এক্সপ্লোর

Sera Bangali 2022: বাংলা সিনেমা একেবারেই ঠিক জায়গায় আছে, এক্সক্লুসিভ অনির্বাণ ভট্টাচার্য

Anirban Bhattacharya: কৃতিত্বের নজির গড়ে চলচ্চিত্র ক্ষেত্রে সেরা বাঙালির সম্মান পেলেন অনির্বাণ ভট্টাচার্য। সেরা বাঙালির সম্মান পাওয়ার পর অনির্বাণ বলেন, 'এই পুরস্কার চলমান সামাজিকতার সঙ্গে রয়েছে। '

কলকাতা: বাংলা সিনেমা একেবারেই ঠিক জায়গায় আছে। বাংলা সিনেমায় কোনও গাফিলতি নেই ঐতিহাসিকভাবে। যে গাফিলতি বাংলা সিনেমাতে আছে। সেই গাফিলতি পৃথিবীর সব সিনেমাতে আছে। চলচ্চিত্র ক্ষেত্রে সেরা বাঙালির সম্মান পেয়ে এবিপি লাইভকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বললেন অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)। 

চলচ্চিত্র ক্ষেত্রে সেরা বাঙালি: বিশ্বসেরা বাঙালিকে এবিপি আনন্দর কুর্নিশ। ১৮ বছরে পা 'সেরা বাঙালি'র (Sera Bangali 2022)। কৃতিত্বের নজির গড়ে চলচ্চিত্র ক্ষেত্রে সেরা বাঙালির সম্মান পেলেন অনির্বাণ ভট্টাচার্য। সেরা বাঙালির সম্মান পাওয়ার পর অনির্বাণ বলেন, 'এই পুরস্কার চলমান সামাজিকতার সঙ্গে রয়েছে। আমার কাছে এক নম্বরে থিয়েটারই থাকবে। বাংলা সিনেমায় গাফিলতি নেই। বাংলা সিনেমা একেবারেই ঠিক জায়গায় আছে'।  

 

কে থাকবে এক নম্বরে?

থিয়েটারই থাকবে এক নম্বরে। আমি সব কাজ করতেই আনন্দ পাই। সেটা সিনেমার পরিচালনা হোক, ওটিটি-র পরিচালনা হোক বা অভিনয় হোক। সব থেকে বেশি আনন্দ থিয়েটারে অভিনয় করে পাই। সবসময় থিয়েটারকে এগিয়ে রাখব। আমার শিকড় থিয়েটার। আমি যে ওটিটি বা সিনেমার কাজ করতে পারছি, তার কারণ কিনতু আসলে থিয়েটারই। এই শিল্প নির্মাণের যতটুকু যা সামান্য পাঠ আমার আছে, সেটা মূলত থিয়েটার থেকেই পাওয়া। 

বাংলা সিনেমা নিয়ে কী বললেন অনির্বাণ?

"এটা একেবারেই অন্য রকমের একটা ট্রেন্ড বা অন্য রকমের আলোচনা। আমাদের তো আলোচনা চালিয়ে যেতে হয়। কারণ নানা আলোচনার জায়গা। আমাদের যদি আলোচনা ফুরিয়ে যায়, তাহলে নিজেদের মৃত বলে মনে হবে। সেরকমই একটা আলোচনা হচ্ছে বাংলা সিনেমার খুব দুর্দিন বা দুর্দশা। বাংলা সিনেমা ঐতিহাসিকভাবে একেবারেই ঠিক জায়গায় আছে। বাঙালি দর্শক যদি মনে করেন, বাংলা সিনেমা দেখবেন, তাহলে অবশ্যই দেখবেন। বাঙালি দর্শক বাংলা সিনেমা প্রতি বছর দেখেন। এবার ৪০টা ছবি হলে ৪০টা ছবিই কোনও ইন্ড্রাস্ট্রিতেই হিট করে না।'' অনির্বাণের কথায়, "একটা কেজিএফ, একটা পুষ্পা, একটা আরআরআর দেখে গোটা তেলেগু, গোটা কন্নড় সিনেমার ইন্ডাস্ট্রির বিচার করতে পারি না। সেরকম প্রতি বছর বাংলা ছবি ৪টে, ৫টা, ৬টা ছবি হিট করেই। ফলত এটা ভাবার কোনও কারণ নেই, এটা  নিয়ে কান্নাকাটি করারও কোনও দরকার নেই যে বাংলা সিনেমার খুব দুর্দিন। বাংলা ছবি ঐতিহাসিকভাবে কম টাকার ছবি। বাংলা ছবিতে কোনওদিন ৫০ কোটি টাকা দিয়ে ছবি তৈরি হয়নি। আজকে ১০০ কোটি, ২০০ কোটি সাড়ে ৫ লক্ষ হাজার কোটির এই আলোচনার মধ্যে বাংলা ছবি মুশকিলে পড়ে গিয়েছে। বাংলা ছবি চিরকালই ছোট টাকার মধ্যে অল্প দর্শকদের জন্য বানানো ছবির ইন্ডাস্ট্রি। সেই ইতিহাসটা যদি পরিষ্কার থাকে, তাহলে বাংলা ছবির পাশে দাঁড়ানো, বসা, শোয়া নিয়ে এত চিন্তা করার কিছু আছে বলে মনে করি না।'' 

আরও পড়ুন: Rukmini Wishes Dev: 'জীবনের চড়াই উতরাই' একসঙ্গে পেরিয়ে যাওয়ার বার্তা, দেবকে বিশেষ শুভেচ্ছা রুক্মিণীর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Entertainment News: 'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
Bonny Sengupta: আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
Sudipta Chakraborty: জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?
জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?

ভিডিও

Birbhum News: দুটি আলমারিতে থরে থরে সাজানো টাকা, সোনার বাট, সোনার বিস্কুট, কি নেই? এই ধনকুবের কে?
Birbhum News : বীরভূমে টাকার পাহাড়! কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব?
Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget