এক্সপ্লোর

Siliguri News: সাইনবোর্ড-হোর্ডিংয়ে বাংলা লেখা বাধ্যতামূলক! শিলিগুড়িতে তৃণমূল পরিচালিত পুরসভার বড় নির্দেশ

শিলিগুড়ি পুরসভার তরফে জারি করা বিজ্ঞপ্তিতে নির্দেশে বলা হয়েছে, 'সাইনবোর্ড বা হোর্ডিংয়ে অন্য যে কোনও ভাষার সঙ্গে বাংলা ভাষায় লেখা বাধ্যতামূলক'।

সনৎ ঝাঁ, শিলিগুড়ি: শিলিগুড়ি শহরে সাইনবোর্ড ও হোর্ডিংয়ে বাংলা লেখা বাধ্যতামূলক করল তৃণমূল পরিচালিত পুরসভা। ১৪ এপ্রিল, বাংলা নববর্ষ থেকে এই সিদ্ধান্ত কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

শিলিগুড়ি পুরসভার তরফে জারি করা বিজ্ঞপ্তিতে নির্দেশে বলা হয়েছে, 'সাইনবোর্ড বা হোর্ডিংয়ে অন্য যে কোনও ভাষার সঙ্গে বাংলা ভাষায় লেখা বাধ্যতামূলক'। দোকান, শপিংমল, হোটেল, রেস্তোরাঁ, ডায়াগনস্টিক সেন্টার, বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে। ২১ ফেব্রুয়ারি, মাতৃভাষা দিবসে শিলিগুড়ি পুরসভায় মেয়র পারিষদদের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছিল।                      

গত বছরের ডিসেম্বরে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের তরফে বলা হয়েছিল, বাংলাকে প্রাধান্য দিতে হবে। যে ভাষা সম্প্রতি ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেয়েছে সেই ভাষাকে অগ্রাধিকার দিতে হবে। কলকাতার দোকান, রেস্তোরাঁ এবং বাণিজ্যিক কেন্দ্রগুলির সাইনবোর্ড বাংলায় লিখতে হবে।                     

আরও পড়ুন, গাড়ির মাথা থেকে ব্রিজের রেলিং টপকে নিচের রাস্তায়! নিবেদিতা সেতুতে ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত্যু ৪ জনের

শহরের যত দোকান, রেস্তোরাঁ, বাণিজ্যিক কেন্দ্র আছে সেখানে অন্য ভাষার পাশাপাশি বাংলা ভাষাকে সাইনবোর্ডে রাখতে হবে। সেই মর্মে ইতিমধ্যেই একটি সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছিল। বাংলা ধ্রুপদী ভাষায় স্বীকৃতি পাওয়ার পর একই সুর শোনা গিয়েছিল মেয়র ফিরহাদ হাকিমের গলাতেও। তিনি বলেছিলেন, ‘‘আগে বড় করে বাংলায় সাইন বোর্ড লিখুন। তারপর যে ভাষা পছন্দ, সেটা হিন্দি, উর্দু কিংবা ইংরেজি হোক সেই ভাষায় লিখতে পারেন। বাংলা ভাষাকে আগে গুরুত্ব দিন।" 

কলকাতা পুরসভার সেক্রেটারি স্বপন কুন্ডুর কথায়, ইতিমধ্যেই দোকান, রেস্তোরাঁ, বাণিজ্যিক কেন্দ্রগুলির মালিকদের সঙ্গে যোগাযোগ শুরু করা হয়েছে। পুরসভার তরফে তাঁদের জানিয়ে দেওয়া হচ্ছে সাইনবোর্ডে অন্য ভাষার পাশাপাশি বাংলায় নাম ও তথ্যও লিখতে হবে।                             

প্রসঙ্গত বাম জমানায় ২০০৭ সালে তৎকালীন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য শহরের দোকানগুলির সাইনবোর্ডে বাংলা ভাষা ব্যবহার করতে নোটিস জারি করেছিলেন। যদিও তখন তা বাস্তবায়িত হয়নি।            
 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Baruipur Police: বারুইপুরে শুরু হয়ে গেল পুলিশ ফাঁড়ি তৈরির কাজ, উদ্বোধন করতে পারেন খোদ মুখ্যমন্ত্রী
বারুইপুরে শুরু হয়ে গেল পুলিশ ফাঁড়ি তৈরির কাজ, উদ্বোধন করতে পারেন খোদ মুখ্যমন্ত্রী
Barun Biswas Case: বর্তমান সরকারের আমলে 'বরুণ বিশ্বাস মার্ডার ফাইলস' খোলা শুধুই সময়ের অপেক্ষা?
বর্তমান সরকারের আমলে 'বরুণ বিশ্বাস মার্ডার ফাইলস' খোলা শুধুই সময়ের অপেক্ষা?
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম

ভিডিও

Barasat Medical College News | বারাসাত মেডিক্যাল কলেজে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Sujit Bose News | পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ ইডির
Nabanna News | রাজ্য সরকারি দফতরের Group C ও Group D কর্মীদের ক্ল্যারিক্যাল ক্যাডারে পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের
Agnimitra Paul on Asansole News | ফুটপাথ দখল করে দোকান, সামনের অংশ সরানোর নির্দেশ অগ্নিমিত্রা পালের | ABP ANANDA LIVE
Barun Biswas Files Reopen | এবার খুলছে বরুণ বিশ্বাস ফাইলস? সুটিয়ার নিহত প্রতিবাদী শিক্ষকের বাড়িতে CID

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget