এক্সপ্লোর

School Re-opening: কবে খুলবে স্কুল? সিদ্ধান্ত জানাতে হাইকোর্টে এক সপ্তাহ সময় চাইল রাজ্য

School Re-opening:এদিন মামলার শুনানিতে আদালতকে জানানো হয়েছে, ‘স্কুল খোলার জন্য আগ্রহী রাজ্য সরকারও।  ১৫-১৮ বছর বয়সীদের টিকাকরণ হয়েছে। কিন্তু, ১৫ বছরের নীচে কারও ভ্যাকসিনেশন হয়নি।


কলকাতা:  স্কুল খোলা (School Re-opening) নিয়ে সিদ্ধান্ত জানাতে হাইকোর্টে (Calcutta High Court) সময় চাইল রাজ্য সরকার (State Govt)। কলকাতা হাইকোর্টে এক সপ্তাহ সময় চাইল রাজ্য সরকার।  রাজ্য সরকারের আবেদন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। এদিন মামলার শুনানিতে আদালতকে জানানো হয়েছে, ‘স্কুল খোলার জন্য আগ্রহী রাজ্য সরকারও।  ১৫-১৮ বছর বয়সীদের টিকাকরণ হয়েছে। কিন্তু, ১৫ বছরের নীচে কারও ভ্যাকসিনেশন হয়নি। শিশুদের বিষয়ে আমাদের অতিরিক্ত দায়িত্বশীল হতে হবে। আমরা পাড়ায় শিক্ষালয় প্রকল্প চালু করছি।’ রাজ্য জানিয়েছে, স্কুল খোলার ব্যাপারে বিশেষজ্ঞদের মতামতও নেওয়া হচ্ছে।

আগামী ১৪ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ।

উল্লেখ্য,  স্কুল খোলার দাবিতে, বৃহস্পতিবারও একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। এই নিয়ে স্কুল খোলার দাবিতে মোট চারটি জনস্বার্থ মামলা দায়ের হয়। 

ইতিমধ্যেই সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে পথে নেমেছে বিরোধী রাজনীতিক দলের ছাত্র সংগঠনগুলি। গতকালও এসএফআই, এবিভিপি ও ছাত্র পরিষদের পক্ষে একই দাবিতে বিক্ষোভ প্রদর্শন করা হয়।  বিভিন্ন বিরোধী দলের রাজনৈতিক নেতারাও স্কুল খোলার দাবিতে সরব হয়েছেন।

স্কুল কলেজ খোলার দাবিতে সরব হয়েছেন বিশিষ্টজনেরাও। শুক্রবার একই দাবিতে দায়ের হওয়া জনস্বার্থ মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে।সেখানে স্কুল খোলার স্বপক্ষে মামলাকারীর আইনজীবী বলেন, ছাত্রছাত্রীদের অবস্থা খুব খারাপ। মানসিকভাবে তারা বিধ্বস্ত হয়ে পড়ছে। ঘটছে আত্মহত্যার মত ঘটনাও। এমনকি শিক্ষকরাও বসে বসে বিষাদগ্রস্ত হয়ে পড়ছেন।কোভিডের জন্য চিরতরের জন্য স্কুল বন্ধ করে দেওয়া যায় না।চিকিৎসকরাও বলছেন যে, স্কুল খোলা দরকার। অন্যান্য অনেক দেশে ইতিমধ্যেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে গিয়েছে। স্কুল খোলার ব্যাপারে গাইডলাইন তৈরি করা দরকার।
উল্লেখ্য, রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও এর আগে জানিয়েছিলেন যে, সরকারও স্কুল খোলার পক্ষপাতী। পড়ুয়াদের স্বাস্থ্য সংক্রান্ত সুরক্ষার বিষয়টি নিয়ে বিবেচনা করা হচ্ছে। এ বিষয়ে যথা সময়ে সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী।

সেরা শিরোনাম

Suvendu Adhikari : '১৭ সেপ্টেম্বর রাজ্যজুড়ে অন্নপূর্ণা দিবস পালন করব', প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ঘোষণা মুখ্যমন্ত্রীর...
'১৭ সেপ্টেম্বর রাজ্যজুড়ে অন্নপূর্ণা দিবস পালন করব', প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ঘোষণা মুখ্যমন্ত্রীর...
West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
College News: কলেজ পরিচালন সমিতির মাথায় বিজেপির সাংসদ-বিধায়ক, মমতা জমানার প্রতিচ্ছবি বিজেপি আমলেও?
কলেজ পরিচালন সমিতির মাথায় বিজেপির সাংসদ-বিধায়ক, মমতা জমানার প্রতিচ্ছবি বিজেপি আমলেও?
Annapurna Yojana: ‘মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সর্বনাশ করেছেন, লক্ষ্মীর ভাণ্ডার দিতে কত সময় লেগেছিল?’ ভবানীপুরে দাঁড়িয়ে আক্রমণে শুভেন্দু
‘মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সর্বনাশ করেছেন, লক্ষ্মীর ভাণ্ডার দিতে কত সময় লেগেছিল?’ ভবানীপুরে দাঁড়িয়ে আক্রমণে শুভেন্দু

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget