এক্সপ্লোর

SFI Protest: ছাত্র ভোটের দাবিতে প্রচারের সময় আক্রান্ত SFI, প্রতিবাদে কলেজস্ট্রিট অবরোধ, শুরু রাজনৈতিক তরজা

SFI Protest in College Street: ৬ বছর হয়ে গেল। রাজ্যের কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন হয়নি। ৩ বছর ধরে ছাত্র ভোট হয়নি যাদবপুর-সহ একাধিক বিশ্ববিদ্যালয়ে।

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: ছাত্র সংসদ নির্বাচনের (Student council election) দাবিতে প্রচারের সময় এসএফআইয়ের (SFI) ওপর হামলার অভিযোগ উঠেছে টিএমসিপির (TMCP) বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে শনিবার কলেজ স্ট্রিটে (College Street) অবরোধ করল এসএফআই। তৃণমূলের পাল্টা দাবি, ছাত্র ভোট হবে বলে আগেই জানিয়েছেন শিক্ষামন্ত্রী (Education Minister)। তাও প্ররোচনা দেওয়ার চেষ্টা করছে সিপিএমের ছাত্র সংগঠন! এই ইস্যুতে শুরু হয়েছে তরজা (Political Tussle)।

ছাত্র ভোট ইস্যুতে রাজনীতি

মাথা ফেটে গলগল করে রক্ত ঝরছে! মুখে ছাত্র সংসদ নির্বাচন করানোর দাবি! আক্রান্ত এসএফআই কর্মী, ঘটনা ১৭ ফেব্রুয়ারি, ২০২৩-এর। দাবি, 'আলিপুর ক্যাম্পাসে আগামী ২০ তারিখ কলকাতা বিশ্ববিদ্যালয় অভিযান নিয়ে পথসভা ছিল। তৃণমূলের লোকজন আমাদের ওপরে আক্রমণ চালিয়েছে।'

এই ভিডিও দেখিয়ে, সিপিএমের ছাত্র সংগঠন SFI-এর অভিযোগ, ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আলিপুর ক্যাম্পাসে প্রচারে গিয়ে এভাবেই আক্রান্ত হয়েছেন তাদের সদস্য়। অভিযুক্ত শাসকদলের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ। আর সেই ঘটনার প্রতিবাদে শনিবার সন্ধেয় কলেজ স্ট্রিট অবরোধ করে SFI। যোগ দেন ডিওয়াইএফআই-এর কর্মীরাও। এসএফআইয়ের রাজ্য কমিটির সদস্য বন্দনা মুখোপাধ্যায়ের দাবি, 'আমাদের দাবি দ্রুত নির্বাচন করাতে হবে, আন্দোলন করছি বলে আক্রান্ত হচ্ছি।'

'প্ররোচনা দিয়েছে তাই আক্রান্ত', মন্তব্য কুণাল ঘোষের। এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, 'ওখানে প্ররোচনা দিয়েছে তাই আক্রান্ত হয়েছে, ও খামোখা আক্রমণ কেন করবে, কে করবে, যেখানে আমাদের শিক্ষামন্ত্রী বলে দিয়েছেন ভোট হবে, সেখানে নতুন করে প্ররোচনা দেওয়ার চেষ্টা করলে কী হবে।'

৬ বছর হয়ে গেল। রাজ্যের কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন হয়নি। ৩ বছর ধরে ছাত্র ভোট হয়নি যাদবপুর-সহ একাধিক বিশ্ববিদ্যালয়ে। এই প্রেক্ষাপটে দ্রুত ছাত্র ভোট করানোর দাবিতে সোমবার কলকাতা বিশ্ববিদ্যালয় অভিযানের ডাক দিয়েছে এসএফআই।

এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন, 'আমরা কলেজে নির্বাচন চাই, নির্বাচন করতে হবে, এটা আমাদের গণতান্ত্রিক অধিকার।' কুণাল ঘোষেরও দাবি, 'আমরা তো চাই...ভোট হবে সে তো শিক্ষামন্ত্রীই বলে দিয়েছেন, তাহলে আবার বলার কী আছে।'

আরও পড়ুন: Dilip on DA: 'এর থেকে দুভার্গ্যজনক কিছু নেই', DA আন্দোলনকারীদের পাশে দিলীপ

একসময় ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন ঘিরে লাগাতার অশান্তির সাক্ষী থেকেছে বাংলা। এই আবহে দীর্ঘদিন বন্ধ থাকার পরে ফের ছাত্র সংসদ নির্বাচনের প্রক্রিয়া শুরুর দাবি ঘিরে চড়তে শুরু করেছে রাজনৈতিক উত্তাপ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
Abhishek Banerjee : ‘হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই’, অভিষেকের রক্ষাকবচ মামলায় বড় মন্তব্য হাইকোর্টের
'রক্ষাকবচ মামলা'য় বড় স্বস্তি অভিষেকের, 'উনি ২৫টা ব্যাগ নিয়ে আমেরিকা চলে গেছেন', দাবি মামলাকারীর আইজীবীর
West Bengal News Live : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারের জরুরি অবতরণ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারের জরুরি অবতরণ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget