এক্সপ্লোর

Newtown Shoot Out: নিউটাউনে পুলিশ ব্যারাকে শ্যুটআউট, সাসপেন্ড অভিযুক্ত ASI

পুলিশ সূত্রের খবর, অ্য়াসিস্ট্য়ান্ট সাব ইন্সপেক্টর অভিজিৎ ঘোষের সার্ভিস রিভলভার থেকে গুলি চলে। সাব ইন্সপেক্টর কৌশিক ঘোষের পায়ে গুলি লাগে।

কলকাতা: নিউটাউনে (Newtown) টেকনো সিটি থানার পুলিশ (Techno City Police Station) ব্যারাকে শ্যুটআউট। প্রজাতন্ত্র দিবসের আগের রাতে পুলিশ বারাকে গুলি চলার অভিযোগ উঠল। জখম হন এক সব ইন্সপেক্টর।

পুলিশ ব্যারাকে শুটআউট: পুলিশ সূত্রের খবর, অ্য়াসিস্ট্য়ান্ট সাব ইন্সপেক্টর অভিজিৎ ঘোষের সার্ভিস রিভলভার থেকে গুলি চলে। সাব ইন্সপেক্টর কৌশিক ঘোষের পায়ে গুলি লাগে। সল্টলেকে বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। অভিযুক্ত ASI-কে সাসপেন্ড করা হয়েছে। দুর্ঘটনাবশত গুলি চলেছে নাকি বিবাদের জেরে পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে? খতিয়ে দেখছে পুলিশ।                                                    

প্রজাতন্ত্র দিবসের আগের রাতে ফের গুলি চলল কলকাতায়। এবার নিউটাউনের টেকনো সিটি থানার অফিসার্স ব্যারাকেই গুলিবিদ্ধ সাব ইন্সপেক্টর। সহকর্মীর সার্ভিস রিভলভারের গুলি লাগল তাঁর বাঁ পায়ে। বরাত জোরে প্রাণে বাঁচলেন ওই পুলিশ অফিসার। পুলিশ সূত্রে খবর, গুলিবিদ্ধ নিউটাউন থানার সাব ইন্সপেক্টর কৌশিক ঘোষ জানিয়েছেন, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অভিজিৎ ঘোষ তাঁর সার্ভিস রিভলভার পরিস্কার করছিলেন। সেই সময় হঠাৎ গুলি চলে। বুলেট লাগে কৌশিকের বাঁ পায়ে। রাত ২.২০ মিনিটে গুলিবিদ্ধ সাব ইন্সপেক্টরকে নিয়ে যাওয়া হয় সল্টলেকের আমরি হাসপাতালে।                                                

হাসপাতালের তরফে জানানো হয়েছে, কৌশিক ঘোষের বাঁ পায়ের আঘাত গুরুতর হলেও, অবস্থা স্থিতিশীল। এদিন টেকনো সিটি থানার অফিসার্স ব্যারাকের ঘটনাস্থল ঘুরে দেখেন ডিসি নিউটাউন। পুলিশ সূত্রের খবর, অভিজিৎ ঘোষ আগে ছিলেন রাজ্য পুলিশের এসটিএফে। এসটিএফের একাধিক অপারেশনের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন। বিধাননগর কমিশনারেটের তরফে জানানো হয়েছে, এএসআই অভিজিৎ ঘোষ ইচ্ছাকৃতভাবে গুলি চালিয়েছেন, নাকি গাফিলতির কারণে এই ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।           

কয়েক মাস আগে পার্ক সার্কাসের রাস্তায় সার্ভিস রাইফেল থেকে এলোপাথাড়ি গুলি চালান কলকাতা পুলিশের কনস্টেবল চোডুপ লেপচা। সেই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় এক তরুণীর। শেষে সার্ভিস রাইফেলের গুলিতে আত্মঘাতী হন ওই কনস্টেবল। সেই আতঙ্ক ভুলতে না ভুলতেই নিউটাউনের টেকনো সিটি থানার অফিসার্স ব্যারাকে চলল গুলি।

আরও পড়ুন: Recruitment Scam: নিয়োগ দুর্নীতি মামলায় আজ ফের শান্তনু বন্দ্যোপাধ্যায়কে তলব ইডির 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Midnapore Land And Recruitment Scam: জমি দুর্নীতি থেকে নিয়োগে গণ্ডগোল, একাধিক মামলায় সুজয়-সুমিতের নাম, মুখোমুখি বসিয়ে হতে পারে জেরা
জমি দুর্নীতি থেকে নিয়োগে গণ্ডগোল, একাধিক মামলায় সুজয়-সুমিতের নাম, মুখোমুখি বসিয়ে হতে পারে জেরা
Howrah News: ‘কাকিমা’ বলে ডাক, বৃদ্ধা দাঁড়াতেই গলা থেকে সোনার চেন ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা!
‘কাকিমা’ বলে ডাক, বৃদ্ধা দাঁড়াতেই গলা থেকে সোনার চেন ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা!

ভিডিও

Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Malda News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget