এক্সপ্লোর

Siliguri News: পুলিশ সেজে 'তোলাবাজি' শিলিগুড়িতে, আটক ১

Siliguri Fake Police: পুলিশের পোশাক পরে পুলিশ পরিচয় দিয়ে তোলাবাজির অভিযোগ শিলিগুড়িতে।

বাচ্চু দাস, দার্জিলিং: পুলিশের পোশাক পরে পুলিশ (Police) পরিচয় দিয়ে তোলাবাজির (Extortion)  অভিযোগ। শিলিগুড়ির (Siliguri) বিধান মার্কেট (Bidhan Market) এলাকা থেকে এক যুবককে ধরল পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। জানা গিয়েছে, পুলিশের পরিচয় দিয়ে দুই যুবক এক ব্যক্তিকে ধরেন এবং সেই ব্যক্তিকে তারা বলে যে, তার ব্যাগে মাদক (Drug Traffing) রয়েছে। এরপর তারা ওই ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকা নেয়।কিন্তু টাকা নিয়ে পালানোর সময় তাদের মধ্যে এক যুবক ধরা পড়ে যায়। সেই যুবককে আটক করে রেখে পুলিশে খবর দেয় ব্যবসায়ীরা (Businessman)। পরে পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ এসে ওই যুবককে আটক করে ফাঁড়িতে নিয়ে যায়। যুবককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ এবং অপর যুবকের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

বিধানমার্কেট ব্যবসায়ী সমিতির সম্পাদক বাপি সাহা জানান, এই যুবক এর আগেও এমন ধরণের ঘটনা ঘটিয়েছে। মাঝেমধ্যেই বিধান মার্কেটে এরা পুলিশ পরিচয় দিয়ে ঘোরাঘুরি করে লোকজনকে ভয় দেখাতো। ধৃত যুবকের বিরুদ্ধে এর আগেও একই অভিযোগ ছিল বলে পুলিশ সূত্রে খবর।প্রসঙ্গত,  গত বছর জুলাই মাসে পুলিশ পরিচয়ে বাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ ওঠে। শিলিগুড়ির বাঘাযতীন কলোনি থেকে গ্রেফতার করা হয়েছিল সেবার ২১ জনকে। এদের মধ্যে ৩ জন ছিল প্রতারণা চক্রের পাণ্ডা। বাকি ১৮ জন প্রতারণা চক্রের শিকার। পুলিশ সূত্রে জানা যায়,  বাঘাযতীন কলোনির মাঠে পুলিশের পোশাক পরে প্রশিক্ষণ চলছিল। দেখে সন্দেহ হয় এক পুলিশ কর্মীর। প্রধাননগর থানায় খবর দিলে পুলিশ এসে সন্দেহভাজনদের আটক করে। ৬ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর বয়ানে অসঙ্গতি মেলায়, তারপরেই ২১ জনকে গ্রেফতার করা হয়। বাজেয়াপ্ত করা হয় পুলিশের পোশাক, টুপি ও বেল্ট-সহ নগদ টাকা।

অপরদিকে, গতবছর জুলাই মাসে পুলিশ পরিচয় দিয়ে বৃদ্ধকে 'ব্ল্যাকমেল' (blackmail) এর অভিযোগ ওঠে। শ্লীলতাহানির (molestation) কেসে ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে লক্ষাধিক টাকা তোলাবাজির অভিযোগ ওঠে। ঘটনায় গ্রেফতার হন এক মহিলা-সহ তিন জন (arrest)। ঘটনাটি ঘটেছিল চন্দননগরের (chandannagar) কলুপুকুর পঞ্চাননতলা এলাকায়। চন্দননগরের কলুপুকুর পঞ্চাননতলার বাসিন্দা রমেশ চট্টোপাধ্যায় একটি আবাসনে একাই থাকেন। সত্তরোর্ধ্ব রমেশের ছেলে চাকরি সূত্রে সপরিবার লন্ডন-নিবাসী। একা বৃদ্ধের সঙ্গে রুনু দাশগুপ্ত নামে পাড়ারই এক প্রৌঢ়ের সখ্য তৈরি হয়েছিল। রমেশের তুলনায় রুনু শক্ত সমর্থ হওয়ায় তাঁর বাজারের ব্যাগ মাঝেমধ্যেই ফ্ল্যাটে পৌঁছে দিতেন রুনু।  সেই সূত্রে রুনুর পালিতা মেয়ে মধুমিতা পালও রমেশের ফ্ল্যাটে আসেন কয়েকবার। ছবিও তোলেন। এত দূর পর্যন্ত সব ঠিকঠাকই চলছিল।

আরও পড়ুন, জানুয়ারির শেষে জ্বালানির দর কী ? পেট্রোল-ডিজেলের দামে হেরফের হল কি কলকাতায় ?


বৃদ্ধের অভিযোগ, হঠাতই তাঁর কাছে একটি ফোন আসে। সেখানে বলা হয়, রমেশের বিরুদ্ধে তাঁর বন্ধুর মেয়েকে শ্লীলতাহানির অভিযোগে থানায় অভিযোগ হয়েছে। তিনি যদি পুলিশি পদক্ষেপ এড়াতে চান তা হলে পাঁচ লক্ষ টাকা দিতে হবে। টাকা না দিলে পুলিশ ব্যবস্থা নেবে, লন্ডনে তাঁর ছেলেকেও সবটা জানানো হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। রমেশের দাবি, ভয় পেয়ে তিনি টাকা দিতে রাজি হয়ে যান। কয়েক ধাপে ১ লক্ষ ৯০ হাজার টাকা দিয়েও দেন। এর পরই নতুন মোড়। 
 ঘটনার কথা জানালে অভিযুক্তদের ধরতে ফাঁদ পাতে পুলিশ ।  সাদা পোশাকে দুজন পুলিশকর্মী অপেক্ষা করছিলেন। যিনি টাকা নিতে এসেছিলেন, তাঁকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। তার পর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে পড়ে পুরো চক্রান্ত। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jaish Terrorist Arrested : মুখ্যমন্ত্রীর উপর হামলার ছক ? রাজ্যে অ্যাক্টিভ জইশ-জঙ্গিরা? রাজ্যে গ্রেফতার কুখ্যাত সন্ত্রাসবাদী
মুখ্যমন্ত্রীর উপর হামলার ছক ? রাজ্যে অ্যাক্টিভ জইশ-জঙ্গিরা? রাজ্যে গ্রেফতার কুখ্যাত সন্ত্রাসবাদী
Hooghly News: মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
Dilip On Madan:
"যা করেছেন..অনেক ভোগান্তি আছে এখনও", মদনকে ED-র তলবের পর মন্তব্য দিলীপের
Annapurna Yojana Scheme : অগাস্টে বড় খবর অন্নপূর্ণা যোজনায়, কীভাবে কাদের কপাল খুলতে চলেছে ?
অগাস্টে বড় খবর অন্নপূর্ণা যোজনায়, কীভাবে কাদের কপাল খুলতে চলেছে ?

ভিডিও

Birbhum Tulu Mondal | এখনও অধরা! কোথায় গিয়ে 'গা-ঢাকা' দিলেন টুলু মণ্ডল?
Abhishek Banerjee : বিনা অনুমতিতে USG মেশিন স্থানান্তরিত করায় লাইসেন্স ও রেজিস্ট্রেশন বাতিল
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget