এক্সপ্লোর

Shootout: জগদ্দলে ফের শ্যুটআউট, তৃণমূল ছাত্র পরিষদ কর্মীর বাড়ি লক্ষ্য করে পরপর গুলি!

ভাটপাড়া, কামারহাটির পর আবার জগদ্দল! উত্তর ২৪ পরগনায় ফের শ্য়ুটআউট! এবার তৃণমূল ছাত্র পরিষদ কর্মীর বাড়ি লক্ষ্য় করে ৩ রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠল!

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার জগদ্দলে ফের শ্যুটআউট। ভাটপাড়া পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল ছাত্র পরিষদ কর্মীর বাড়ি লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালানোর অভিযোগ। বিজেপি কর্মীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।  

ভাটপাড়া, কামারহাটির পর আবার জগদ্দল! উত্তর ২৪ পরগনায় ফের শ্য়ুটআউট! এবার তৃণমূল ছাত্র পরিষদ কর্মীর বাড়ি লক্ষ্য় করে ৩ রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠল! ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ভাটপাড়া পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডে। অভিযোগ, সোমবার ভোরে তৃণমূল ছাত্র পরিষদ কর্মী তোষ গরগরির বাড়িতে হানা দেয় এক দুষ্কৃতী। সেই সময় বাড়িতে ছিলেন না ওই টিএমসিপি কর্মী। চিৎকার চেঁচামেচি শুনে বাইরে বেরিয়ে আসেন তাঁর বাবা ও মা। তাঁদের লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ।

স্থানীয় এক বিজেপি কর্মীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ করেছে তৃণমূল ছাত্র পরিষদ। তৃণমূল ছাত্র পরিষদ কর্মী,তোষ গরগরি বলছেন, ২০২০ সালে ২৮ অগাস্ট আমি তৃণমূল ছাত্র পরিষদ করতাম আমাদের যে ভার্চুয়াল তৃণমূল ছাত্র পরিষদের যে প্রতিষ্ঠা দিবস হয় তাতে আমি ছেলে দিয়েছিলাম প্রচুর। রোহন সরকার নামে একজন বিজেপি করত। তখন আমাকে ধমকেছিল। তখন আমার বাড়িতে একটা গুলি চালিয়েছিল। আমি একটা এফআইআর করি। তারপরে রাস্তায় আমাকে একবার ধমকেছিল। রেল কলোণীর ভিতরেও আমাকে ধমক দিয়েছিল। ৮ তারিখ রাত্রিবেলায় আমাকে আবার ধরেছিল। ধমক দিয়েছিল।

 শ্য়ামনগরের তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি রনবীর ঘোষের কথায়, 'আমাদের সংগঠন ভালো। আমরা সব সময় লোকেদের পাশে থাকি। বুঝতে পারছেন কোথায় যোগ সূত্র। প্রশাসন আমাদের পাশে আছেন। নেতৃত্ব যদি বলে আমাদের দু মিনিট লাগবে এই সমস্ত ছেলেদের ঠান্ডা করতে। আমরা বদলা নয়। বদল চাই।

অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। বিজেপির রাজ্য় কমিটির সদস্য় সন্দীপ বন্দ্য়োপাধ্য়ায় বলছেন, বিস্তীর্ণ ব্য়ারাকপুর শিল্পাঞ্চল জুড়ে মরছে তৃণমূল মারছে তৃণমূল। তৃণমূলের যে তোলাবাজির টাকা কাটমানির টাকা কে কত বখরা পাবে সে নিয়ে বিস্তীর্ণ গন্ডগোল আজকে লোক চকষুতে রয়েছে। জগদ্দলের বিধায়ক ও ব্য়ারাকপুরের সাংসদের দুটো উপধারা। বিজেপি এই ধরনের কাজ কর্ম করে না। যদি করে তাহলে প্রশাসন কী করছে। বিজেপির নামে দোষ চাপানোর চেষ্টা করা হচ্ছে।

তৃণমূল ছাত্র পরিষদ কর্মীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে জগদ্দল থানার পুলিশ। গত বছরের ২২ নভেম্বর জগদ্দলে খুন হন তৃণমূলকর্মী ভিকি যাদব। ভিকি যাদব খুনের রেশ কাটার আগেই গত বছরের ৪ ডিসেম্বর কামারহাটির ষষ্ঠীতলায় তৃণমূল কর্মীকে গুলি চলে। হাতে ও পায়ে গুলি লাগে ওই তৃণমূল কর্মীর। গত বছরের ১৯ সেপ্টেম্বর ভাটপাড়ায় পার্টি অফিসের মধ্যে এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চলে। এবার ফের জগদ্দলে চলল গুলি।

সেরা শিরোনাম

Cyclone Akvan News: ওড়িশার উপকূলে ঘূর্ণিঝড়ের তাণ্ডব শুরু, ৩ ঘণ্টা ধরে চলবে ল্যান্ডফল, পুরীতে কি পরিস্থিতি?
ওড়িশার উপকূলে ঘূর্ণিঝড়ের তাণ্ডব শুরু, ৩ ঘণ্টা ধরে চলবে ল্যান্ডফল, পুরীতে কি পরিস্থিতি?
Cyclone Akvan : উত্তাল নদী , ফুঁসছে সমুদ্র, কতটা শক্তি নিয়ে স্থলভাগে আকভান? সন্ধে গড়িয়েও দুর্যোগ?
উত্তাল নদী , ফুঁসছে সমুদ্র, কতটা শক্তি নিয়ে স্থলভাগে আকভান? সন্ধে গড়িয়েও দুর্যোগ?
তুমুল বৃষ্টি কলকাতায়, জেলায় ঘনঘোর আকাশ, আকভানের ধাক্কা কতদূরে?
তুমুল বৃষ্টি কলকাতায়, জেলায় ঘনঘোর আকাশ, আকভানের ধাক্কা কতদূরে?
West Bengal News LIVE: ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget