এক্সপ্লোর

Jibankrishna Saha: নিয়োগ দুর্নীতিতে আগেই ধৃত শিক্ষক-বিধায়ক! বেতন বন্ধ করল স্কুল

Recruitment Scam:বিষয়টি জেলার স্কুল পরিদর্শককে জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক।

ভাস্কর মুখোপাধ্যায়, মুর্শিদাবাদ: এবার বড়ঞার তৃণমূল বিধায়কের (TMC mla) বেতন বন্ধ করে দিল স্কুল কর্তৃপক্ষ। মুর্শিদাবাদের বাসিন্দা হলেও বীরভূমের নানুরে দেবগ্রাম হাইস্কুলের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন জীবনকৃষ্ণ সাহা। ওই স্কুলের প্রধান শিক্ষক বলেন, 'বিধায়ক হওয়ার কথা স্কুল কর্তৃপক্ষকে জানাননি জীবনকৃষ্ণ। স্কুলের বেতন ও বিধায়ক ভাতা নিয়েছেন তৃণমূল বিধায়ক। ৬ মাসের বেশি সময় ধরে স্কুলে আসেননি জীবনকৃষ্ণ, অথচ নিয়মিত স্কুলের বেতন নিয়েছেন।' বিষয়টি জেলার স্কুল পরিদর্শককে জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক।

কয়েকদিন আগে নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) সিবিআইয়ের (CBI) হাতে গ্রেফতার হন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। স্কুলে অবৈধভাবে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে বড়ঞার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে।

দেবগ্রাম হাইস্কুলের প্রধান শিক্ষক কমলকৃষ্ণ ঘোষ বলেন, 'জীবনকৃষ্ণ সাহা যে দিন গ্রেফতার হয়েছে সেই দিন থেকে বেতন বন্ধ রাখা হয়েছে। জেলা স্কুল কতৃপক্ষ এআই এবং ডিআই কে লিখিত জানানো হয়েছে। কারণ বেতন কত পাবে তা স্কুল কর্তৃপক্ষ হিসাব করে দিলেও এআই এবং ডিআই এর অনুমোদন ছাড়া বেতন পান না। গত ছ-মাসের বেশি সময় ধরে মাসে এক দিন বা সেটাও আসতেন না। কিন্তু বেতন নিয়েছেন। উনি বিধায়ক হওয়ার পর স্কুল কর্তৃপক্ষকে কিছু জানাননি। এমনকি লিয়েনের জন্য কোনও আবেদন উনি জমা করেননি। তার জন্য ওঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে পারিনি।)

স্কুলে অনিয়মিত ছিলেন জীবনকৃষ্ণ:
বীরভূমের দেবগ্রাম উচ্চ বিদ্যালয়ে বাংলার শিক্ষক ছিলেন জীবনকৃষ্ণ সাহা। স্কুলে অনিয়মিত উপস্থিতি ছিল শিক্ষক-বিধায়কের। এমনটাই দাবি স্কুলের পরিচালন সমিতির সদস্যদের একাংশ। ২০১৪-র ২০ অগাস্ট এই স্কুলে শিক্ষকতার চাকরি পান জীবন। সূত্রের খবর, স্কুলে উপস্থিতি ছিল অনিয়মিত। আসতেন ব্যক্তিগত গাড়িতে। ২০২১ সালে বিধায়ক হওয়ার পর তাঁর উপস্থিতি আরও কমেছিল। ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নিয়ে এসেছিলেন। তাও, মেরেকেটে দু-একবার। স্কুলে অনিয়মিত। অথচ ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেতন নিয়মিত। তবে সিবিআই সূত্রে দাবি, তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণর যে বিপুল সম্পত্তির হদিশ এখনও অবধি মিলেছে, তা স্কুল শিক্ষকের মাইনেতে কী করে সম্ভব, সে এক রহস্য়। 

তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে তল্লাশির সময় ফোন ফেলে দিয়েছিলেন তিনি। এমনটাই অভিযোগ ছিল সিবিআইয়ের। তারপর দীর্ঘ ৬০ ঘণ্টারও বেশি সময় ধরে পুকুর তল্লাশি করে ওই দুটি ফোন উদ্ধার করা হয়েছিল। সেই প্রসঙ্গ উঠেছিল আদালতে শুনানির সময়েও। 

আরও পড়ুন: লাগবে না এসি, ফ্যানের সঙ্গে কীভাবে বরফ রাখলে ঠান্ডা হয় ঘর, জানুন সেই পদ্ধতি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

অভয়াকাণ্ডে পরপর অ্যাকশন, সকালে নির্মল, রাতেই পুলিশেক জালে সঞ্জীব
অভয়াকাণ্ডে পরপর অ্যাকশন, সকালে নির্মল, রাতেই পুলিশেক জালে সঞ্জীব
Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
Moyna BJP Panchayat: ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি

ভিডিও

Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার
Nirmal Ghosh। RG কর-সহ একাধিক ঘটনায় অভিযুক্ত,বাঁচতেই কি 'ঋতব্রত-TMC'তে মেশার চেষ্টা করেছিলেন নির্মল ঘোষ?
RG Kar Case: তাড়াহুড়ো করে পানিহাটি শ্মশানে দাহ করা হয়েছিল অভয়াকে? কারা আছে এই ষড়যন্ত্রের পিছনে?
Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget