এক্সপ্লোর

Sikkim Accident Death : বাইক নিয়ে সিকিমে, খাদে পড়ে প্রাণ গেল মালদার যুবকের

Sikkim Accident Death : উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু পথেই মৃত্যু হয় তাঁর।

করুণাময় সিংহ, অভিজিৎ চৌধুরী, মালদা : বাইক ছিল তাঁর নেশা। দু চাকার যান নিয়ে স্বপ্নের পাহাড়ে ঘুরতে গিয়েছিলেন বছর ছাব্বিশের যুবক। সঙ্গী ছিল বন্ধুরা। কিন্তু পাহাড় তাঁকে আর ফেরাল না। ফিরল রাহুলের প্রাণহীন দেহ। 

পাহাড়ে খারাপ আবহাওয়া 
উত্তরপ্রদেশ থেকে অরুণাচল পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা। তার জেরে বেশ কয়েকদিন ধরে তুমুল বৃষ্টি চলছে সিকিম ও উত্তরবঙ্গের জেলাগুলিতে। আর তার জেরে পাহাড়ি পথ হয়ে উঠছে মরণফাঁদ। পদে পদে দুর্ঘটনার আশঙ্কা। সম্প্রতি সিকিমে ধসও নামে। 

সিকিমে ভয়ংকর দুর্ঘটনা
সম্প্রতি সিকিমে ভয়ংকর এক দুর্ঘটনায় মৃত্যু হয় মালদার পর্যটকের।  মৃত ২৮ এর যুবক রাহুল সিংহ । মালদা শহরের সানি পার্ক এলাকার বাসিন্দা তিনি । বাবা তপন সিংহ পেশায় পুলিশ কর্মী। রাহুল এবং তার তিন বন্ধু  মোটরবাইকে চেপে  সিকিমে বেড়াতে গিয়েছিলেন। 

বাইক সটান খাদে
সেখানেই পথ দুর্ঘটনা ঘটে। বাইক সটান পড়ে খাদে। গুরুতর আহত হন রাহুল। এই অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় । অবস্থার অবনতি হলে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু পথেই মৃত্যু হয় তাঁর।

শোকস্তব্ধ পরিবার
খাদে পড়ে গুরুতর আহত হন রাহুলের আরও দুই বন্ধু । তাঁরা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ।   একমাত্র সন্তানকে হারিয়ে শোকস্তব্ধ পরিবার। সিংহ পরিবারে এখন কান্নার রোল। 

অতি ভারী বৃষ্টির সতর্কতা
বুধবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে। বৃহস্পতিবার থেকে পরিস্থিতির উন্নতি হওয়ার কথা। দার্জিলিং, কালিম্পং ও সিকিমে ধসের আশঙ্কা রয়েছে।  পাহাড়ি পথ  এখন বেশ বিপজ্জনক। পথে দৃশ্যমানতা কম। পর্যটকদের সতর্ক ভাবে যাতায়াতের পরামর্শ দেওয়া হচ্ছে।  অন্যদিকে, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে । পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ ও বীরভূম, এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। 

দশমীর বিসর্জনের সময়ই জলপাইগুড়ির মালবাজারে হড়পা বানে ঘটে গেছে ভয়ঙ্কর ঘটনা।  এরইমধ্যে প্রবল বৃষ্টির জেরে শনিবার সিকিমের সিংতামে ধস নামে। এবার উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। 
পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের ৪ জেলায়। এর জেরে ধস নামতে পারে পাহাড়ে।  বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের বিক্ষিপ্ত বৃষ্টি চলবে বিভিন্ন জেলায়। 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: আজ মহানবমী, শারদোৎসবের শেষ দিন, তিথি মেনে কুমারী পুজো, রাত পোহালেই দশমী
আজ মহানবমী, শারদোৎসবের শেষ দিন, তিথি মেনে কুমারী পুজো, রাত পোহালেই দশমী
Cyclone Forecast: বাংলার উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়? কবে? কলকাতা-জেলায় কতটা প্রভাব?
বাংলার উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়? কবে? কলকাতা-জেলায় কতটা প্রভাব?
Chorbagan Stampede Deaths: ‘বাংলাদেশ থেকে ফেক ন্যারেটিভ, লাইক-শেয়ারে জামিন অযোগ্য ধারায় মামলা’, বললেন শুভেন্দু অধিকারী, গেলেন চোরবাগানে মৃতদের পরিবারের কাছে
‘বাংলাদেশ থেকে ফেক ন্যারেটিভ, লাইক-শেয়ারে জামিন অযোগ্য ধারায় মামলা’, বললেন শুভেন্দু অধিকারী, গেলেন চোরবাগানে মৃতদের পরিবারের কাছে
BJP News : 'ক্রিমিনালদের সঙ্গে নেই' বিজেপির দুই বিধায়কের মন্তব্য়ে তুঙ্গে রাজনৈতিক তরজা
'ক্রিমিনালদের সঙ্গে নেই' বিজেপির দুই বিধায়কের মন্তব্য়ে তুঙ্গে রাজনৈতিক তরজা

ভিডিও

College Square Sarbojanin | আলোকসজ্জায় শারদ আনন্দ সম্মান পেল কলেজ স্কোয়ার সর্বজনীন
Durga Puja 2026 | মহানবমীতে মুদিয়ালি ক্লাবে কুমারী পুজো । ABP Ananda LIVE
Durga Puja 2026: Bengali Association of Minnesota-র দুর্গাপুজোয় মাতোয়ারা অনেকে | ABP Ananda
Durga Puja | তিথি মেনে শোভাবাজার রাজবাড়িতে নবমীর পুজো
Durga Puja | ৪৩ তম বর্ষে সল্টলেকের বিজে ব্লকের এবারের থিম কী ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tiger Shroff Firing Case: টাইগার শ্রফকে গুলি করেই নয়া ছক! মাথা ন্যাড়া করে বারবার বাড়ি বদল, অভিযুক্তের খেল ফাঁস
টাইগার শ্রফকে গুলি করেই নয়া ছক! মাথা ন্যাড়া করে বারবার বাড়ি বদল, অভিযুক্তের খেল ফাঁস
IND vs NZ: কিউয়ি সিরিজ়ে সুযোগ পেয়েই এই সিরিজ়ে জোড়া মাইলফলক স্পর্শ করতে পারেন ভুবনেশ্বর কুমার
কিউয়ি সিরিজ়ে সুযোগ পেয়েই এই সিরিজ়ে জোড়া মাইলফলক স্পর্শ করতে পারেন ভুবনেশ্বর কুমার
Investment Schemes: মেয়ের বয়স ২৫ বছর হতেই ৭৫ লাখ হাতে আসবে, এই ক্ষেত্রে মাসে কত বিনিয়োগ করতে হবে আপনাকে ?
মেয়ের বয়স ২৫ বছর হতেই ৭৫ লাখ হাতে আসবে, এই ক্ষেত্রে মাসে কত বিনিয়োগ করতে হবে আপনাকে ?
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
Embed widget