এক্সপ্লোর

Job Seekers Agitation: 'ভোটের আগে নোটিশ চাই..', নিয়োগের দাবিতে এবার কুণালের বাড়ির দুয়ারে চাকরিপ্রার্থীরা

Job Seekers Kunal House: নিয়োগের দাবিতে রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বাড়িতে চাকরিপ্রার্থীরা...

কলকাতা:  নিয়োগের দাবিতে এবার কুণাল ঘোষের বাড়ির দুয়ারে চাকরিপ্রার্থীরা (Job Seekers)।  ২০২২-এর প্রাথমিক টেট উত্তীর্ণদের আন্দোলনের জেরে গতকাল উত্তাল হয়েছিল সল্টলেকের করুণাময়ী মোড়। টেনে-হিঁচড়ে, চ্যাংদোলা করে তাদের তুলে দেয় পুলিশ। ধস্তাধস্তিতে আহত হন কয়েকজন চাকরিপ্রার্থীরা। আজ তাঁদের ৬ জন প্রতিনিধি গেলেন সুকিয়া স্ট্রিটে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বাড়িতে। চাকরিপ্রার্থীদের প্ল্যাকার্ডে লেখা, 'আইনি জটিলতা নেই দিদি, ভোটের আগে নোটিশ চাই।'  

নিয়োগের দাবিতে সরকারকে চূড়ান্ত হুঁশিয়ারি

চলতি সপ্তাহের প্রথম দিনেই নিয়োগের দাবিতে ফের পথে নামেন চাকরিপ্রার্থীরা। শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন আপার প্রাইমারির চাকরিপ্রার্থীরা। দণ্ডি কেটে অভিনব প্রতিবাদ মহিলাদের। নিয়োগের দাবিতে সরকারকে চূড়ান্ত হুঁশিয়ারি নবম থেকে দ্বাদশ চাকরিপ্রার্থীদেরও। কাউন্সেলিংয়ের নোটিস জারি না হলে আত্মহত্যার হুঁশিয়ারি।

ধর্মতলায় দণ্ডিকেটে অভিনব প্রতিবাদ আন্দোলনকারীদের

নিয়োগের দাবিতে সোমবার শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন ২০১৬ সালের আপার প্রাইমারির চাকরিপ্রার্থীরা। মৌলালিতে বেশ কয়েকদফা অবস্থানের পরে ধর্মতলায় দণ্ডিকেটে অভিনব প্রতিবাদ জানায় আন্দোলনকারীরা। শুয়ে পড়ে এক পুরুষ চাকরিপ্রার্থীর কাতর আর্জি জানিয়ে বলেন,আমরা আর পারছি না, আমাদের পরিবারগুলো ভেসে যাচ্ছে।২০১৬ সালে পরীক্ষা দিয়েছিলেন এই আন্দোলনকারীরা। মেধাতালিকা প্রকাশের পরে প্রথম দফার কাউন্সিলিং হলেও নিয়োগ হয়নি বলে অভিযোগ চাকরিপ্রার্থীদের। 

'সরকারের সদিচ্ছার অভাব ও আদালতের জটে আটকে চাকরি অংশটা'

চাকরিপ্রার্থী অনিন্দ সরকার বলেন,সরকারের সদিচ্ছার অভাব ও আদালতের জটে আটকে চাকরি অংশটা। আপার প্রাইমারির চাকরি প্রার্থীদের পাশপাশি নিয়োগ নিয়ে রাজ্য সরকারকে চূড়ান্ত হুঁশিয়ারি নবম থেকে দ্বাদশ চাকরিপ্রার্থীদের।শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, আন্দোলনের সঙ্গে চাকরির কোনও সম্পর্ক নেই। যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হবে। কেন্দ্রীয় কমিটি সিপিএম  সদস্য সুজন চক্রবর্তী, প্রতিশ্রুতির ডেড লাইন পেরিয়ে গেলেও চাকরি মেলেনি। রাস্তায় চাকরিপ্রার্থরা। খোল বাজাচ্ছেন মন্ত্রী। রাজ্য় সরকারি কর্মচারীদের যৌথ সংগ্রামী মঞ্চের অনশনচলাকালীন সোমবার অসুস্থ হয়ে পড়েন আরও একজন। ৮ দিন ধরে অনশন করছিলেন তিনি। 

আরও পড়ুন, মন্দিরবাজারে শ্যুটআউট, গুলিবিদ্ধ BJP সমর্থক, বোমার আঘাতে আহত একাধিক

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

সেরা শিরোনাম

BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget