এক্সপ্লোর

Udayan Guha Vs Nisith Pramanik : উদয়ন - নিশীথের বেনজির ধস্তাধস্তি, ধুন্ধুমার দিনহাটায়, বনধের ডাক TMCর

Loksabha Election 2024 : আর বাগযুদ্ধ নয়, প্রকাশ্য রাস্তায় ধস্তাধস্তিতে জড়িয়ে পড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক ও উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ!


শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : দিনহাটায় ধুন্ধুমার পরিস্থিতি।  বেনজির ধস্তাধস্তি কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক ( Nisith Pramanik ) ও উত্তরবঙ্গ উন্নয়মন্ত্রী উদয়ন গুহর ( Udayan Guha )। এদ্দিন ছেল চোখা চোখা বাক্যবাণ। একে অপরকে কথার শক্তিশেলে বিদ্ধ করা। লোকসভা ভোটের আবহে এবার সদা যুযুধান দুই পক্ষের মেজাজ আরও চরমে। এতটাই তীব্র সে বিরোধিতা যে একেবারে রাস্তায় নেমে এল নিশীথ-উদয়নের বিবাদ। দুই মন্ত্রীর সংঘাতে তৈরি হল অগ্নিগর্ভ পরিস্থিতি। আর বাগযুদ্ধ নয়, প্রকাশ্য রাস্তায় ধস্তাধস্তিতে জড়িয়ে পড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক ও উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ! নিশীথের দিকে তেড়ে গেলেন উদয়ন। সামলাতে হিমশিম খেল পুলিশ-কেন্দ্রীয় বাহিনী। মাথা ফাটল এক তৃণমূলকর্মীর। টায়ার জ্বালিয়ে অবরোধ করল বিজেপি।  

মঙ্গলের রাতে তৃণমূল-বিজেপির সংঘর্ষ ঘিরে রণক্ষেত্র হয়ে উঠল কোচবিহারের দিনহাটা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রীর কনভয়ে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা নিশীথ অনুগামীদের বিরুদ্ধে হামলার অভিযোগ করল তৃণমূল। বেনজির অশান্তির মধ্যে মাথা ফাটল খোদ এসডিপিও-র। বিজেপির সঙ্গে সংঘর্ষে মাথা ফাটল এক তৃণমূলকর্মীরও। পরিস্থিতি সামলাতে শেষ পর্যন্ত লাঠি চার্জ করতে হল পুলিশকে। 

এদিন রাতে নিগমনগর থেকে প্রচার সেরে ভেটাগুড়িতে ফিরছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। উদয়ন গুহর জন্মদিন উপলক্ষ্যে এদিনই আবার দিনহাটা শহরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তৃণমূলের তরফে। আর তার মধ্যেই এই অশান্তি। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান জেলাশাসক, পুলিশ সুপার ও কোচবিহার লোকসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার। দিনহাটা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন উদয়ন গুহ। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর সঙ্গে ছিলেন কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বাসুনিয়া। অন্যদিকে, তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে কোচবিহার শহরের মরাপোড়া চৌপথীতে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকরা। 

এই ঘটনার পর আজ, বুধবার ২৪ ঘণ্টা দিনহাটা বন‍্ধের ডাক দেয় তৃণমূল। বুধবারই এসপি অফিস ঘেরাওয়ের ডাক দেয় বিজেপি। সকাল থেকেই থমথমে বৃষ্টি-ভেজা দিনহাটা।   অন্যদিকে দিনহাটাকাণ্ডে রাজ্য পুলিশের ডিজির রিপোর্ট চাইলেন ক্ষুব্ধ রাজ্যপাল।  সকাল থেকে সরকারি-বেসরকারি কোনও বাসই চলছে না। কাজে বেরিয়ে হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। দোকানপাটও খোলেনি, বাজারও বন্ধ। সব মিলিয়ে শাসকদলের ডাকা বন‍্ধের জেরে নাজেহাল দিনহাটার বাসিন্দারা।  


আরও পড়ুন : 

Arjun Singh Exclusive : বিজেপি-তৃণমূল বাপের বাড়ি-শ্বশুরবাড়ি? অর্জুনের ফুল-বদলের রহস্য জানত বিজেপি? এক্সক্লুসিভ অর্জুন সিংহ

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'এটা তোমাকে করতেই হবে', কী 'নির্দেশ' দিয়েছেন শাহ ? জানালেন শুভেন্দু...
'এটা তোমাকে করতেই হবে', কী 'নির্দেশ' দিয়েছেন শাহ ? জানালেন শুভেন্দু...
কোলাঘাটে মুখ্যমন্ত্রীর কপ্টারের জরুরি অবতরণ, কী কারণ, সভা থেকে শুভেন্দু অধিকারী জানালেন...
কোলাঘাটে মুখ্যমন্ত্রীর কপ্টারের জরুরি অবতরণ, কী কারণ, সভা থেকে শুভেন্দু অধিকারী জানালেন...
পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসে বাড়ছে অসুস্থ ছাত্রীর সংখ্যা, কী থেকে সংক্রমণ? কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসে বাড়ছে অসুস্থ ছাত্রীর সংখ্যা, কী থেকে সংক্রমণ? কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও

ভিডিও

Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget