এক্সপ্লোর

Raniganj Gold Shop Dacoity:রানিগঞ্জে ডাকাতির ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় ধৃত আরও ১

Second Accused Arrested:সোনার দোকানে ডাকাতির ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার আরও এক অভিযুক্ত। নাম সোনু সিং।

কৌশিক গাঁতাইত, রানিগঞ্জ: সোনার দোকানে ডাকাতির (Gold Shop Dacoity Arrest) ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার আরও এক অভিযুক্ত। নাম সোনু সিং। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের একটি দল গত কাল রাতে তাকে ভিন রাজ্য থেকে গ্রেফতার করে।

বিশদ...
চিকিৎসার জন্য সোনুকে প্রথমে ধানবাদে নিয়ে আসা হয়েছিল। আজ, মঙ্গলবার, সকালে আদালতে সমস্ত বিষয় জানিয়ে তার চিকিৎসার জন্য অনুমতি নেওয়া হয়। অনুমতি পাওয়ার পরই সোনুকে নিয়ে তদন্তকারি দল পশ্চিমবঙ্গের দিকে রওনা দেয়। রানিগঞ্জের সোনার দোকানে ডাকাতির ঘটনায় আগেই গ্রেফতার হয়েছে সুরজ কুমার সিং। সূত্রের খবর, সেই অভিযুক্তকে জেরা করে লুঠের বেশ কিছু অলঙ্কার, আসানসোল থেকে ছিনতাই করা গাড়ি, গুলি ভর্তি একটি ম্যাগাজিন ও বেশ কিছু কার্তুজ উদ্ধার করে পুলিশ।

ডাকাতির ঘটনা...
দিনদুয়েক আগে রানিগঞ্জের 'সেনকো গোল্ড'-র বিপণিতে ফের ডাকাতির অভিযোগ ওঠে। ভরদুপুরে রানাঘাটের মতো একই কায়দায় রানিগঞ্জের শোরুমে লুটপাট করে গুলি চালাতে চালাতে পালিয়ে যায় দুষকৃতীরা। তবে গোটা পর্ব জুড়ে ছিল টানটান উত্তেজনা। পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের কয়েক রাউন্ড গুলির লড়াই চলেছিল সেদিন যার ছবি সোনার বিপণির বাইরে লাগানো সিসি ক্যামেরায় ধরা পড়ে। লক্ষণীয় বিষয় হল, এই ডাকাতির ঘণ্টা দুয়েকের মধ্যেই আসানসোলের মহিশিলায় গানপয়েন্টে রেখে গাড়ি ছিনতাই করেছিল দুষকৃতীরা। দুই জায়গাতেই একই গ্যাংয়ের যোগ বলে প্রাথমিক তদন্তে উঠে আসে। ধৃত সুরজকে জেরা করে আসানসোল থেকে ছিনতাই সেই গাড়ির হদিশ পাওয়া গিয়েছে বলে ধারণা পুলিশের।
রানিগঞ্জের গত বছর রানাঘাটের লুটপাট করে পালানোর সময় সশস্ত্র দুষকৃতীদের সঙ্গে জামুড়িয়া থানার শ্রীপুর ফাঁড়ির অফিসার-ইন-চার্জ মেঘনাদ মণ্ডলের সঙ্গে গুলির লড়াই চলে। এমনকী বুলেট ছিটকে এসে লেগেছিল। রাস্তার ওপরেও ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় গুলির খোল। আসানসোল শিল্পতালুকে ফের দুষ্কৃতীরাজ। দিনেদুপুরে পুলিশের সঙ্গে ডাকাতদের রোমহর্ষক সংঘর্ষের সাক্ষী থাকে রানিগঞ্জ। এনকাউন্টারে রক্তাক্ত হলেও শেষপর্যন্ত বাইকে চড়ে পগারপার হয়ে যায় দুষ্কৃতীরা। গত কাল, ওই ঘটনায় এক জনকে গ্রেফতার করা হয়। তার নাম সুরজ কুমার সিং। উদ্ধার হয় আসানসোল থেকে ছিনতাই করা গাড়ি। ওই গাড়িতেই মেলে রানিগঞ্জের সেনকো গোল্ডের শোরুমের বেশ কিছু গয়না ও কার্তুজ, খবর পুলিশ সূত্রে।

আরও পড়ুন:২ দিনে গরম হবে আরও তীব্র, তাপপ্রবাহের বড় সতর্কতা ৯ জেলায়

সেরা শিরোনাম

Bankura SFI Book Stall: বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
Mamata Banerjee: কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
Mamata Banerjee: কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
West Bengal News Live Updates: নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
TMC MLA Arrested: ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget