এক্সপ্লোর

Siliguri Municipal Election: দলের সিদ্ধান্তে মতবদল, শিলিগুড়ি পুরভোটে লড়ছেন অশোক

Siliguri Municipal Election: কয়েক দিন আগে তাঁকে ফোন করেন বুদ্ধদেব। ফোনে অশোককে শিলিগুড়িতে বামেদের নেতৃত্ব দিতে অনুরোধ জানেন বুদ্ধদেব তাতেই অশোক ভোটযুদ্ধে ফেরার সিদ্ধান্ত নেন বলে জানা গিয়েছে।

শিলিগুড়ি: দলের অনুরোধে মতবদল। শিলিগুড়ি পুরনির্বাচনে (Siliguri Municipal Election) লড়ছেন প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য (Ashok Bhattacharya)। ৬ নম্বর ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। অশোক জানিয়েছেন, একেবারেই ভোটে লড়ার ইচ্ছা ছিল না তাঁর। কিন্তু দলের সিদ্ধান্ত শিরোধার্য। তাই পুরভোটে লড়ছেন তিনি। মঙ্গলবার শিলিগুড়ি পুরভোট নিয়ে বৈঠক করে বামেরা। সেখানেই ভোটে লড়তে সম্মত হন অশোক।

মঙ্গলবার শিলিগুড়ি পুরভোটে ৩৪ জনের প্রার্থিতালিকা প্রকাশ করেছে বামেরা। তাতে নাম রয়েছে প্রবীণ সিপিএম (CPM) নেতা অশোকের। তবে কংগ্রেসের সঙ্গে এখনও আলোচনা চলছে। তাই বেশ কিছু আসনে প্রার্থিঘোষণা এখনও বাকি। দুই দল সমঝোতায় এলেই পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

সম্প্রতি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharjee) অশোককে ফোন করেন বলে জানা যায়। তাঁর অনুরোধেই কি তাহলে সিদ্ধান্ত বদল করলেন তিনি? অশোকের জবাব, “আমাকে একাকে লড়তে অনুরোধ জানাননি বুদ্ধদেববাবু। বরং তিনি বলেন, ‘শিলিগুড়িতে তোমাদের লড়তে হবে এবং জিততে হবে’। ওঁর কথায় আমরা সকলেই উৎসাহ পেয়েছি। ব্যক্তিগত ভাবে আমার ভোটে লড়ায় আপত্তি ছিল। কিন্তু দল সিদ্ধান্ত নিলে ব্যক্তিগত সিদ্ধান্তও তুচ্ছ হয়ে যায়। দলের সিদ্ধান্তকেই তাই অগ্রাধিকার দিয়েছি।”

আরও পড়ুন: Mamata in Gangasagar Mela: কুম্ভমেলা সুয়োরানি, গঙ্গাসাগর দুয়োরানি? কেন্দ্রকে নিশানা মমতার

বিধানসভা নির্বাচনে শূন্যে নেমে যাওয়ার পর কলকাতা পুরভোটে (KMC Election 2021) দু’টো আসন এবং ১২ শতাংশ ভোট পেয়ে সামান্য হলেও ঘুরে দাঁড়িয়েছে বামেরা। তাতেই শিলিগুড়ি পুরভোট নিয়ে আত্মবিশ্বাস ফিরে পেতে শুরু করেছে দল। আর তাতেই অশোককে কাণ্ডারী করতে চাইছে তারা।  

২০১৫ সালে অশোকের হাত ধরেই শিলিগুড়ি পুরসভার দখল নেয় বামেরা। এ বারে তিনি ভোটে লড়বেন না বলে জানিয়ে দেওয়ায়, বিপাকে পড়ে দল। সেই পরিস্থিতিতেই কয়েক দিন আগে তাঁকে ফোন করেন বুদ্ধদেব। সিপিএম সূত্রে খবর, ফোনে অশোককে শিলিগুড়িতে বামেদের নেতৃত্ব দিতে অনুরোধ জানেন বুদ্ধদেব তাতেই অশোক ভোটযুদ্ধে ফেরার সিদ্ধান্ত নেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Samik Bhattacharya : 'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
Swarup Biswas : 'শ্লীলতাহানি করেননি স্বরূপ বিশ্বাস' ! মামলা প্রত্যাহার অভিযোগকারিণীর, কী জানালেন ভিডিও বার্তায় ?
'শ্লীলতাহানি করেননি স্বরূপ বিশ্বাস' ! মামলা প্রত্যাহার অভিযোগকারিণীর, কী জানালেন ভিডিও বার্তায় ?
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা

ভিডিও

Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News
Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget