এক্সপ্লোর

West Burdwan: কাঁকসার দেউল পার্কে অনাদরে সিধো-কানহো মূর্তি, কটাক্ষ বিজেপির

West Burdwan: মূর্তি স্থাপিত হয়েছিল পশ্চিম বর্ধমানের কাঁকসায় দেউল পার্কে। কিন্তু এখন সেই মূর্তিই এখন পড়ে অবহেলায়। চটেছে রং। ফাটল ধরেছে মূর্তিতে। স্থানীয় আদিবাসীদের অভিযোগ, পাঁচ বছর ধরে সংস্কার হয়নি।

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান:  অবহেলা, অনাদরে পড়ে সিধো-কানহোর মূর্তি। কাঁকসার দেউল পার্কে সাঁওতাল বিদ্রোহের দুই বীর নেতার মূর্তি এভাবে পড়ে থাকায় তৈরি হয়েছে ক্ষোভ। দ্রুত মূর্তি সংস্কারের আশ্বাস দিয়েছে কাঁকসা পঞ্চায়েত সমিতি। এ নিয়ে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি।

সাঁওতাল বিদ্রোহের দুই বীর যোদ্ধা, সিধো-কানহো। শ্রদ্ধা জানাতে, ঘটা করে তাঁদের মূর্তি স্থাপিত হয়েছিল পশ্চিম বর্ধমানের কাঁকসায় দেউল পার্কে। কিন্তু এখন সেই মূর্তিই এখন পড়ে অবহেলায়। চটেছে রং। ফাটল ধরেছে মূর্তিতে। স্থানীয় আদিবাসীদের অভিযোগ, পাঁচ বছর ধরে সংস্কার হয়নি।

দীর্ঘদিন সিধো-কানহোর মূর্তি সংস্কার না হওয়ায় আঙুল উঠেছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির দিকে। পশ্চিম বর্ধমানে কাঁকসা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ প্রবোধ মুখোপাধ্যায় বলেন, ''আগে কিছু আইনি জটিলতা থাকায় করা যায়নি। দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।''

এ নিয়েও কাটমানির খোঁচা দিয়েছে বিজেপি। পশ্চিম বর্ধমানের বিজেপির সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত বলেন, ''মুখ্যমন্ত্রী যখন বীর যোদ্ধাদের সম্মান দেন। তাহলে এখানে কেন অনাদর। কাটমানি নেই বলেই এই অবস্থা?''

বর্তমানে পার্কটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে একটি বেসরকারি সংস্থা। তাদের আশ্বাস, দ্রুত মূর্তি সংস্কার হবে। পার্ক পরিচালনকারী সংস্থার ম্যানেজার সোমনাথ হাজরা বলেন, ''প্রত্যেক বছর শীতের মরসুমে। তার আগে রং করা হয়। মূর্তি দুটোও সংস্কার করব। ১৫-২০ দিনের মধ্যে করব।''

প্রতি বছর শীতে অসংখ্য পর্যটক আসেন দেউল পার্কে। হয় পিকনিক। তবু কেন এমন হাল মূর্তির। প্রশ্ন আদিবাসী সমাজের।

এদিকে পশ্চিম বর্ধমানে অন্য একটি ঘটনায়, ঝাড়খণ্ড (Jharkhand) থেকে মামার বাড়ি বেড়াতে এসে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেল কিশোর। ঘটনায় আতঙ্ক দুর্গাপুরের (Durgapur) মায়াবাজারে (Mayabazar)। পুলিশের ভূমিকায় ক্ষোভ পরিবার ও স্থানীয় বাসিন্দাদের। পরিবারের অভিযোগের ভিত্তিতে নিখোঁজ কিশোরের খোঁজ চলছে। জানিয়েছেন, দুর্গাপুর(Durgapur)-আসানসোল কমিশনারেটের ডিসি।

আরও পড়ুন: টিফিন খেতে বেরোচ্ছিলেন ব্যবসায়ী, ধেয়ে এল গুলি, তারপর ...

সেরা শিরোনাম

Baruipur Incident: বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
Baruipur News: 'অপরাধের আগে দিন দশেক ধরে রেইকি', কোন কৌশলে বারুইপুরকাণ্ডের অভিযুক্তদের ধরল পুলিশ ?
'অপরাধের আগে দিন দশেক ধরে রেইকি', কোন কৌশলে বারুইপুরকাণ্ডের অভিযুক্তদের ধরল পুলিশ ?
News Live: বারুইপুরে এনকাউন্টারে নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্ত নিহত
বারুইপুরে এনকাউন্টারে নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্ত নিহত
Baruipur Encounter: বারুইপুরকাণ্ড - 'পুলিশের কোমর থেকে সার্ভিস রিভলভার ছিনতাই', কী ঘটেছিল এনকাউন্টারের রাতে?
বারুইপুরকাণ্ড - 'পুলিশের কোমর থেকে সার্ভিস রিভলভার ছিনতাই', কী ঘটেছিল এনকাউন্টারের রাতে?

ভিডিও

Chok Bhanga 6ta: কালীঘাট-তৃণমূলের মিছিল ঘিরে বালিগঞ্জে ধুন্ধুমার। ফের কোর্টে গরহাজির অভিষেক
Ritabrata Banerjee | মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে 'ঋতব্রত-তৃণমূল' ABP Ananda LIVE
Baruipur News | বারবার বয়ানে বিভ্রান্তি তৈরি করছিল প্রভাস ? ABP Ananda LIVE
RG Kar News |
Mamata Banerjee |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar Case: ‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Rainfall Update: ৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
Helmet Traffic Rules: হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
Baruipur Incident: বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
FIFA World Cup 2026: তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Embed widget