এক্সপ্লোর

Pashchim Bardhaman: কুলটি কলেজের রক্তদান শিবির ঘিরে SFI-TMCP ধুন্ধুমার, জখম কমপক্ষে ৭

Pashchim Bardhaman News: সংঘর্ষ আটকাতে গিয়ে জখম হয়েছেন কলেজের শিক্ষাকর্মী সুব্রত বাগচী। জখম শিক্ষাকর্মীকে কুলটির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান: কুলটি কলেজে (Kulti College) রক্তদান শিবির (Blood Donation Camp) ঘিরে দুই দলের ছাত্রদের মধ্যে বাঁধল সংঘর্ষ। মারপিটের ভিডিও হল ভাইরাল (Viral Video)। দুই পক্ষের তুমুল মারপিটের ছবি ধরা পড়েছে সেখানে। 

কলেজে রক্তদান শিবিরে সংঘর্ষ, ভাইরাল ভিডিও

কুলটি কলেজে রক্তদান শিবির ঘিরে ছাত্রদের মধ্যে সংঘর্ষের ভাইরাল ভিডিওয় দু’পক্ষের তুমুল মারপিটের ছবি ধরা পড়ল। এসএফআই (SFI) ও টিএমসিপি-র (TMCP) সংঘর্ষে জখম  হয়েছেন কমপক্ষে ৭ জন। জানা গেছে আহতদের মধ্যে ৫ জন এসএফআই নেতা। তাদের মধ্যে আবার ৩ জন জেলা কমিটির সদস্য, ২ জন লোকাল কমিটির সদস্য। সংঘর্ষ আটকাতে গিয়ে জখম হয়েছেন কলেজের শিক্ষাকর্মী সুব্রত বাগচী। জখম শিক্ষাকর্মীকে কুলটির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তৃণমূলের দাবি, এই ঘটনায় তাদেরও এক কর্মী জখম হয়েছেন। 

কুলটি কলেজে আয়োজন করা হয়েছিল রক্তদান শিবির। সেখানে আমন্ত্রণ না পাওয়ায় হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। ধুন্ধুমার বাধল কুলটি কলেজে। এসএফআই কর্মীদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ছাত্র পরিষদ। একটি ভিডিও ভাইরাল হয়েছে।

রক্ত দিতে এসে ঝরল রক্ত...

মঙ্গলবার, আচার্য জগদীশচন্দ্র বসুর জন্মদিবস উপলক্ষে রক্তদান শিবির আয়োজন করা হয় পশ্চিম বর্ধমানের কুলটি কলেজে। অভিযোগ, সেখানে হামলা চালায় তৃণমূল ছাত্র পরিষদের নেতা কর্মীরা। চলে বেধড়ক মারধর। আহত হন এসএফআই-এর ৫ নেতা-নেত্রী সহ এক শিক্ষাকর্মী।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। কুলটি থানায় অভিযোগ জানানো হয়। তাঁর দাবি, 'ওদের অপরাধ ওরা রক্ত দিতে গেছে। তার জন্য ওদের মার খেতে হয়েছে। আর পুলিশ? যারা মার খেল, যাদের রক্তপাত হল, যাদের পেটে-তলপেটে গোপনাঙ্গে লাথি মারল তারা এখানে বসে রয়েছে। পুলিশ নাকি বাকিদের সঙ্গে মিটিং করছে। আমরা অনেকক্ষণ ধরে বলছি স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য, আমাদের বলা হল নিজেরা নিয়ে যান। একজনকে নিয়ে যাচ্ছি, আমাদেরই সবটা দেখতে হলে সবটা দেখেই ছাড়ব।'

আরও পড়ুন: Bankura News: রাজ্যের সরকারি হাসপাতালে চক্ষু পরীক্ষা কেন্দ্রীয় মন্ত্রীর, কটাক্ষ তৃণমূলের

কলেজের অধ্যক্ষের দাবি, আমন্ত্রণ জানানো হলেও অনুষ্ঠানে আসেননি তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। আমন্ত্রণ না জানানোর অভিযোগ সত্যি হলেও, কলেজের রক্তদান শিবিরে ঢুকে হামলা চালানো কি যুক্তিসংগত? প্রশ্ন তুলছে পড়ুয়াদের একাংশ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget