এক্সপ্লোর

Sealdah Train Cancel: শিয়ালদায় ফের একাধিক লোকাল ট্রেন বাতিল, শনি-রবিতে সমস্যা বাড়বে যাত্রীদের

Sealdah Train News: শনি-রবিতে মোট ২৫টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। বেশ কিছু ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে, কিছু ট্রেনের সময়সূচীতেও পরিবর্তন করা হয়েছে। 

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: সপ্তাহান্তে ফের রেলে যাত্রী ভোগান্তির আশঙ্কা। রেললাইন রক্ষণাবেক্ষণের জন্য আজ ও কাল শিয়ালদা ডিভিশনে একগুচ্ছ ট্রেন লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, ২৭ জুলাই রাত ১১টা ৩০ মিনিট থেকে ২৮ জুলাই রবিবার সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত ট্রাফিক ব্লক থাকবে। এর জেরে বেশ কিছু ট্রেন যেমন বাতিল হয়েছে, তেমন বেশ কিছু ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে, কিছু ট্রেনের সময়সূচীতেও পরিবর্তন করা হয়েছে। 

শনি-রবিতে মোট ২৫টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। নৈহাটি-ব্যান্ডেল শাখায় জরুরি ট্র্যাক মেরামতির কাজের জন্য আজ রাত সাড়ে ১১টা থেকে কাল সকাল সাড়ে ৭টা, আট ঘণ্টা বন্ধ থাকবে এই রুটে ট্রেন চলাচল। 

কী কী বাতিল?

শনিবার আপ–ডাউন মিলিয়ে এক জোড়া নৈহাটি–ব্যান্ডেল, এক জোড়া শিয়ালদহ–শান্তিপুর, এক জোড়া শিয়ালদহ–রানাঘাট, এক জোড়া কল্যাণী সীমান্ত–নৈহাটি লোকাল বাতিল করা হয়েছে।                                                                              

রবিবার বাতিল করা হয়েছে আপ–ডাউন মিলিয়ে চার জোড়া নৈহাটি–ব্যান্ডেল, দু’জোড়া শিয়ালদহ–কৃষ্ণনগর, দু’জোড়া শিয়ালদহ–শান্তিপুর, এক জোড়া শিয়ালদহ–রানাঘাট লোকাল। রবিবার বাতিল থাকবে দু’জোড়া শিয়ালদহ–কল্যাণী সীমান্ত লোকাল, এক জোড়া রানাঘাট–নৈহাটি লোকাল এবং একটি নৈহাটি–কল্যাণী সীমান্ত লোকাল।

রবিবার বালিয়া–শিয়ালদহ এক্সপ্রেস, যোগবাণী–কলকাতা এক্সপ্রেস, গোরক্ষপুর–কলকাতা পূর্বাঞ্চল এক্সপ্রেস, মালদা টাউন–শিয়ালদহ গৌড় এক্সপ্রেস, জয়নগর–শিয়ালদহ গঙ্গাসাগর এক্সপ্রেস নৈহাটির পরিবর্তে ডানকুনি হয়ে যাবে।

আরও পড়ুন, ঘোর বর্ষার মধ্যে ঘূর্ণাবর্তের চরম প্রভাব, ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি

এছাড়া, চারটি দূরপাল্লার ট্রেন, নিউ আলিপুরদুয়ার-শিয়ালদা তিস্তা-তোর্সা এক্সপ্রেস, শিয়ালদা হাটেবাজারে এক্সপ্রেস, বালুরঘাট-শিয়ালদা এক্সপ্রেস ও রাধিকাপুর-শিয়ালদা এক্সপ্রেসের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।  নিউ আলিপুরদুয়ার শিয়ালদহ তিস্তা তোর্সা এক্সপ্রেস শুক্রবার রাত ১২.২০ বদলে শনিবার বিকেল ৫.২০তে নিউ আলিপুরদুয়ার থেকে ছাড়বে। 

বেশ কিছু দূরপাল্লার ট্রেন নৈহাটির পরিবর্তে ডানকুনি দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। কয়েকটি লোকাল ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

বহুতল অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণে বাঁচতে লাফ দিল মানুষ, বাড়ির বাইরে ঝুলে বাঁচার আর্তি
বহুতল অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণে বাঁচতে লাফ দিল মানুষ, বাড়ির বাইরে ঝুলে বাঁচার আর্তি
West Bengal Live Blog: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
Kali Puja 2026: বৃষ্টি হলে বিশেষ ব্যবস্থা, প্রবেশ-প্রস্থান পথ নিয়েও অনেক নিয়ম! চোরবাগানের পরে কালীপুজো নিয়ে আরও কড়া প্রশাসন
বৃষ্টি হলে বিশেষ ব্যবস্থা, প্রবেশ-প্রস্থান পথ নিয়েও অনেক নিয়ম! চোরবাগানের পরে কালীপুজো নিয়ে আরও কড়া প্রশাসন
Koustav Bagchi: বিজেপির মিছিলে হাত ধরে হাঁটবেন অর্জুন সিং- কৌস্তভ? যা জানালেন বিধায়ক
বিজেপির মিছিলে হাত ধরে হাঁটবেন অর্জুন সিং- কৌস্তভ? যা জানালেন বিধায়ক

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget