এক্সপ্লোর

Kharagpur News: খড়গপুরে বিজেপি প্রধানের হোটেল থেকে মধুচক্রের অভিযোগ, গ্রেফতার ১, আটক ৪

Kharagpur News Update: পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত গোপালীর গ্রাম পঞ্চায়েত বিজেপির প্রধান বিমল দাসের হোটেলে মধুচক্র চলত এমনটাই অভিযোগ ছিল।

বিশ্বজিৎ দাস, সৌমেন চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর: খড়গপুরে বিজেপি প্রধানের হোটেল থেকে মধুচক্রের অভিযোগে চারজন মহিলাকে আটক করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে হোটেলের ম্যানেজারকেও। বিজেপি প্রধানের বিরুদ্ধেও দায়ের করা হয়েছে এফআইআর। আর এই ঘটনায়, বিজেপি প্রধানকে গ্রেফতারের দাবিতে আজ যুব তৃণমূল বিক্ষোভ দেখায় ওই হোটেলের গেটে। ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।

পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত গোপালীর গ্রাম পঞ্চায়েত বিজেপির প্রধান বিমল দাসের হোটেলে মধুচক্র চলত এমনটাই অভিযোগ ছিল। গতকাল রাতে, খড়গপুর লোকাল থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হোটেল থেকে চারজন মহিলাকে আটক ও পুরুষ ম্যানেজারকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় আজ দুপুরে খড়গপুর এক নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গোপালীর বিজেপির প্রধান বিমল দাসের গ্রেফতারের দাবি তুলে হোটেলের সামনে বিক্ষোভ দেখায়।

অন্যদিকে সদ্যই, অন্য রাজ্য থেকে যুবতীদের নিয়ে এসে হোটেলের মধ্যে খুলে ফেলেছিল মধুচক্র। খবর পেয়ে হানা দিয়ে ওই হোটেল থেকে নাবালিকা সহ ৮ জনকে উদ্ধার করল পূর্ব বর্ধমান জেলা পুলিশ (East Burdwan News)। এই ঘটনায় ম্যানেজারকে গ্রেফতার করা হয়েছে। পূর্ব বর্ধমান জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, বর্ধমানের ফাগুপুর এলাকার একটি হোটেলে মধুচক্রের আসর বসছে বলে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে অভিযোগ পাওয়া যায়। তার ভিত্তিতে হানা দিতেই হাতেনাতে ফল মেলে। হোটেলটি থেকে একজন নাবালিকা সহ আট যুবতীকে উদ্ধার করা হয়। তার মধ্যে কয়েকজন অন্য রাজ্যের আর বাকিরা পশ্চিমবঙ্গেরই অন্য জেলার বাসিন্দা। এই ঘটনার পরে হোটেলে মধুচক্র চালানোর অভিযোগে ম্যানেজার প্রশান্ত মালকে গ্রেফতার করে বৃহস্পতিবার বর্ধমান আদালতে পেশ করা হয়। সমস্ত বিষয় খতিয়ে দেখে ধৃতকে চারদিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। বর্তমানে এই মধুচক্রের সঙ্গে কারা কারা জড়িত, কোথা থেকে কীভাবে নিয়ে আসা হত ওই যুবতীদের তা জানতে তদন্ত শুরু করেছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ। একই সঙ্গে হোটেলের লাইসেন্স বাতিলের প্রক্রিয়াও শুরু করা হয়েছে জেলা প্রশাসনের তরফে। স্থানীয়দের কথায়, বেশ কিছুদিন ধরে ওই হোটেলে নানা ধরনের মেয়েকে দেখা যেত। অনেক অচেনা লোকেরও যাতায়াত ছিল সেখানে। বিষয়টি নিয়ে সন্দেহ হতেই পুলিশকে জানানো হয়। তার ভিত্তিতে তল্লাশি হতেই আসল ঘটনা সামনে আসে। তবে শুধু ওই হোটেল ম্যানেজারই নয়, এই চক্রের সঙ্গে আরও অনেকে জড়িত রয়েছে। আশা করা যায়, পুলিশ সবাইকে গ্রেফতার করবে।

আরও পড়ুন: Saswata Chatterjee Update: ডায়লগ শুনে এমন হেসেছিলাম যে শ্যুটিং থামিয়ে দিতে হয়েছিল ভানু বন্দ্যোপাধ্যায়কে: শাশ্বত

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

সেরা শিরোনাম

Municipal Election: ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাচ্ছে BJP ? জল্পনা বাড়ালেন সুকান্ত
২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাচ্ছে BJP ? জল্পনা বাড়ালেন সুকান্ত
News Live: দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
Transgender Job: 'বৃহন্নলা ব্রিগেড' তৈরির ঘোষণা রাজ্যের, আবেগঘন রূপান্তরকামী রঞ্জিতা সিনহা, কী বললেন ?
'বৃহন্নলা ব্রিগেড' তৈরির ঘোষণা রাজ্যের, আবেগঘন রূপান্তরকামী রঞ্জিতা সিনহা, কী বললেন ?
Election Commission: পুরভোট-জল্পনার মধ্যেই স্থগিত স্পেশাল সামারি রিভিশন, কবে প্রকাশিত হবে খসড়া ভোটার লিস্ট ?
পুরভোট-জল্পনার মধ্যেই স্থগিত স্পেশাল সামারি রিভিশন, কবে প্রকাশিত হবে খসড়া ভোটার লিস্ট ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget