এক্সপ্লোর

Siliguri Chaos : শিলিগুড়িতে বিজেপির বিক্ষোভে ধুন্ধুমার, বিধায়ককে টেনে হিঁচড়ে গাড়িতে তুলে নিয়ে গেল পুলিশ

BJP Rally Chaos : শুধু শঙ্কর ঘোষ নন, তাঁর সঙ্গে এদিনের প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেন নাগরাকাটা, কুমারগ্রাম, গাজোল এবং গঙ্গারামপুরের বিজেপি বিধায়করাও।

সনৎ ঝা, দার্জিলিং : শিলিগুড়িতে (Siliguri) বিজেপি বিধায়কদের নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচি ঘিরে ধুন্ধমার। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে (Kanchangungha Stadium) সরকারি সভা করার প্রতিবাদে ক্রীড়াপ্রেমীদের নিয়ে বিক্ষোভ ঘিরে উত্তপ্ত হয়ে উঠল ভেনাস মোড়। বিজেপি বিধায়কদের আটক করে নিয়ে যাওয়া হয় থানায়। 

মঙ্গলবার শিলিগুড়িতে মুখ্যমন্ত্রীর সভা। আর তার আগের দিন বিজেপির বিধায়কদের নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচি ঘিরে বাধল ধুন্ধুমারকাণ্ড। মঙ্গলবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সভা রয়েছে মুখ্যমন্ত্রীর। স্টেডিয়ামে খেলার মাঠে সভা করা নিয়ে তীব্র আপত্তি জানান বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ (MLA Shankar Ghosh)। কয়েকদিন ধরেই তাঁর সোশাল মিডিয়ায় এই নিয়ে বেশ কয়েকটি পোস্টও করেন তিনি।

ক্রীড়াপ্রেমীদের নিয়ে এদিন ভেনাস মোড়ে ছিল প্রতিবাদ কর্মসূচি। আগে থেকেই সেখানে মোতায়েন ছিল বিশাল পুলিশবাহিনী, জলকামান। বিকেল ৪ টে নাগাদ, ময়নাগুড়ির বিধায়ক কৌশিক রায়ের সঙ্গে স্কুটারে করে ভেনাস মোড়ে পৌঁছন শঙ্কর ঘোষ। তখনই বাধে ধুন্ধুমার। বিজেপি বিধায়ককে কার্যত টেনে হিঁচড়ে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। শিলিগুড়ির বিজেপি বিধায়ক যা নিয়ে হুঙ্কার ছুঁড়ে দিয়ে বলেন, 'এই রাজ্যের পুলিশ চোরেদের পুলিশ। এই সিএম-কে যদি গদিচ্যূত করতে না পারি, তা হলে আমরা খেলার মাঠের ছেলে না।'

শুধু শঙ্কর ঘোষ নন, তাঁর সঙ্গে এদিনের প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেন নাগরাকাটা, কুমারগ্রাম, গাজোল এবং গঙ্গারামপুরের বিজেপি বিধায়করাও। বিজেপি বিধায়কদের বাসে করে শিলিগুড়ি থানায় নিয়ে যায় পুলিশ। কর্মসূচিতে বাধা এবং তাঁদের আটক করার প্রতিবাদে, থানা চত্বরেই পুলিশের গাড়িতে দীর্ঘক্ষণ বসে থাকেন শঙ্কর ঘোষ।                                                                                                                                                                                        

আরও পড়ুন- 'দিল্লি যাব, প্রধানমন্ত্রীর কাছে সময় চেয়েছি' জানালেন মুখ্যমন্ত্রী

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suruchi Sangha Controversy: নজরে বিশ্বাস ব্রাদার্সের সুরুচি সঙ্ঘ, ক্লাব নিয়ে এবার বড় অভিযোগ LIC- র
নজরে বিশ্বাস ব্রাদার্সের সুরুচি সঙ্ঘ, ক্লাব নিয়ে এবার বড় অভিযোগ LIC- র
CM Suvendu Adhikari: সন্দেশখালিতে উদ্ধার অস্ত্রভাণ্ডার, বেঙ্গল STF - এর তল্লাশি অভিযান জারি, কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
সন্দেশখালিতে উদ্ধার অস্ত্রভাণ্ডার, বেঙ্গল STF - এর তল্লাশি অভিযান জারি, কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
News Live Update : গ্রেফতার সওকত মোল্লা, NIA আদালত চত্বরে বিক্ষোভ কর্মসূচি
গ্রেফতার সওকত মোল্লা, NIA আদালত চত্বরে বিক্ষোভ কর্মসূচি
Sandeshkhali Bengal STF Operation: সন্দেশখালির পুকুরে অস্ত্রভাণ্ডার, ফের শিরোনামে শেখ শাহজাহান, বেঙ্গল STF- এর অভিযানে মিলল কী কী
সন্দেশখালির পুকুরে অস্ত্রভাণ্ডার, ফের শিরোনামে শেখ শাহজাহান, বেঙ্গল STF- এর অভিযানে মিলল কী কী

ভিডিও

Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ২:গ্রেফতার হতেই স্বরূপের 'স্বরূপ' নিয়ে মুখ খুলছে নিউ আলিপুর থেকে টালিগঞ্জ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ১: মেয়র পদ ছাড়লেন ববি, এবার সংসদেও ভাঙতে চলেছে তৃণমূল।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget