এক্সপ্লোর

Saraswati Puja 2024: ৫১ ফুটের সরস্বতী প্রতিমা এবার দুর্গাপুরে

Durgapur Saraswati Puja 2024: দুর্গাপুরে সরস্বতী পুজোকে কেন্দ্র করে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা...

মনোজ বন্দ্য়োপাধ্যায়, পশ্চিম বর্ধমান: ৫১ ফুটের সরস্বতী প্রতিমা এবার দুর্গাপুরে (Saraswati Puja 2024)। দুর্গাপুরের ইস্পাতনগরীর বি জোনে ইস্পাত পল্লী নেতাজী ক্লাবের তরফে এবারে ১৭ তম বর্ষের সরস্বতী পুজোয় ৫১ ফুটের সরস্বতীর প্রতিমা ( Saraswati Idol ) করে তাক লাগাল।  

ক্লাব উদ্যোক্তাদের দাবি, প্রতিবছরের মতন এই বছরও সরস্বতী পুজোয় বিশেষ আকর্ষণ সরস্বতী প্রতিমা, সেই কথা মাথায় রেখে এবার ও ৫১ ফুটের সরস্বতী প্রতিমা করা হচ্ছে। যা জেলায় প্রথম বার বলে দাবি করে  উদ্যোক্তারা। সরস্বতী পুজোকে কেন্দ্র করে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা। ৬ লক্ষ টাকা বাজেটের এই বারের পুজো। গত এক মাস ধরে তৈরি হচ্ছে এই প্রতিমা, খড়, মাটি, থার্মোকল অন্যান্য সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে পুরো প্রতিমা, প্রতিবছর নতুন নতুন চমক নিয়ে আসে এই সরস্বতী পুজো কমিটি।এখন দেখার এই ৫১ ফুটের সরস্বতী প্রতিমা কতটা নজর কাড়ে দুর্গাপুর শিল্পাঞ্চল শহরবাসীর।

আজকের দিনে একদিকে বাগদেবীর আরাধনা। অন্যদিকে ভালোবাসার উদযাপন। মূলত ফেব্রুয়ারীর মধ্যাংশ পর্যন্ত সময়কে ভালোবাসার মরশুম রূপেই উদযাপন করা হয়। খানিকটা কাকতালীয় ভাবেই এবারের ১৪ ফেব্রুয়ারী আরও বেশী তাৎপর্যপূর্ণ । দেবী সরস্বতীর বন্দনাকে কেন্দ্র করে আজ শহরের চিত্রটা অনেকাংশেই ভিন্ন। অন্যান্য বছরের তুলনায়, আজ শহরে সরস্বতী পুজায় অল্পবয়সীদের উপচে পড়া ভীড়কে কার্যত সাহস জোগাল ভ্যালেন্টাইনের বন্ধুত্ব ও ভালোবাসা।

একদিন বাদেই যে উচ্চ মাধমিক ও স্নাতক স্তরের পরীক্ষা বোঝাই গেলনা  নাবালিকা থেকে সাবালকদের ভীড়ে,কেউ সুসজ্জিত মন্ডপে এসে সেলফি তুললেন, কেউ বা গোলাপ উপহার দিলেন, তবে পেন থেকে ক্যাডবেরির ব্যবসা ভালোই হল, মন্ডপে মন্ডপে বর্ষ প্রথমের সরস্বতী পুজার ভীড় মিশে একাকার হয়ে গেল রোমিও জুলিয়েটদের ভীড়ে, এরই সঙ্গে বিভিন্ন পুজো মণ্ডপে খিচুড়ি খাওয়ার লাইনও চোখে পড়ে গেল।

আরও পড়ুন, দুর্গাপুজোর ঐতিহ্য মেনেই হাওড়ার রাজবাড়িতে সরস্বতী পুজো, রাত পেরোলেই সিঁদুর খেলা..

অপরদিকে, এদিন চিরাচরিত রীতিনীতি মেনে বসন্ত পঞ্চমীর পূণ্য তিথিতে বেলুড় মঠের বাগদেবীর আরাধনা (Saraswati Puja 2024 in Belur)। মূল মন্দিরের পূর্ব দিকে দেবী সরস্বতীর পুজোর আয়োজন করা হয়েছে। সন্ন্যাসী ও ব্রহ্মচারী মহারাজরা বেলুড় মঠের নিয়ম মেনেই সরস্বতী পুজোর শুরু করেছেন।সকাল থেকেই সরস্বতী পুজোর বিশেষ দিনে বেলুড়মঠে ভক্তদের সমাগম। ছোট ছোট শিশুদের সঙ্গে করে নিয়ে তাদের পরিবারের লোকজন হাতেখড়ি দিতেও নিয়ে এসেছেন।

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget