এক্সপ্লোর

Saraswati Puja 2024: দুর্গাপুজোর ঐতিহ্য মেনেই হাওড়ার রাজবাড়িতে সরস্বতী পুজো, রাত পেরোলেই সিঁদুর খেলা..

Howrah Andul Saraswati Puja : প্রায় দেড়শো বছরের পুরোনো আন্দুল রাজবাড়িতে আজও বেশ জাঁকজমকপূর্ণভাবে মা সরস্বতীর আরাধনা হয়ে আসছে...

সুনীত হালদার, হাওড়া: সেই রাজাও নেই, আর তাঁর রাজত্বও নেই। কিন্তু রয়ে গেছে রাজবাড়ীর ঐতিহ্য। বসন্ত পঞ্চমীর দিনে আজও পরিবারের ঐতিহ্য মেনে হচ্ছে সরস্বতী পুজো (Saraswati Puja 2024)। এই নিয়ে উৎসবের আমেজ হাওড়ার আন্দুল রাজবাড়িতে।

প্রায় দেড়শো বছরের পুরোনো আন্দুল রাজবাড়িতে আজও বেশ জাঁকজমকপূর্ণভাবে মা সরস্বতীর আরাধনা হয়ে আসছে। গতকাল সন্ধ্যায় রাজবাড়ির ঠাকুর দালানে  আনা হয় ডাকের সাজে মা সরস্বতী। এই রাজবাড়ীতে যে ঐতিহ্য মেনে প্রতিবছর দুর্গা পুজো হয়, সেই ঐতিহ্য মেনেই হয়ে আসছে সরস্বতী পুজো। ভোর বেলায় বাড়ির মহিলারা স্নানের পর নতুন শাড়ি পরে নৈবেদ্য সাজাতে ব্যস্ত হয়ে পড়েন। কেউ কেউ আবার ব্যস্ত হয়ে পড়েন ঠাকুর দালানে আলপনা দিতে। এই কাজে হাত লাগান বাড়ির ছোট থেকে বড় সব মেয়েরা।

এরপর চলে ভোগ রাঁধার পর্ব। পুজো হয় বৈদিক শাস্ত্র মতে। পুষ্পাঞ্জলি দেন বাড়ির ছোট বড় সকলেই। পুজোর পর প্রসাদ বিতরণ চলে। বিকালে গ্রামবাসীদের মধ্যে ভোগ বিতরণ করা হয়। সন্ধ্যায় হয় মায়ের আরতি। মাঝে কয়েক বছর পারিবারিক কারণে পুজো বন্ধ হলেও নতুন প্রজন্ম নতুন উৎসাহে ফের শুরু করে পুজো। তিথি মেনে আগামীকাল বাড়ির মহিলারা সিঁদুর খেলার পর প্রতিমা বিসর্জন দিতে গঙ্গায় যাবেন। তখনই তারা বলবেন আবার এসো মা।বর্তমান প্রজন্মের মহিলারা চাইছেন তাদের মতো তাদের পরবর্তী প্রজন্ম একইভাবে এই পুজো এগিয়ে নিয়ে যাক।

চিরাচরিত রীতিনীতি মেনে বসন্ত পঞ্চমীর পূণ্য তিথিতে বেলুড় মঠের বাগদেবীর আরাধনা (Saraswati Puja 2024 in Belur)। মূল মন্দিরের পূর্ব দিকে দেবী সরস্বতীর পুজোর আয়োজন করা হয়েছে। সন্ন্যাসী ও ব্রহ্মচারী মহারাজরা বেলুড় মঠের নিয়ম মেনেই সরস্বতী পুজোর শুরু করেছেন।সকাল থেকেই সরস্বতী পুজোর বিশেষ দিনে বেলুড়মঠে ভক্তদের সমাগম। ছোট ছোট শিশুদের সঙ্গে করে নিয়ে তাদের পরিবারের লোকজন হাতেখড়ি দিতেও নিয়ে এসেছেন। 

আরও পড়ুন, ভ্যালেন্টাইন্স ডে মাটি করতে পারে খলনায়ক বৃষ্টি ? বিকেলের পর কেমন থাকবে আবহাওয়া ?

প্রসঙ্গত, আজকের দিনে একদিকে বাগদেবীর আরাধনা। অন্যদিকে ভালোবাসার উদযাপন। মূলত ফেব্রুয়ারীর মধ্যাংশ পর্যন্ত সময়কে ভালোবাসার মরশুম রূপেই উদযাপন করা হয়। খানিকটা কাকতালীয় ভাবেই এবারের ১৪ ফেব্রুয়ারী আরও বেশী তাৎপর্যপূর্ণ । দেবী সরস্বতীর বন্দনাকে কেন্দ্র করে আজ শহরের চিত্রটা অনেকাংশেই ভিন্ন। অন্যান্য বছরের তুলনায়, আজ শহরে সরস্বতী পুজায় অল্পবয়সীদের উপচে পড়া ভীড়কে কার্যত সাহস জোগাল ভ্যালেন্টাইনের বন্ধুত্ব ও ভালোবাসা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dharmatala Protest Chaos: ধর্মতলাকাণ্ডে ধৃত আফরোজের তৃণমূল-যোগ, হাতে বন্দুক নিয়ে ভাইরাল রিলস, কী বলছেন মেটিয়াবুরুজের MLA
ধর্মতলাকাণ্ডে ধৃত আফরোজের তৃণমূল-যোগ, হাতে বন্দুক নিয়ে ভাইরাল রিলস, কী বলছেন মেটিয়াবুরুজের MLA
South Eastern Railway: রেলের বড় অফিসার গ্রেফতার ! কেন CBI-এর জালে সত্যম কুমার ?
রেলের বড় অফিসার গ্রেফতার ! কেন CBI-এর জালে সত্যম কুমার ?
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Dharmatala NEET Protest News: ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, গ্রেফতার আরও ৩, মোট ধৃত ১৪ জন
ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, গ্রেফতার আরও ৩, মোট ধৃত ১৪ জন

ভিডিও

Sujan Chakraborty:
Bankura News: আর্থিক প্রতারণা থেকে তোলাবাজির অভিযোগ, বাঁকুড়ায় গ্রেফতার তৃণমূল নেতা
Dharmatala NEET Protest News: ধর্মতলায় ধুন্ধুমার, অভিযুক্ত আফরোজের সঙ্গে তৃণমূল-যোগ!
NEET Protest: Delhi-তে শুরু, আন্দোলনের ঝাঁঝ ছড়াল গোটা দেশজুড়ে
Burdwan Blast: বর্ধমানে বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় বিস্ফোরণ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget