এক্সপ্লোর

Recruitment Scam: নিয়োগ দুর্নীতি মামলায় আজ ফের শান্তনু বন্দ্যোপাধ্যায়কে তলব ইডির

Shantanu Banerjee: বুধবার যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের সঙ্গে মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডল এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয়।

কলকাতা: নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় আজ ফের শান্তনু বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ED। বেলা ১২টা নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছন হুগলির জেলা পরিষদের কর্মাধ্যক্ষ। গতকাল রাত সাড়ে ১১টা পর্যন্ত প্রায় ১২ ঘণ্টা ধরে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। 

ফের শান্তনু বন্দ্যোপাধ্যায়কে তলব: নিয়োগ দুর্নীতিকাণ্ডে যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের গ্রেফতারির পরে আদালতে ইডি দাবি করেছিল, এই দুর্নীতির ব্যাপ্তি প্রশান্ত মহাসাগরের মতো। বুধবার ধৃত কুন্তল ঘোষ আবার, আকাশ-প্রমাণ ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করেন।নিয়োগ দুর্নীতির মামলায়, বুধবার যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের সঙ্গে মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডল এবং হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয়। আর এদিন ফের তলব করা হল হুগলির জেলা পরিষদের কর্মাধ্যক্ষ। 

সূত্রের দাবি, ইডির জেরার মুখে ১৯ কোটি টাকা তুলেছিলেন বলে স্বীকার করেছেন যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। অন্যদিকে, তাপস মণ্ডলও মেনেছেন, ২-১ বার কুন্তলের বাড়িতে গিয়েছিলেন তিনি। ইডি সূত্রে দাবি, সিজিও কমপ্লেক্সে তদন্তকারীদের আধিকারিকদের সামনে কার্যত বচসায় জড়িয়ে পড়েন কুন্তল ঘোষ ও তাপস মণ্ডল।একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ তুলতে থাকেন তাঁরা। কুন্তল দাবি করেন, তাঁর ফ্ল্যাটে থাকতেন তাপস মণ্ডল।

পাল্টা তাপস মণ্ডলের দাবি, তিনি কুন্তলের বাড়িতে দু-একদিন গিয়েছিলেন মাত্র। সেখানে থাকার কথা একেবারেই মিথ্যে। ইডি সূত্রের খবর, কুন্তল-তাপসকে জিজ্ঞাসাবাদ পর্বে উঠে আসে গোপাল দলপতির প্রসঙ্গ। কুন্তল তদন্তকারীদের সামনে দাবি করেন, তাপস ঘনিষ্ঠ গোপালও চাকরির নামে টাকা নিয়েছিলেন। তাপস মণ্ডলের পাল্টা দাবি, গোপাল সঙ্গে থাকলেও, টাকার লেনদেনের ব্যাপারে তিনি কিছুই জানতেন না।

ইডি সূত্রের খবর, জেরায় কুন্তল দাবি করেন, তাঁর নামে টাকা নেওয়ার যে রসিদ আছে, সেখানে সব সই তাঁর নয়। সই জাল করা হয়েছে। নিয়োগ দুর্নীতির টাকা কার কার পকেটে গিয়েছিল, তা জানতে,  সই বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে বলে ইডি সূত্রের খবর। নিয়োগ দুর্নীতিকাণ্ডে শুরু থেকেই প্রশ্ন উঠছে, এত বড় কেলেঙ্কারির নেপথ্যে প্রভাবশালীরা কারা? ইডি সূত্রের দাবি,  জেরায় যুব তৃণমূল নেতা, প্রভাবশালী যোগসূত্রের কথা মানতে চাননি। কোনও প্রভাবশালীকে টাকা দিয়েছিলেন কি না, তা নিয়েও মুখ খুলছেন না কুন্তল। প্রাথমিকভাবে ইডির অনুমান, যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ তথ্য গোপন করছেন। ইডি সূত্রের দাবি, কুন্তলকে জেরা করে ইতিমধ্যেই কয়েকটি নাম তাঁদের হাতে এসেছে। কিন্তু, নামগুলি এখনও প্রকাশ্যে আনা হয়নি। তবে কুন্তল হেফাজতে থাকাকালীন, সেই ব্যক্তিদের তলব করা হতে পারে বলে ইডি সূত্রের খবর।

আরও পড়ুন: Saraswati Puja 2023:মাঘ মাসের শুক্লা পঞ্চমী, বাসন্তী শাড়ি আর পাঞ্জাবিতে জমজমাট বাগদেবীর আরাধনা

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget