এক্সপ্লোর

Sera Bangali 2022: কেউ কোনওদিন বলেননি সেরা হতে হবে, লেখা হল নেশা, এক্সক্লুসিভ প্রচেত গুপ্ত

Exclusive Pracheta Gupta: 'পেশায় সাংবাদিক। লিখি নেশায়। একটা কাজ করি নিজের পেশা জীবন অর্থাৎ সাংবাদিকতার সঙ্গে আমার লেখা জীবন কখনই এক হয়ে যায় না।' বললেন সাহিত্যিক প্রচেত গুপ্ত।

কলকাতা: সাংবাদিকতা তাঁর পেশা। নেশা আর প্রেম সাহিত্য। লিখতে বসে দুই সত্তাকে কোন এক অদৃশ্য সুইচে আলাদা রাখেন। চরৈবেতির মতো একটা মন্ত্র তাঁর কানে বাজে 'রোজ লিখতে হবে।' তিনি সাহিত্যিক প্রচেত গুপ্ত। কৃতিত্বের নজির গড়ে সাহিত্য ক্ষেত্রে সেরা বাঙালির সম্মান পেলেন প্রচেত গুপ্ত। 

সময় বদলের সঙ্গে পাঠক শ্রেণির পরিবর্তন: "সমৃদ্ধ করেছি কি না বলতে পারব না। তবে সময় বদলায়, পাঠকের জীবন-যাপনও বদলায়। একটা সময় যে প্রযুক্তি তখনকার পাঠকরা দেখেননি সেই প্রযুক্তি এখনকার পাঠকরা দেখতে পাচ্ছেন। ফলে অভ্যাসও বদলেছে কিছুটা। সত্যিকারের সাহিত্য, শিল্প, সংস্কৃতি এটার ক্ষেত্রে সময় প্রভাব ফেলে ঠিকই, তবে মন-দর্শনটা একই থেকে যায়। মূল্যবোধের হয়ত পরিবর্তন হয়, কিন্তু কোর যেটাকে আমরা বলি সেই বেঁচে থাকার দর্শন একই থেকে যায়। পুরনো দিনের যে কালজয়ী সাহিত্য সে তো আজও রয়ে গেছে।''

 

পড়ার জন্য প্রযুক্তিগত মাধ্যম: "সাহিত্যের ক্ষেত্রে পড়ার জন্য প্রযুক্তিগত মাধ্যম বদলেছে। গুহার গায়ে ছবি আঁকা যেমন আজও সংরক্ষিত রয়েছে, আবার কেউ ট্যাবে ছবি আঁকলে সেটাও থাকবে মানুষের মনে। মাধ্যম বদলালেও মূল বিষয় বদলায় বলে মনে হয় না। এটা শুধু বাংলা ভাষার ক্ষেত্রে নয়। অন্যান্য যেসব দেশ তথ্যপ্রযুক্তিতে এগিয়ে গিয়েছে, সেখানেও তো প্রচুর মানুষ বই পড়ছেন। বই পড়াটা একটা অন্য মনের ব্যাপার। এটা কোনও মাধ্যম প্রভাব বিস্তার করতে পারে না। কী পড়ছে সেটাই পাঠকের মনে থাকছে। কীভাবে পড়ছে সেটা নয়।''

"আমি পেশায় সাংবাদিক। লিখি নেশায়। একটা কাজ করি নিজের পেশা জীবন অর্থাৎ সাংবাদিকতার সঙ্গে আমার লেখা জীবন কখনই এক হয়ে যায় না। বোধহয় আমার আমাক মাথায় সুইচ আছে। এটা বন্ধ রাখি। সাংবাদিকতার জীবনে সমাজের অনেকটা দেখা জানা যায়, সুযোগ আছে। সেই সুযোগ অবচেতনে কাজ করে। একটা ঘটনা দেখে সেটা লেখায় নিলাম এরকম কখনও ঘটেনি। কিন্তু যে ঘটনাটা দেখি হয়ত সাংবাদিক হিসেবে দেখি, হয়ত সাধারণ মানুষ হিসেবেই দেখি, হয়ত অবচেতনে থেকে যায়, তার একটা প্রভাব লেখায় পড়ে। আবার সাংবাদিকতায় সাহিত্য এসে পড়ে এমনটা নয়। তখন সাংবাদিকতাই করি।'' 

সেরা বাঙালির অনুভূতি: "১৮ বছরের অনুষ্ঠান, এত গুণী মানুষদের সঙ্গে থাকতে পারব, এটা সত্যি বিশ্বাস হয়নি। আমার বাবা ক্ষেত্র গুপ্ত এবং মা জ্যোৎস্না গুপ্ত দুজনের কথা খুব মনে পড়ছ। দুজনেই প্রয়াত। সেরা হতে হবে বলে বাবা-মা কোনওদিন বলেননি, তাড়নাও করেননি। সিলেবাসের বাইরে কিছু করতে ইচ্ছে করছে তাতে উৎসাহ জুগিয়েছেন। আবার সেরা উপার্জন করতে হবে বলে, আমার স্ত্রী মিত্রা গুপ্তও কোনওদিন তাড়না করেননি। আমার পরিবার-পরিজন থেকে পাঠক-সম্পাদক- প্রকাশক কোনওদিন কেউ বলেননি সেরা হতে হবে। ফলে যা করেছি মুক্ত মনে আনন্দের সঙ্গে করতে পেরেছি। আরও খানিকটা পথ হাঁটব। দেখব কেমন হয়। কোনও বাঙালিকে দেখে যেন পৃথিবীর যে কোনও প্রান্তের মানুষ বলতে পারেন, ওই যে একজন বাঙালি আসছেন। উনি সেরা কারণ ওঁর মেরুদণ্ডটাও সেরা।''

আরও পড়ুন: Sera Bangali 2022: বাংলা সিনেমা একেবারেই ঠিক জায়গায় আছে, এক্সক্লুসিভ অনির্বাণ ভট্টাচার্য

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ষষ্ঠীর সন্ধ্যায়, শেষ অবধি এই কারণে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ষষ্ঠীর সন্ধ্যায়, শেষ অবধি এই কারণে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
Abhijeet Dipke On CJP Protest :
"হতে পারে এরপর আমাকে জেলে পাঠানো হবে..", জরুরি পোস্ট করে মারাত্মক আশঙ্কার কথা জানালেন CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে

ভিডিও

College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026
Durga Puja 2026: পুজোর আড্ডা জমজমাট, স্টুডিওতে অঙকুশ
Durga Puja 2026: ৭৩তম বর্ষে নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘের পুজো, ষষ্ঠীর সকালে মণ্ডপে ভিড় দর্শনার্থীদের
Durga Puja 2026 : দুর্গাপুজোর আড্ডায় স্টুডিওতে হাজির টিম 'বহুরূপী' | ABP Ananda
CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Weather Update: আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
Durga Puja 2026: আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
Embed widget