এক্সপ্লোর

Suvendu Adhikari: 'সাফ করতে হবে তৃণমূলকে, মমতাকে একটাও ভোট নয়', তোপ শুভেন্দুর

TMC: ১০০ দিনের প্রকল্প নিয়েও তোপ দেগেছেন শুভেন্দু অধিকারী

উজ্জ্বল মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী ও সোমনাথ দাস, পশ্চিম মেদিনীপুর: শিক্ষা থেকে কয়লা, গরু পাচার-দুর্নীতির অভিযোগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিশানায় তৃণমূল। 'নো ভোট টু মমতা' লেখা জামা পরে তৃণমূলকে আক্রমণে শুভেন্দু। 'সাফ করতে হবে তৃণমূলকে, মমতাকে একটাও ভোট নয়। বাম আমলে মেধা অনুযায়ী চাকরি হয়নি, তৃণমূল জমানায় চাকরি বিক্রি হয়েছে।' ডবল ইঞ্জিন সরকার ছাড়া বাঁচবে না বাংলা, চন্দ্রকোণায় দাবি বিরোধী দলনেতার।

১০০ দিনের প্রকল্প নিয়েও তোপ দেগেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, '১০০দিনের প্রকল্পের টাকাও চুরি করেছে তৃণমূল সরকার।' হাওড়া, রিষড়ায় রাম নবমীর মিছিল ঘিরে অশান্তি হয়েছে। তা নিয়েও তৃণমূলকে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। হুঁশিয়ারি দিয়ে শুভেন্দুর দাবি, 'রেড রোডের ধর্না থেকেই অশান্তিতে উস্কানি তৃণমূলনেত্রীর?' সংখ্যালঘুরা ধাপ্পাবাজি ধরে ফেলেছে, হাওড়া-রিষড়াকাণ্ডের প্রসঙ্গ টেনে আক্রমণ। একসঙ্গে পঞ্চায়েত ভোট ভাল করে করতে হবে, হুঁশিয়ারি শুভেন্দুর।

বিরোধী দলনেতার জেলায় গিয়ে মুখ্যমন্ত্রী যেদিন বাম-বিজেপিকে নিশানা করলেন। সেদিন পাশের জেলা, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় সভা করে, তৃণমূলকে উৎখাতের স্লোগান তুললেন বিরোধী দলনেতা। সঙ্গে পরের সোমবার খেজুরিতে মুখ্যমন্ত্রীর পাল্টা সভা করার হুঙ্কার। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, 'সাফ করব তৃণমূলকে। নো ভোট টু মমতা। নো ভোট টু মমতা। নো ভোট টু মমতা। নো ভোট টু মমতা। এইটা বলতে পারবেন।' তাঁর পরনে নো ভোট টু মমতা টি শার্ট। মুখে মুখ্যমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার ডাক।

পঞ্চায়েতের যুদ্ধের ডঙ্কা বাজালেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। তিনি বলেন, 'মোদি, শাহ, নাড্ডা দায়িত্ব দিয়েছিলেন। যে শুভেন্দু 
নন্দীগ্রামে মমতাকে হারাতে হবে। পারিনি কি বলুন। বাকি একটা কাজ আছে, মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করতে হবে। আপনারা আছেন তো সবাই? যতদিন পর্যন্ত মমতাকে না উৎখাত করতে পারছি, ততদিন এই গেঞ্জি পরে যাব সব জায়গায়।' এবার নতুন স্লোগান যুক্ত করলেন, নো ভোট টু মমতা, তবে এই স্লোগানে তিনি কতটা বিরোধীদের জড়ো করতে পারবেন, তা কিন্তু যথেষ্ট সন্দেহের। সিপিএম-কংগ্রেস জানিয়ে দিয়েছে, তারা নেই বিজেপির সঙ্গে। এদিন চন্দ্রকোণার ঝাঁকরায় শুভেনদু অধিকারীর সভার অনুমতি ঘিরে ব্যাপক টানাপড়েন শুরু হয়। স্কুল কর্তৃপক্ষ প্রথমে সভার অনুমতি দিলেও, পরে তা বাতিল করে দেয় স্কুলের পরিচালন সমিতি। এরপর সভার অনুমতি চেয়ে বিজেপি কলকাতা হাইকোর্টে মামলা করে। বিচারপতি রাজাশেখর মান্থা, শর্তসাপেক্ষে সভার অনুমতি দিয়ে নির্দেশ দেন শান্তিপূর্ণভাবে সভা করতে হবে। যতটা সম্ভব পুলিশ মোতায়েন করবে রাজ্য সরকার। কোনওরকম উস্কানি দেওয়া যাবে না। সভা হয়ে যাওয়ার পরে, সভাস্থল সাফ করতে হবে। আদালতের অনুমতির খবর পেতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন বিজেপি কর্মীরা।

বিরোধী দলনেতার হুঁশিয়ারি:
পরে সভামঞ্চ থেকে তৃণমূলকে চাঁচাছোলা ভাষায় নিশানা করেন বিরোধী দলনেতা। তিনি বলেন, 'প্রশাসনের বিরুদ্ধে লড়াই করে এই সব হচ্ছে। ভাইপো আর পিসিকে সন্তুষ্ট করতে ওসি সভা বাতিল করেছে।' এদিন খেজুরিতে মুখ্যমন্ত্রীর মুখে যেমন বাম আমলের প্রসঙ্গ শোনা গেছে, ঠিক তেমনই চন্দ্রকোণার সভা থেকে নিয়োগ দুর্নীতি ইস্যুতে বাম-তৃণমূলকে একসুরে নিশানা করেন শুভেন্দু। একই সঙ্গে ২০২৪-এর লোকসভা নির্বাচনে বাংলা থেকে ২৫টি আসন জয়ের লক্ষ্যের কথা ঘোষণা করেন শুভেন্দু। তিনি বলেন, 'মোদিকে ২৫ টা আসন দেব। আরামবাগ, তমলুক, কাঁথি ,ঘাটাল, এই চারটিতে জিতব। মমতা আজ যেখানে সভা করছেন আগামী সোমবার সেখানে সভা করে জবাব দেব।'

গত লোকসভা নির্বাচনে, হুগলির আরামবাগ, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এবং পূর্ব মেদিনীপুরের তমলুক ও কাঁথি - এই ৪টি লোকসভা কেন্দ্রেই জয়ী হয় তৃণমূল। এর মধ্যে কাঁথি লোকসভা কেন্দ্রের সাংসদ শুভেন্দুর বাবা শিশির অধিকারী। আর তমলুকের সাংসদ শুভেন্দুর ভাই দিব্যেন্দু অধিকারী। এই প্রেক্ষাপটেই শুভেন্দু অধিকারীর চ্যালেঞ্জ নিয়ে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল।

আরও পড়ুন: 'বাম আমলে মেধা অনুযায়ী চাকরি হয়নি, তৃণমূল জমানায়..' ? বিস্ফোরক শুভেন্দু

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: তৃণমূল কংগ্রেসের আরও অ্যাকাউন্ট ফ্রিজ করল বিধাননগর সাইবার পুলিশ
তৃণমূল কংগ্রেসের আরও অ্যাকাউন্ট ফ্রিজ করল বিধাননগর সাইবার পুলিশ
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাননি? বাড়িতে আসবেন সরকারি কর্মীরা, হাতের কাছে রাখতে হবে কোন কোন নথি?
অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাননি? বাড়িতে আসবেন সরকারি কর্মীরা, হাতের কাছে রাখতে হবে কোন কোন নথি?
TMC News: তৃণমূল কংগ্রেসের আরও অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
তৃণমূল কংগ্রেসের আরও অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
Baruipur Incident: বারুইপুরকাণ্ডে নিহতের বাড়ি যাবেন মুখ্যমন্ত্রী, মৃতের পরিবারের নিরপত্তায় বসানো হচ্ছে সিসিটিভি
বারুইপুরকাণ্ডে নিহতের বাড়ি যাবেন মুখ্যমন্ত্রী, মৃতের পরিবারের নিরপত্তায় বসানো হচ্ছে সিসিটিভি

ভিডিও

Barasat News | বারাসাত মেডিক্যাল কলেজের 'অব্যবস্থা'য় ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Abhishek Banerjee: অভিষেকের সেবাশ্রয় কর্মসূচি ঘিরে নতুন অভিযোগ দায়ের | ABP Ananda LIVE
Taratala News | ইঞ্জিনিয়ার শান্তনু দত্তকে শুনানিতে হাজির হওয়ার নির্দেশ | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৯.০৭.২৬)পর্ব ২ | মুখ্যমন্ত্রীর কাছে আবেদনের পরেই খুলছে সুটিয়া-ফাইল? বরুণ বিশ্বাসের বাড়িতে গেল CID | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৯.০৭.২৬)পর্ব ১ | বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্ত পুলিশের গুলিতে নিহত প্রভাসই ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget