এক্সপ্লোর

Coochbehar: সকাল ১১টাতেও খোলেনি স্কুল, আসেননি একজন শিক্ষকও! পরিদর্শনে গিয়ে হতবাক প্রাক্তন তৃণমূল সাংসদ

স্কুল পরিদর্শক ও জেলা স্কুল পরিদর্শককে ফোন করে অভিযোগ জানান প্রাক্তন তৃণমূল সাংসদ পার্থপ্রতিম রায়। 

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: সকাল ১১ টাতেও খোলেনি স্কুলের গেট। আসেননি একজন শিক্ষকও। দিদির দূত কর্মসূচিতে দিনহাটার (Dinhata) বসগীরের ধাম এ.পি. স্কুলে গিয়ে হতবাক প্রাক্তন তৃণমূল (TMC) সাংসদ পার্থপ্রতিম রায়। সেখান থেকেই ফোন করলেন জেলা স্কুল পরিদর্শককে। স্কুল পরিদর্শক জানিয়েছেন, স্কুলের ৪ জন শিক্ষককেই মঙ্গলবার শোকজ করা হবে।

সোমবার 'দিদির সুরক্ষা কবজ' কর্মসূচিতে দিনহাটার পুটিমারি ১ পঞ্চায়েত এলাকায় দিদির দূত হিসেবে যান কোচবিহারের প্রাক্তন তৃণমূল সাংসদ পার্থপ্রতিম রায়। সকাল ১১টা নাগাদ বসগীরের ধাম এ.পি. স্কুলে পৌঁছলে দেখেন, গেটে তালা ঝুলছে। ৫ মিনিট পরও দেখা যায়নি একজন শিক্ষককেও। এর পরই, প্রথমে সেই সার্কেলের স্কুল পরিদর্শক ও জেলা স্কুল পরিদর্শককে ফোন করে অভিযোগ জানান প্রাক্তন তৃণমূল সাংসদ পার্থপ্রতিম রায়। 

১৫ মিনিট পরও বদলায়নি ছবিটা। স্কুল পরিদর্শককে ফোন করে ওই ৪জন শিক্ষককে শোকজ করতে বলেন তিনি। ততক্ষণে দিদির দূতকে ঘিরে স্কুলের সামনে উঠে এসেছে গোটা গ্রাম। অভিভাবকদেরও অভিযোগ, একদিন বলে নয়, রোজই এমনই তো হয়। কথা-বার্তার মধ্যেই একে একে স্কুলে ঢোকেন ৪ জন শিক্ষক। যদিও, প্রতিদিন দেরিতে আসার অভিযোগ মানতে চাননি প্রধান শিক্ষক। স্কুল পরিদর্শক জানিয়েছেন, বসগীরের ধাম এপি স্কুলের ৪ জন শিক্ষককেই মঙ্গলবার শোকজ করা হবে।

স্কুলে আরও অরাজকতার ছবি

এই ছবিটা আবার অন্য জায়গার। সকুলের প্রধান শিক্ষক বিজেপি বিধায়ক। আর সেই প্রধান শিক্ষক নাকি প্রায়দিন সকুলেই আসেন না! দিদির দূত কর্মসূচিতে গিয়ে এমনই অভিযোগ শুনলেন সিতাইয়ের তৃণমূল বিধায়ক জগদীশ বর্মা বাসুনিয়া। প্রধান শিক্ষকের গরহাজিরার কথা জানিয়ে ফোন করলেন স্কুল শিক্ষা দফতরের প্রতিমন্ত্রীকে। যদিও বিজেপি বিধায়কের দাবি, বেশিরভাগ দিনই স্কুলে যান তিনি। 

একইসঙ্গে বিজেপি বিধায়ক। আবার সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের প্রধান শিক্ষক!একদিকে ভাতা মিলিয়ে বিধায়ক হিসেবে বেতন ১ লক্ষ টাকার কাছাকাছি! প্রতিমাসে আবার শিক্ষকতার জন্যও বেতন তোলেন! তিনি, কোচবিহারের শীতলকুচির বিজেপি বিধায়ক বরেনচন্দ্র বর্মন। তাঁর বিরুদ্ধেই অভিযোগ, নিয়মিত বেতন নিলেও স্কুলে তাঁর উপস্থিতি মর্জিমাফিক! দিকে দিকে তৃণমূলের দিদির দূতেদের ঘিরে যখন ক্ষোভ-বিক্ষোভে যখন সুর চড়াচ্ছে বিজেপি। তখন কোচবিহারে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন ছবি। 

শুক্রবার সকালে দিদির দূত কর্মসূচিতে বেরিয়ে জাটিগারা মাধবচন্দ্র বিদ্যাপীঠ স্কুল পরিদর্শনে যান সিতাইয়ের তৃণমূল বিধায়ক জগদীশ বর্মা বাসুনিয়া। এই স্কুলেরই প্রধান শিক্ষক হলেন শীতলকুচির বিজেপি বিধায়ক বরেনচন্দ্র বর্মন। স্কুলের হালহকিকত সম্পর্কে জানতে গিয়ে প্রধান শিক্ষক ও বিজেপি বিধায়কের হাজিরা নিয়ে জানতে চান তৃণমূল বিধায়ক। 

বিজেপি বিধায়ক ও প্রধান শিক্ষকের গরহাজিরার অভিযোগ পেয়ে স্কুল থেকেই তাঁকে ফোন করেন সিতাইয়ের তৃণমূল বিধায়ক। বিজেপি বিধায়কের নামে নালিশ করতে এরপর সোজা শিক্ষাপ্রতিমন্ত্রীকে ফোন করে বসেন তৃণণূল বিধায়ক। কিন্তু, এতকিছুর পরও বিজেপির বিধায়ক-হেডমাস্টারমশাই কিন্তু সাফাই দিতে পিছপা হননি। সবমিলিয়ে স্কুলে স্কুলে এমন বেপরোয়া ছবিতে বাড়ছে চিন্তা। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
TMC News : 'হাত-পা বেঁধে পিটিয়েছে...', পুলিশ হেফাজতে মৃত্যু তৃণমূল কর্মীর, কীভাবে ? কী জানাচ্ছে মৃতের পরিবার ?
'হাত-পা বেঁধে পিটিয়েছে...', পুলিশ হেফাজতে মৃত্যু তৃণমূল কর্মীর, কীভাবে ? কী জানাচ্ছে মৃতের পরিবার ?
Samik Bhattacharya : 'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের

ভিডিও

Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News
Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget