এক্সপ্লোর

Sealdah Train Service: তুমুল ভিড় ট্রেনে, টিটাগড়ে মর্মান্তিক পরিণতি যুবকের

North 24 Parganas: শুক্রবার সকালে ৮টা ৩২ মিনিটে ব্যারাকপুর লোকালে টিটাগড় স্টেশন থেকে টেনে ওঠেন মহম্মদ আলি হাসান আনসারি।

সমীরণ পাল, ব্যারাকপুর: অফিস টাইমে চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু (Death News)। টিটাগড়ে যুবকের মৃত্যুতে উত্তেজনা হাসপাতালে। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছে পরিবার। অভিযোগ, ট্রেন চলাচল স্বাভাবিক না হওয়ায় সমস্যায় নিত্যযাত্রীরা, তাতেই এই দুর্ঘটনা।

রবিবার দুপুর পর্যন্ত বন্ধ শিয়ালদার ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম। একাধিক লোকাল ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। যে কটি ট্রেন শিয়ালদা পর্যন্ত যাচ্ছে তাতে তিল ধারণের জায়গা নেই। আর এরই মধ্য়ে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। ভিড় ট্রেন থেকে পড়ে মৃত্যু হল যুবকের। শুক্রবার সকালে ৮টা ৩২ মিনিটে ব্যারাকপুর লোকালে টিটাগড় স্টেশন থেকে টেনে ওঠেন মহম্মদ আলি হাসান আনসারি। বছর ২০-র ওই যুুবকের বাড়ি টিটাগড় পুরানি বাজারে এলাকায়। 

ঘটনা কী? 

প্রত্যক্ষদর্শীরা জানান, টিটাগড় স্টেশন থেকে ট্রেন ছেড়ে ২০০ মিটার এগোনোর পরই ট্রেন থেকে পড়ে যান ওই যুবক। তড়িঘড়ি তাঁকে নিয়ে আসা হয় বি এন বসু মহকুমা হাসপাতালে। ভর্তির দশ মিনিটের মধ্যে মৃত্যু হয় ওই যুবকের। তাতে ক্ষোভে ফেটে পড়ে পরিবার। হাসপাতাল চত্বরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পরিবারের অভিযোগ চিকিৎসার গাফিলতির জন্যই ওই যুবকের মৃত্যু হয়েছে। টিটাগড় থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল নেয়। হাসপাতালে সুপার অমিতাভ ও ভট্টাচার্য জানিয়েছেন চিকিৎসার কোনও গাফিলতি হয়নি। ইন্টারনাল হেমারেজের জন্যই তাঁর মৃত্যু হয়েছে।  পাশাপাশি পরিবারের সদস্যদের দাবি, শিয়ালদা স্টেশনে এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে কাজ চলার জন্য লোকাল ট্রেন চলাচল বিঘ্ন ঘটেছে। তাতে চরম অসুবিধার সম্মুখীন হচ্ছেন নিত্যযাত্রীরা। আর এই কারণেই এই দুর্ঘটনা। 

সকাল থেকে যাত্রী ভোগান্তি শিয়ালদা উত্তর শাখায়: প্ল্যাটফর্ম সম্প্রসারণের জন্য শিয়ালদা ডিভিশনের একাধিক শাখায় ব্যাহত রেল পরিষেবা। তার জেরে অফিস টাইমে চরম ভোগান্তি। কোথাও সংক্ষিপ্ত রুট, সেইসঙ্গে দেরিতে ঢুকছে ট্রেন। শিয়ালদা সেকশনে প্রতিদিনের ৮৯৪টির বদলে আজ চলছে ৮০৬টি ট্রেন। ৮০৬টি ট্রেনের মধ্যে ১৪৭টি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। দমদম, দমদম ক্যান্টনমেন্ট এবং বারাসাত পর্যন্ত যাতায়াত করছে ট্রেনগুলি। চারটি দূরপাল্লার ট্রেন শিয়ালদার পরিবর্তে কলকাতা স্টেশন থেকে যাতায়াত করবে। যাত্রী ভোগান্তি কমাতে, পরিবহণ দফতরের কাছে বেশি বাস চালানোর অনুরোধ জানিয়েছে রেল। 

আরও পড়ুন: Sealdah Train Service: বন্ধ শিয়ালদার ৫ প্ল্যাটফর্ম, লোকালের যাত্রাপথ সংক্ষিপ্ত, কোথা থেকে ছাড়বে দূরপাল্লার ট্রেন?

সেরা শিরোনাম

West Bengal News Live: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আটক বহু হেভিওয়েট নেতা-নেত্রী
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আটক বহু হেভিওয়েট নেতা-নেত্রী
Humayun Kabir: অমিত শাহ-র কাছে 'সারেন্ডার' করতে চান হুমায়ুন কবীর, রেজিনগরে উপ নির্বাচনের আগে কী বললেন?
অমিত শাহ-র কাছে 'সারেন্ডার' করতে চান হুমায়ুন কবীর, রেজিনগরে উপ নির্বাচনের আগে কী বললেন?
Ayushman Bharat: স্বাস্থ্য সাথী কার্ড ব্যবহার করেন ? আয়ুষ্মানে যুক্ত হলে কী করবেন ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
স্বাস্থ্য সাথী কার্ড ব্যবহার করেন ? আয়ুষ্মানে যুক্ত হলে কী করবেন ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: 'আমরা বঞ্চিত করব না...', অন্নপূর্ণা যোজনা নিয়ে ফের বড় বার্তা মুখ্যমন্ত্রীর
'আমরা বঞ্চিত করব না...', অন্নপূর্ণা যোজনা নিয়ে ফের বড় বার্তা মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari: এখনও পর্যন্ত নন্দীগ্রামে ৭০ হাজার ৩০০ জন অন্নপূর্ণার টাকা পেয়েছেন: মুখ্যমন্ত্রী
CJP Protest Mumbai: মুম্বইয়ে CJP-র বিক্ষোভে অভিনেতা Naseeruddin Shah | Shivaji Park | ABP Ananda
CJP Protest: যন্তরমন্তরে AAP, Congress, বামের বিক্ষোভ, কী ঘটল আজ রাজধানীতে? | Gyanesh Kumar | Delhi
CJP Protest Mumbai: মুম্বইয়ের শিবাজি পার্কে বিক্ষোভে CJP, উঠল স্লোগান | Gyanesh Kumar | ABP Ananda
Congress Protest: Delhi-তেও CEC Gyanesh Kumar-র পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখাল কংগ্রেস | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget