা। ঢাকের বাদ্যি নয়, গভীর রাতে বোমার আওয়াজে ঘুম ভাঙল বিজেপি পঞ্চায়েত সদস্যার। নদিয়ার রানাঘাটের আনুলিয়া গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্যা অর্পণা পাল।

অভিযোগ, বুধবার রাত ৩টে নাগাদ তাঁর বাড়ি লক্ষ্য করে পরপর দুটি বোমা ছোড়া হয়। একটি লাগে বাড়ির সামনের দেওয়ালে। বোমার ঘায়ে বাড়ি লাগোয়া দোকানের শাটার ফুটো হয়ে যায়। গত পঞ্চায়েত ভোটে(Panchayat Elections)  আনুলিয়া গ্রাম পঞ্চায়েতের মোট ২৭টি আসনের মধ্যে তৃণমূল জেতে ২৩টি আসনে। বিজেপি পায় ৪টি আসন। বিজেপি পঞ্চায়েত সদস্যার অভিযোগ, রাজনৈতিক কারণেই এই হামলা। যদিও, বিজেপির ঘাড়েই বোমাবাজির দায় চাপিয়েছে তৃণমূল।                                                                          

রানাঘাট আনুলিয়া গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্যা অর্পণা পালের কথায়, শাসকদল তৃণমূল থেকেই করেছে, কারা করবে, রাজনৈতিক হিংসার কারণে চোখের ডাক্তার বসাব বলেছিলাম ক্লাবে, বিজেপির প্রার্থী বলে আমাকে বসাতে দেয়নি। 

রানাঘাট ১ পঞ্চায়েত সমিতির তৃণমূল নেতা ও সভাপতি প্রদীপ ঘোষের কথায়, 'যে বাড়িতে বোম পড়েছে সেই বাড়িতে মিটিং চলে। এদের দুটো লবির গন্ডগোল চরমে। বিরোধীরা আমাদের বদনাম করতে এটা করেছে'। বৃহস্পতিবার ঘটনাস্থলে যায় রানাঘাট থানার পুলিশ। রাজনৈতিক হিংসা নাকি, ব্যক্তিগত শত্রুতার জেরে বোমাবাজি, খতিয়ে দেখা হচ্ছে।                                          

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
News Live Updates: 'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget