এক্সপ্লোর

Humayun Kabir : 'ব্লান্ডার, সাজিয়ে নিয়ে এসেছে' মসজিদের শিলান্যাস অনুষ্ঠানে দুই 'সৌদি আরবের অতিথি' নিয়ে বিস্ফোরক হুমায়ুনই

হুমায়ুন বললেন, এ সম্পর্কে তিনি কিছুই জানেন না।  তিনি দায় ঠেললেন ইউসূফ মৌলানা নামে এক ব্যক্তির দিকে। বললেন, এটা চক্রান্ত।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : ৬ ডিসেম্বর। হুমায়ুন কবীরের প্রস্তাবিত বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠানের মঞ্চ আলো করে বসে থাকা দুই ব্যক্তিকে নিয়ে তুঙ্গে ছিল উৎসাহ। একেবারে আরবি ঘরানার পোশাক পরে হাজির ছিলেন দুই ব্যক্তি। ৬ ডিসেম্বর হুমায়ুন কবীরের প্রস্তাবিত বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠানের মঞ্চে এই দুই ব্যক্তির পরিচয় এবং কোথা থেকে তাঁরা এসেছেন, তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে । মঞ্চ থেকে ঘটা করে ঘোষণা করা হয়, সেই সৌদি আরব থেকে দু'জন এসে গেছেন। কিন্তু এরা কি আদৌ সৌদি আরব থেকে এসেছেন। কেউ কেউ আবার এমনও দাবি করেছেন , সৌদি আরব তো দূর ! এরা তো অন্য রাজ্য থেকেও আসেননি। একেবারে মেদিনীপুরের লোক। সত্যি নাকি ! এরই মধ্যে বিস্ফোরক দাবি করেছেন হুমায়ুন কবীর নিজেই। এবার এই 'সৌদি-অতিথি'দের নিয়ে তিনিও দায় ঝাড়ছেন। 

তাহলে এই দুই ব্যক্তি কে? কোথাকার বাসিন্দা? পশ্চিমবঙ্গের না ভিন রাজ্যের ? কে সত্যি বলছেন আর কে মিথ্য়া? বিতর্ক মাথাচাড়া দিতেই চাঞ্চল্য়কর দাবি করেছেন হুমায়ুন কবীর। সাসপেন্ডেড তৃণমূল বিধায়কের দাবি, 'প্রেসিডেন্ট হচ্ছে, বদরুল আলম। ইউসূফ...সে আমার ভরতপুরের ছেলে, সে এই ব্লান্ডারটা করেছে। আমি সোজা কথা তাকে দায়িত্ব দিয়েছিলাম, সে বলেছিল গুজরাতে আছে, গুজরাত থেকে প্লেনের ভাড়া এই এই খরচা দিতে হবে। তাহলে আমি এনে দেব। আমি তাকে টাকা দিয়েছি। কাউকে সাজিয়ে নিয়ে এসেছে। তার দায় আমার না। '

তাঁর দাবি, এ সম্পর্কে তিনি কিছুই জানেন না।  তিনি দায় ঠেললেন ইউসূফ মৌলানা নামে এক ব্যক্তির দিকে। বললেন, এটা চক্রান্ত। তাও কার? সিদ্দিকুল্লা চৌধুরীর! তিনিই নাকি  জেনেবুঝে এদেরকে দিয়ে এই 'ব্লান্ডারটা' করিয়েছেন। যদিও, এবিষয়ে কোনও মন্তব্য করতে চাননি গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। 

অন্যদিকে, মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত হুমায়ুন কবীরের প্রস্তাবিত 'বাবরি মসজিদে'র জন্য ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া নামে অ্যাকাউন্টে জমা পড়েছে ২ কোটি ৭১ লক্ষ টাকা। আর শিলান্য়াসের দিন অর্থাৎ ৬ ডিসেম্বর থেকে ৭ ডিসেম্বর সন্ধে পর্যন্ত নগদে জমা পড়েছে ৬৫ লক্ষ ৬৭ হাজার টাকা। এই প্রেক্ষাপটে তৃণমূল দাবি করছে, হুমায়ুন কবীরের পেছনে রয়েছে বিজেপি! অন্য়দিকে, বিজেপি আবার হুমায়ুন ও তৃণমূলের গটআপ গেমের অভিযোগ করছে!                 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bangladeshi Arrested: সীমান্তে গ্রেফতার ২ বাংলাদেশি, অভিযোগ আধার কার্ড বানিয়ে দিতে টাকা নিয়েছিল তৃণমূলের পঞ্চায়েত সদস্য!
সীমান্তে গ্রেফতার ২ বাংলাদেশি, অভিযোগ আধার কার্ড বানিয়ে দিতে টাকা নিয়েছিল তৃণমূলের পঞ্চায়েত সদস্য!
Anik Dutta Death : অনীক দত্তের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র, 'গার্জেন হারালাম...'
অনীক দত্তের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র, 'গার্জেন হারালাম...'
TMC News: তৃণমূল নেতার পাটের ক্ষেত খুঁড়তেই বস্তা বস্তা টাকা! চাষের জমি খুঁড়তেই...
তৃণমূল নেতার পাটের ক্ষেত খুঁড়তেই বস্তা বস্তা টাকা! চাষের জমি খুঁড়তেই...
Anik Dutta: 'মর্মান্তিক, হৃদয়বিদারক, যন্ত্রণার খবর, বিস্ময় লাগছে এটা মানতে এবং শুনতে', অনীক দত্তর মৃত্যুতে বললেন রুদ্রনীল ঘোষ
'মর্মান্তিক, হৃদয়বিদারক, যন্ত্রণার খবর, বিস্ময় লাগছে এটা মানতে এবং শুনতে', অনীক দত্তর মৃত্যুতে বললেন রুদ্রনীল ঘোষ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৬.০৫.২৬)। বাড়িতে রাশি-রাশি টাকা ও সরকারি ত্রাণ! বাদুড়িয়ায় গ্রেফতার তৃণমূলের পুরপ্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৬.০৫.২৬)।উত্তর থেকে দক্ষিণ, প্রশাসনিক বৈঠকে ১৭ জন তৃণমূল বিধায়ক, হাজির সাংসদও
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৫.০৫.২০২৬)।'বন্দুক দেখিয়ে জমি দখল, তাও ফ্ল্যাট দেয়নি শান্তনু-কামদাররা',বিচার চাইতে মুখ্যমন্ত্রীর কাছে অসহায় অশীতিপর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন। পর্ব ১ (২৫.০৫.২০২৬)।বিধানসভা ভোটে ভরাডুবির পর তৃণমূল যেন 'তাসের ঘর'
Kamduni News: RG Kar-র পর এবার কি কামদুনি ফাইলস খোলার অপেক্ষা? বিজেপি রাজ্য সভাপতির বক্তব্যে মিলল তেমনই ইঙ্গিত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget