এক্সপ্লোর

Mamata Banerjee: 'রাজ্যকে ভাগ করতে দেব না', মতের মিল মমতা ও শুভেন্দুর ? বিধানসভায় নজিরবিহীন সৌজন্য...

Mamata On Separate Union Territory: 'পশ্চিমবঙ্গ এক থাকবে..', মুখ্যমন্ত্রীর বক্তব্যে সহমত পোষণ করলেন কি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ?

কলকাতা: বাংলা ভাগের ইস্যুতে উত্তাল রাজ্য রাজনীতি।বিধানসভায় বিরল ঘটনা, বিরোধী দলনেতার প্রস্তাব মেনে নেওয়ার পক্ষে সওয়াল মুখ্যমন্ত্রীর। অখণ্ড পশ্চিমবঙ্গের উন্নয়ন নিয়ে একটি প্রস্তাব দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,'পশ্চিমবঙ্গ এক থাকবে, রাজ্যকে আমরা ভাগ করতে দেব না। আসুন সবাই মিলে এই প্রস্তাব নিই। বিরোধী দলনেতাও একটা প্রস্তাব দিয়েছেন।আসুন রাজ্যের প্রস্তাব কিছুটা সংশোধন করে গ্রহণ করা হোক।রাজ্য এবং কেন্দ্র একে অপরের সঙ্গে হাত মিলিয়ে চলবে,বক্তব্য মুখ্যমন্ত্রীর।

শুভেন্দু অধিকারী বলেছেন, 'রাজ্যের প্রস্তাব সম্পূর্ণ একটি রাজনৈতিক বয়ান, পার্টির লিফলেট হয়ে গিয়েছে। বিজেপির একজন সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বাংলা ভাগের কথা বলেননি। অখণ্ড পশ্চিমবঙ্গ, অবিভক্ত পশ্চিমবঙ্গ উন্নয়ন নিয়ে প্রস্তাব আনুন', সহমত পোষণ করব, জানালেন বিরোধী দলনেতা।

সংশোধনী না আনায় অধ্যক্ষ প্রথমে অনুমতি না দিলেও, মুখ্যমন্ত্রীর অনুরোধে পরে যৌথ প্রস্তাব নেওয়া হয়। সৌহার্দ্যের আবহে বিধানসভায় রাজ্য সঙ্গীত ও জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছে। রাজ্য সঙ্গীতের সময় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা উঠে দাঁড়ান। গোটা বিধানসভা রাজনীতির ঊর্ধ্বে উঠে সিদ্ধান্ত নিয়েছে, বলেন শুভেন্দু অধিকারী।   এদিন  শুভেন্দু বলেন, ' পশ্চিমবঙ্গকে, ভারতে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিল। সেই ভারতীয় জনতা পার্টিকে কেউ কেউ বাঙালি বিরোধী, কেউ কেউ গুজরাতের পার্টি, হিন্দিভাষীদের প্রার্টি, এইরকমও একটা তকম প্রচার চলছিল।'

এরপরেই শুভেন্দু বলেন,' আমরা প্রস্তাব রেখেছি, আমরা সবাই অখন্ড অবিভক্ত পশ্চিমবঙ্গের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ। ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এটা দিয়ে গিয়েছেন। আমি তুলে ধরেছি বিধানসভায়। সংখ্যায় আমরা কম, ওরা বেশি। ওনারা একটা লাইন যুক্ত করেছে। সেটাও আমরা মেনে নিচ্ছি। সেটাও প্রায় একই। সেটা আছে, আমরা পশ্চিমবঙ্গ ভাগের বিরোধী। আমাদের দলের স্ট্যান্ডও তাই। আমি আমার বক্তব্যে স্পষ্ট বলেছি, কারও ব্যাক্তিগত দৃষ্টিভঙ্গি , কারও বঞ্চনা উন্নয়নের ক্ষেত্রে, তাঁকে আপনি সমগ্র ভারতীয় জনতা প্রার্টির ঘাটে চাপাচ্ছেন !' 

আরও পড়ুন, অযোগ্য চাকরিপ্রাপকের সংখ্যা ১২১২ ! চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে হলফনামা SSC-র

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

 

সেরা শিরোনাম

Chorbagan Stampede: 'আমাদের জীবন থেকে দুর্গাপুজো চলে গেল', কান্নায় ভেঙে পড়লেন চোরবাগানে নিহত ছাত্রীর বাবা-মা
'আমাদের জীবন থেকে দুর্গাপুজো চলে গেল', কান্নায় ভেঙে পড়লেন চোরবাগানে নিহত ছাত্রীর বাবা-মা
News Live Updates: চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৭ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৭ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
Success Story: IIT-তে পড়াশোনা, দারুণ প্যাকেজের অফার ছেড়ে প্রথম চেষ্টাতেই UPSC-তে সাফল্য!
IIT-তে পড়াশোনা, দারুণ প্যাকেজের অফার ছেড়ে প্রথম চেষ্টাতেই UPSC-তে সাফল্য!

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget