এক্সপ্লোর

Saltlake: ইডি অফিস থেকে বেরিয়েই দে দৌড় শান্তনু-ঘনিষ্ঠদের, রাতের রাস্তায় হুলস্থূল

গতকাল শান্তনু ঘনিষ্ঠ এই তিনজনকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সাড়ে ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে ইডি।

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: রাতে ইডি (Enforcement Directorate) অফিস থেকে বেরিয়েই ছুটতে শুরু করলেন তিন ব্যক্তি। সল্টলেকের (Saltlake) রাস্তায় হুলস্থূল কাণ্ড। পরে জানা যায়, ওই তিনজন নিয়োগ-দুর্নীতিকাণ্ডে ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের (Santanu Banerjee) ঘনিষ্ঠ সুপ্রতিম ঘোষ ওরফে আকাশ, বিশ্বরূপ প্রামাণিক (Biswarup Pramanik) এবং নিলয় মালি (Nilay Mali)। গতকাল শান্তনু ঘনিষ্ঠ এই তিনজনকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সাড়ে ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে ইডি। জিজ্ঞাসাবাদ শেষে ইডি দফতর বেরিয়ে দৌড়ে পালাতে চেষ্টা করেন শান্তনু-ঘনিষ্ঠরা। 

বিপুল সম্পত্তির হদিশ: নিয়োগ-দুর্নীতিকাণ্ডে (Recruitment Corruption) শান্তনু বন্দ্যোপাধ্যায়ের নাম জড়ানোর পর থেকেই, নামে-বেনামে তাঁর বিপুল সম্পত্তির হদিশ মিলেছে। ইডি-র দাবি, এর মধ্যে সুপ্রতিম ঘোষ ওরফে আকাশ, বিশ্বরূপ প্রামাণিক এবং নিলয় মালি, এই তিন ঘনিষ্ঠের সঙ্গে শান্তনুর যৌথ সম্পত্তি রয়েছে। জিরাট কলেজের অস্থায়ী শিক্ষাকর্মী সুপ্রতিম ঘোষ ওরফে আকাশ আর নিলয় মালি শান্তনুর ডান হাত বলে পরিচিত ছিলেন। ইডি-র দাবি, বলাগড়ের চাঁদরায় শান্তনুর গেস্ট হাউসের দেখভাল করতেন আকাশ। ওই গেস্ট হাউসে কারা আসতেন, কোনও বৈঠক হত কি না, তা জানতে চান ইডি-র অফিসাররা। ইডি-র দাবি, আকাশ জানিয়েছেন, শান্তনুর গেস্ট হাউসে বলাগড় গ্রাম পঞ্চায়েতের পদাধিকারীদের যাতায়াত ছিল। শান্তনু-ঘনিষ্ঠ নিলয় মালি মাসছয়েক আগেও সিভিক ভলান্টিয়ারের কাজ করতেন। ইডি-র দাবি, শান্তনুর দুটি গাড়ির রেজিস্ট্রেশন রয়েছে নিলয়ের নামে। এছাড়াও, বলাগড়ের চাঁদরায় নিলয়ের AM TO PM নামে একটি ধাবাও রয়েছে। এই ধাবা খুলতে শান্তনুই সাহায্য করেছিলেন বলে ইডি-র দাবি। শান্তনু-ঘনিষ্ঠ বলাগড়-শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য বিশ্বরূপ প্রামাণিককেও গতকাল জিজ্ঞাসাবাদ করে ইডি। সূত্রের খবর, এই তিনজনকেই শান্তনুর সম্পত্তি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। 

আজ ফের তলব: উল্লেখ্য, কোথায়, কার নামে, কত সম্পত্তি রয়েছে নিয়োগ-দুর্নীতিকাণ্ডে ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের? জানতে শান্তনু-ঘনিষ্ঠ সুপ্রতিম ঘোষ ওরফে আকাশ এবং নিলয় মালিকে ফের তলব করে ইডি। সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে নথি নিয়ে হাজিরা দিতে বলা হয়েছে এই ২ জনকে। গতকাল আকাশ, নিলয় ও শান্তনু-ঘনিষ্ঠ বিশ্বরূপ প্রামাণিককে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেন ইডি-র অফিসাররা। এর আগে বলাগড়ের চাঁদরায় শান্তনুর গেস্ট হাউসে ডেকে এই তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। 

আরও পড়ুন:  Sukanta Majumdar : 'পুরসভায় নিয়োগ-দুর্নীতি'র তদন্ত চেয়ে কেন্দ্রীয় দল পাঠানোর আর্জি সুকান্তর, চিঠি কেন্দ্রকে



আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
West Bengal News Live : খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার !
খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার !
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget