এক্সপ্লোর

Sayantika Banerjee : বিতর্কের আবহে সৌগতরই পাশে 'শ্রেষ্ঠ MLA সায়ন্তিকা', ছেড়ে কথা বললেন না কল্যাণকে

সৌগত রায়ের চোখে শ্রেষ্ঠ MLA সায়ন্তিকা জানালেন তাঁর চোখেও শ্রেষ্ঠ MP সৌগত। 

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : বরানগরের তারকা বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্য়ায়কে দরাজ সার্টিফিকেট দিয়েছিলেন ৪ বারের তৃণমূল সাংসদ সৌগত রায়।  বলেছিলেন, সায়ন্তিকার জন্যই ছুটে এসেছেন ! আর তারপর সায়ন্তিকাও ব্যাট ধরলেন সৌগত রায়ের হয়ে। বললেন 'শ্রেষ্ঠ সাংসদ'। কিছুদিন আগে এক অনুষ্ঠানে সৌগতও বলেছিলেন, 'আমি দৌড়তে দৌড়তে এসেছি তার কারণ আমাদের শ্রেষ্ঠ MLA সায়ন্তিকা আমায় ডেকেছে।' সৌগত রায়ের চোখে শ্রেষ্ঠ MLA সায়ন্তিকা, আর সায়ন্তিকার চোখেও শ্রেষ্ঠ MP সৌগত। 

মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে সৌগত রায়ের বিরুদ্ধে একের পর এক আক্রমণ শানান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁকে, নারদা-ইস্যুতে ক্ষুরধার আক্রমণ করেন। একযোগে কল্যাণ এক মহিলা সাংসদ , কীর্তি আজাদ ও সৌগত রায়ের বিরুদ্ধে সরব হয়।তৃণমূলের সেই গৃহযুদ্ধের আবহেই  এবার সৌগত রায়ের পাশে দাঁড়িয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

সৌগত রায়কে শ্রেষ্ঠ সাংসদের তকমাও দিলেন বরানগরের তৃণমূল বিধায়ক। বললেন, 'সৌগত রায়ের জন্য দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে বলে মনে করি না। যে কোনও প্রয়োজনে দমদমের সাংসদকে পাশে পাই। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল, দলের অন্দরে বলা।' 

সৌগতকে নিয়ে কী বলেছেন কল্যাণ ?

নারদ কেলেঙ্কারির প্রসঙ্গ তুলে তৃণমূলের হেভিওয়েট-বর্ষীয়ান সাংসদ সৌগত রায়কে বেনজির আক্রমণ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বলেন, 'ভাবমূর্তি নষ্ট তো সৌগত রায়েরাই করেছে'। সৌগত রায় নারদের টাকা নিয়েছিলেন বলে, আক্রমণ শানান কল্যাণ। একেবারে বিরোধীদের ধাঁচে দলেরই সাংসদদের একাংশকে আক্রমণ করে  কল্যাণ বলেন, ' চোরগুলো সব একসঙ্গে বেশ এক জায়গায় চলে এসেছে। কেউ এর কাছে গিফট নিচ্ছে, কেউ লন্ডনে যাচ্ছে, কেউ নারদার টাকা খাচ্ছে। কেউ ওমুকের টাকা খাচ্ছে। দু'নম্বরি লোকেদের এক জায়গায় আসতে বেশিক্ষণ সময় লাগে না।' পাল্টা সৌগত বলেন, 'অনেকেই বলে যে ওর কোনও মেন্টাল কমপ্লেক্স  আছে যার জন্য এইরকম আচরণ করে।'

এই ঘটনার পরই সরগরম রাজ্য রাজনীতি। তৃণমূলের অন্দরের কলহে সৌগতরই পাশে দাঁড়িয়েছেন বিধায়ক সায়ন্তিকা। কিছুদিন আগেই সৌগত রায় বলেছিলেন, ''আমাদের তো সায়ন্তিকা আছে। আগে তাপস ছিল সে খুব হম্বিতম্বি করত। কিন্তু সায়ন্তিকা কারও উপর হম্বিতম্বি করে না। ভালবেসে সবাইকে সঙ্গে নিয়ে চলে। সেইজন্যই ও ব্রাত্যকে নিয়ে আসতে পেরেছে। আজকে এখানে আসতে আমি সকাল সাড়ে ৭টা থেকে ইদের নমাজে যাচ্ছিলাম, আর লোকের বাড়ি ইদের খাওয়া খাচ্ছিলাম। কিন্তু আমি দৌড়তে দৌড়তে এসেছি তার কারণ আমাদের শ্রেষ্ঠ MLA সায়ন্তিকা আমায় ডেকেছে। আর আমাদের শ্রেষ্ঠ মন্ত্রী ব্রাত্যকেও ধরে এনেছে''। সেদিন সায়ন্তিকার প্রশংসা করার পরই সৌগত পেলেন তাঁর সমর্থন। 

 

 

সেরা শিরোনাম

WB Weather: শক্তি বাড়াচ্ছে 'ঘূর্ণিঝড়' ! এই দিন থেকে তুমুল বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে, বিপদে কোন কোন জেলা ? জানাল IMD
শক্তি বাড়াচ্ছে 'ঘূর্ণিঝড়' ! এই দিন থেকে তুমুল বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে, বিপদে কোন কোন জেলা ? জানাল IMD
Santiniketan Encounter: ৬ মাসে ৫ বার, সবক্ষেত্রেই আত্মরক্ষার্থে গুলি ? পাঁচটি ঘটনার এনকাউন্টার নিয়ে কী দাবি পুলিশের ?
৬ মাসে ৫ বার, সবক্ষেত্রেই আত্মরক্ষার্থে গুলি ? পাঁচটি ঘটনার এনকাউন্টার নিয়ে কী দাবি পুলিশের ?
West Bengal News LIVE: পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
Cyclone Alert: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বাংলায় ভারী বৃষ্টির সতর্কতা
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বাংলায় ভারী বৃষ্টির সতর্কতা

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget