এক্সপ্লোর

North 24 Pargana Medical Problem : ৪ সরকারি হাসপাতালের দোরে দোরে ফিরল পরিবার ! ফের 'রেফার রোগের' জালে রোগী

West Bengal Medical Problem :  'রেফার' - এই একটা শব্দের ধাক্কায় বারবার শেষ হয়ে যায় প্রাণ। রেফার রোগের ভয়াবহতা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই ঘটনা। 

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা :  ফের রেফার-রোগ ( Hospital Refer ) । চার-চারটি সরকারি হাসপাতালের বিরুদ্ধে উঠল রোগী ফেরানোর অভিযোগ। শনিবার রাতে অসহায় অবস্থায় সরকারি হাসপাতালের ( West Bengal Government Hospital ) দোরে দোরে ফিরল রোগীর পরিবার। অভিযোগ, কোথাও সরাসরি বলে দেওয়া হয় রেফার ছাড়া ভর্তি নেওয়া হবে না, কোথাও আবার বলা হয় সোমবার আউটডোরে আসুন। ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী হতে হয় বলে দাবি ব্যারাকপুরের রোগীর পরিবারের। 'রেফার' - এই একটা শব্দের ধাক্কায় বারবার শেষ হয়ে যায় প্রাণ। রেফার রোগের ভয়াবহতা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই ঘটনা। 

শনিবার ভোররাতে রহড়ার বাসিন্দা তনুশোভা বন্দ্যোপাধ্যায় অসুস্থ হয়ে পড়েন। অভিযোগ, ব্য়ারাকপুর বি এন বসু মহকুমা হাসপাতাল, সাগর দত্ত মেডিক্য়াল, এনআরএস ও বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোলজি হাসপাতালে রোগী নিয়ে ঘোরেন তাঁরা। কিন্তু কোথাও ঠাঁই হয়নি রোগীর। 

রোগীর পরিবারের দাবি, রবিবার সকাল থেকে রাত পর্যন্ত ঘুরেও ভর্তি করা যায়নি রোগিকে। পরিবারের অভিযোগ, কেউ বলেছে স্ট্রোক, কেউ আবার ভর্তি করেও নিউরোর সমস্যা রয়েছে বলে জানায়। এনআরএস (NRS Medical ) ফেরায় রেফার ছাড়া ভর্তি করা অসম্ভব বলে। রবিবার ছুটির দিন হওয়ায় সোমবার আউটডোরে এসে দেখানোর পরামর্শ দেয় বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোলজি। হতাশ হয়ে শেষপর্যন্ত বাড়ি ফিরিয়ে নিয়ে আসে হয় রোগীকে।

পরিবারের প্রশ্ন, যেখানে মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার রেফার বন্ধের নির্দেশ দিচ্ছেন, সেখানে চার-চারটি সরকারি হাসপাতাল কীভাবে ফেরাল রোগীকে? কোনও হাসপাতালেরই প্রতিক্রিয়া এখনও মেলেনি।   

রোগীর অবস্থা স্থিতিশীল না হওয়া পর্যন্ত এবং অন্য়ত্র বেডের ব্য়বস্থা না করে রোগীকে কোনওভাবেই রেফার করা যাবে না। যতক্ষণ না রোগী ভর্তি হচ্ছেন, ততক্ষণ পুরো বিষয়টা ট্র্য়াক করতে হবে। অতি সঙ্কটজনক রোগীর ক্ষেত্রে যাতে পরীক্ষা-নিরীক্ষার সময় কোনওভাবেই সময় নষ্ট না হয়.. কিম্বা, CCU বা ITU বেড পেতে দেরি না হয়, তা নিশ্চিত করতে হবে। রেফার রোগ বন্ধে বারবার বিভিন্ন সরকারি উদ্য়োগের কথা শোনা গেছে। রাজ্য়কে নির্দেশিকা পাঠিয়েছে কেন্দ্রও। কিন্তু সেসব বাস্তবে কোথায়? তা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই ঘটনা।  

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
TMC News : 'হাত-পা বেঁধে পিটিয়েছে...', পুলিশ হেফাজতে মৃত্যু তৃণমূল কর্মীর, কীভাবে ? কী জানাচ্ছে মৃতের পরিবার ?
'হাত-পা বেঁধে পিটিয়েছে...', পুলিশ হেফাজতে মৃত্যু তৃণমূল কর্মীর, কীভাবে ? কী জানাচ্ছে মৃতের পরিবার ?
Samik Bhattacharya : 'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget