এক্সপ্লোর

Weather Today: ঘোর বর্ষার মধ্যে ঘূর্ণাবর্তের চরম প্রভাব, ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি

Weather Forecast: আজই এই ঘূর্ণাবর্তের নিম্নচাপে পরিণত হবার সম্ভাবনা রয়েছে

কলকাতা: কখনও মেঘলা আকাশ, কখনও রোদ্দুর। কয়েকদিন ধরেই খামখেয়ালি আবহাওয়া দক্ষিণবঙ্গে। তবে আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্তের জেরে এবার বেশ কিছুটা বাড়বে বৃষ্টির পরিমাণ।  

আজই এই ঘূর্ণাবর্তের নিম্নচাপে পরিণত হবার সম্ভাবনা রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে এই নিম্নচাপ তৈরির সম্ভাবনা বলে অনুমান করছেন আলিপুর আবহাওয়া দফতরের বিজ্ঞানীরা। আপাতত ঘূর্ণাবর্ত দক্ষিণ দিকে হেলে থাকায় আজ এবং কাল বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে, এমনটাই বলা হয়েছে পূর্বাভাসে।                                                                                                     

আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, আগামী ৭ দিন দক্ষিণবঙ্গে স্বাভাবিক বা স্বাভাবিকের বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। শনিবার পর্যন্ত এই বৃষ্টির রেশ থাকবে। রবিবার কম বৃষ্টি। আবার সোমবার থেকে দক্ষিণবঙ্গে বেশ কিছুটা বাড়বে বৃষ্টি। বিক্ষিপ্তভাবে পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আরও পড়ুন, NEET UG-র সংশোধিত ফল প্রকাশ, প্রথম স্থানে ১৭; বাংলা থেকে কজন?

অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী ৪৮ ঘণ্টা বৃষ্টির পরিমাণ কম থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। শনিবার থেকে সোমবার ফের বৃষ্টি বাড়বে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে। শনিবার দার্জিলিং এবং কালিম্পং এই দুই জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। সোমবার ভারী বৃষ্টি হতে পারে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে।

কলকাতায় প্রধানত মেঘলা আকাশ থাকবে। দিনের যে কোনও সময়ে দুই এক পশলা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। বিকেল বা সন্ধ্যার পর বৃষ্টির সম্ভাবনা বাড়বে। ঘূর্ণাবর্তের জেরে প্রচুর জলীয় বাষ্প ঢোকায় আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে দিনভর। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
আজ 'ঋতব্রত-তৃণমূল'-এ তৃণমূলের আরও এক হেভিওয়েট ! কে তিনি?
আজ 'ঋতব্রত-তৃণমূল'-এ তৃণমূলের আরও এক হেভিওয়েট ! কে তিনি?
TMC News : কোয়েলের পর তৃণমূলের রাজ্যসভার আরও এক সাংসদও ইস্তফার পথে ? শুরু জল্পনা
কোয়েলের পর তৃণমূলের রাজ্যসভার আরও এক সাংসদও ইস্তফার পথে ? শুরু জল্পনা
Mamata Banerjee : 'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
Mamata Banerjee : 'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট

ভিডিও

Mamata Banerjee on Abhishek Banerjee | 'অভিষেক একটা বাহানা, অভিষেক লড়ছে বাঘের মতো' | ABP ANANDA LIVE
Mamata Banerjee News | 'যাঁদের যাওয়ার তাঁরা ২১ জুলাইয়ের আগে চলে যান' | ABP ANANDA LIVE
Puri Rath Yatra News | রথযাত্রা উপলক্ষে সেজে উঠছে পুরীর জগন্নাথ মন্দির | ABP ANANDA LIVE
TMC Meeting News | মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে '২১ জুলাই' সমাবেশ | ABP ANANDA LIVE
Koel Mallick News | এবার তৃণমূলের সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিকও | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NEET Results 2026: প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
Argentina Football Team: সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
Best SUV in Kolkata: বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
England vs India Live: অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Embed widget