এক্সপ্লোর

Shantanu Thakur on CAA: 'সিএএ-কে সমর্থন করুন মমতা, কুর্ণিশ জানাব', বললেন শান্তনু

Shantanu Thakur on CAA: তাৎপর্যপূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছাবার্তাকে স্বাগত জানিয়েও, কেন্দ্রের সংশোধিত নাগরিকত্ব আইনকে সমর্থন জানানোর আহ্বান জানিয়েছেন শান্তনু।

সমীরণ পাল ও সৌরভ বন্দ্যোপাধ্যায়, উত্তর ২৪ পরগনা: হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে মতুয়াদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু শুভেচ্ছাবার্তা বড় কথা নয়, মুখ্যমন্ত্রী যদি সংশোধিত নাগরিকত্ব আইনকে (CAA) সমর্থন করেন, তবে তাঁকে কুর্ণিশ জানাবেন বলে এ বার জানিয়ে দিলেন বনগাঁর বিজেপি (BJP) সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর (Shantanu Thakur)। তার পাল্টা মাঠে নেমে পড়েছে তৃণমূলও। তাদের প্রশ্ন, মতুয়াদের (Matua) ভোটাধিকার রয়েছে। তার পরেও কেন নাগরিকত্ব নিয়ে হইচই?

প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা

হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে, মতুয়াদের বার্ষিক উৎসব বারুণী মেলা ঘিরে যেমন মানুষের ঢল নেমেছে। তেমনই রাজনৈতিক নেতা-নেত্রীদের শুভেচ্ছা বার্তার বন্যা বইছে। গত কাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুভেচ্ছা জানিয়েছেন। এ দিন টুইট করে শুভেচ্ছাবার্তা দেন মমতা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। মমতা টুইটারে লেখেন, ‘হরিচাঁদ ঠাকুরের জন্মতিথির পুণ্যলগ্নে, আমার অন্তরের শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাই। এই দিনটি যাতে শ্রদ্ধার সঙ্গে সবাই উদযাপন করতে পারেন, সেজন্য ছুটি ঘোষণা করেছে আমাদের সরকার’।

মমতার শুভেচ্ছাবার্তা পেয়ে প্রাক্তন তৃণমূল (TMC) সাংসদ তথা সর্বভারতীয় মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি মমতাবালা ঠাকুর বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে, এক বার নয় অনেকবার ধন্যবাদ। হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।”

আরও পড়ুন: Asansol By-Election: আদিবাসীদের নাচের তালে বাজালেন মাদল, আসানসোলে কর্মিসভায় অন্য মুডে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। Bangla News

আর তাৎপর্যপূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছাবার্তাকে স্বাগত জানিয়েও, কেন্দ্রের সংশোধিত নাগরিকত্ব আইনকে সমর্থন জানানোর আহ্বান জানিয়েছেন শান্তনু। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী ট্যুইট করেছেন ভাল কথা, সিএএকে সমর্থন করুন। সিএএকে সমর্থন করলে, আমরা তাঁকে কুর্নিশ জানাব। আগে সিএএ সমর্থন করুন। সবার চাহিদা তো। পশ্চিমবঙ্গে তো চালু করতে পারছে না। উনি সমর্থন করুন। আমরা সিএএ চালু করব।”

গত লোকসভাও বিধানসভা নির্বাচনে মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার আশ্বাস দিয়ে ভোটের ফসল ঘরে তুলেছিল বিজেপি। কিন্তু, এখনও সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর করেনি কেন্দ্রীয় সরকার। ২০১৯-এ দ্বিতীয় মোদি সরকার ক্ষমতায় আসার পরই লোকসভা ও রাজ্যসভায় পাস হয় নাগরিকত্ব সংশোধনী বিল। রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে তা আইনে পরিণত হয়।

প্রধানন্ত্রীর মুখেও শোনা যায়নি সিএএ-র কথা

কিন্তু, এখনও অবধি সেই আইন কার্যকর করেনি কেন্দ্রীয় সরকার।এমনকি মঙ্গলবার মতুয়াদের শুভেচ্ছাবার্তা দিলেও প্রধানমন্ত্রীর মুখে শোনা যায়নি সংশোধিত নাগরিকত্ব আইনের কথা। এই নিয়ে কটাক্ষের সুর শোনা গেছে তৃণমূলের গলায়। বাগদার তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস বলেন, “মতুয়ারা ভোট দেন, তাঁদের ভোটাধিকার আছে, তাহলে আবার নাগরিকত্ব কীসের? বারবার আমরা এটাই বলছি।” গতকাল মমতাবালার গলাতেও প্রধানমন্ত্রীর

একদিকে, মতুয়াদের বার্ষিক উৎসব উপলক্ষ্যে ১৫ জোড়া ট্রেন চালাচ্ছে রেল। আন্দামান থেকে মতুয়া ভক্তদের আসার জন্য জাহাজের ব্যবস্থা করা হয়েছে। প্রধানমন্ত্রী নিজে শুভেচ্ছাবার্তা দিচ্ছেন। অন্য দিকে, মতুয়াদের উৎসব উপলক্ষ্যে বুধবার সরকারি ছুটি ঘোষণা করে রাজ্য সরকার।

সম্প্রতি বিধানসভায় অশান্তিতে আহত হয়েছিলেন হুগলির চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। তিনি এ দিন যোগ দেন মতুয়াদের অনুষ্ঠানে।৫ এপ্রিল অবধি চলবে মতুয়াদের বার্ষিক বারুণী মেলা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
CM Suvendu Adhikari : পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...

ভিডিও

Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC
Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE
Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস
Tulu Mondal: টুলুর আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে তল্লাশি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget