এক্সপ্লোর

Mamata in Gangasagar Mela: কুম্ভমেলা সুয়োরানি, গঙ্গাসাগর দুয়োরানি? কেন্দ্রকে নিশানা মমতার

Mamata in Gangasagar Mela: গঙ্গাসাগর মেলা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগও তোলেন মমতা। কুম্ভমেলার খরচ বহন করলেও, গঙ্গাসাগর মেলার জন্য কেন্দ্র আর্থিক সাহায্য দেয় না বলে অভিযোগ করেন তিনি।

গঙ্গাসাগর: ঘোষণা করে দিয়েছিলেন আগেই। মঙ্গলবার গঙ্গাসাগর (Gangasagar) পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার দুপুরে মেলাপ্রাঙ্গনে পৌঁছন তিনি। প্রথমে সোজা কপিলমুনি আশ্রমে (Kapilmuni Ashram) যান।

এ দিন মন্দির চত্বরও ঘুরে দেখেন মমতা। কথা বলেন আশ্রম কর্তৃপক্ষের সঙ্গে।আশ্রম এবং মন্দির সজ্জা নিয়ে কথা বলেন। এ বছর গঙ্গাসাগর মেলায় প্রচুর মানুষ ভিড় করবেন বলে মনে করছে প্রশাসন। সে ক্ষেত্রে কোভিড বিধি (COVID Rules) মেনে কী ভাবে দর্শনার্থীরা মন্দিরে পুজো দিতে পারেন, তা নিয়েও কথা হয় দু’পক্ষের মধ্যে। আলাদা করে পুরোহিতদের সঙ্গেও কথা বলেন মমতা।  

আরও পড়ুন: KMC: কলকাতার প্রধান সেবক হতে চাই, মেয়র হিসেবে শপথ নিয়ে বললেন ফিরহাদ হাকিম

মন্দির থেকে বেরিয়ে মমতা বলেন, “বিশ্বের অন্যতম সেরা মেলা গঙ্গাসাগর মেলা। বিশ্বের আর কোথাও এমন মেলা হয় না। একমাত্র জলপথেই এখানে আসা যায়। প্রতি বছর ২০ থেকে ৩০ লক্ষ মানুষ এখানে আসেন। আমফান-সহ প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাও ঘুরে দাঁড়িয়েছে গঙ্গাসাগর। সব তীর্থ বার বার, গঙ্গা সাগর এক বার। কিন্তু গঙ্গাসাগর এক বার এলে, মানুষ বার বার আসেন। আগে এখানে থাকার জায়গা ছিল না। এখন সব ব্যবস্থা করা হয়েছে। তবে মাস্ক পরুন। কোভিড বিধি মেনে চলুন।”

একই সঙ্গে গঙ্গাসাগর মেলা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগও তোলেন মমতা। গঙ্গাসাগর মেলার জন্য কেন্দ্র আর্থিক সাহায্য দেয় না বলে অভিযোগ করেন তিনি। মমতার বলেন, “কুম্ভমেলায় তো সব টাকা ভারত সরকার দেয়। এখানে কোনও টাকা দেয় না। কুম্ভমেলা সুয়োরানি হলে গঙ্গাসাগর কি দুয়োরানি? আমাদের কাজ আমরাই করে নেব। একটু সময় লাগবে।”

তিন দিনের গঙ্গাসাগর সফরে গিয়েছেন মমতা। আগামী কাল জেলা প্রশাসনের সঙ্গেও বৈঠক রয়েছে তাঁর। গঙ্গাসাগর মেলার প্রস্তুতিপর্ব কেমন চলছে, কোভিড বিধি পালনে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা নিয়ে বিশদ আলোচনা করবেন।

সোমবারই নবান্ন (Nabanna) থেকে একাধিক পদক্ষেপের ঘোষণা করেন মমতা। করোনার কারণে গত দু’বছর সে ভাবে ভিড় না হলেও, এ বছর গঙ্গাসাগরে পুণ্যার্থীরা ভিড় করবেন বলে আশা প্রকাশ করেন তিনি। তাঁদের নিরাপত্তায় একাধিক সতর্কতামূলক পদক্ষেপ করা হচ্ছে বলে জানান। ৬০০ শয্যার কোভিড হাসপাতাল থেকে মেলা প্রাঙ্কনে আরটিপিসিআর টেস্ট-এর ব্যবস্থা করা হয়েছে বলে জানান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
West Bengal Live News Update: দিনে ২ কোটির বেশি আগে যেত দুর্নীতিতে? পুলিশি তল্লাশিতে উদ্ধার ২০ কোটির বেশি টাকা ও ১৫ কেজি সোনা
দিনে ২ কোটির বেশি আগে যেত দুর্নীতিতে? পুলিশি তল্লাশিতে উদ্ধার ২০ কোটির বেশি টাকা ও ১৫ কেজি সোনা
Madan Mitra: স্ত্রী, দুই ছেলের পর পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে হাজিরা মদন মিত্রের
স্ত্রী, দুই ছেলের পর পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে হাজিরা মদন মিত্রের
Coal Smuggling: 'পুষ্পা' সিনেমার ধাঁচে টমেটোর ক্রেটের আড়ালে কয়লা পাচার, গাড়ি উল্টে যেতেই বেরিয়ে এল সব সত্যি!
'পুষ্পা' সিনেমার ধাঁচে টমেটোর ক্রেটের আড়ালে কয়লা পাচার, গাড়ি উল্টে যেতেই বেরিয়ে এল সব সত্যি!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget