এক্সপ্লোর

Siliguri News : 'পণ না পেয়ে' প্রেম করে বিয়ে করা স্ত্রীর গায়ে আগুন ! ধুন্ধুমার পরিস্থিতি শিলিগুড়িতে

Dowry Case : ভালবেসে বিয়ে করলেও  সংসার করার অভিজ্ঞতা মধুর হয়নি প্রিয়ঙ্কার। পণের দাবি ও টাকার লোভ না মেটায় ভয়ঙ্কর কাণ্ড ঘটায় স্বামী। 

 বাচ্চু দাশ, শিলিগুড়ি :  স্ত্রীকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল শিলিগুড়িতে ( Siliguri )। তারপর লাঠি নিয়ে পুলিশকে তাড়া করেন নিগৃহীতার বাড়ির লোকজন। সবমিলিয়ে ব্যাপক উত্তেজনা ছড়ায় শিলিগুড়ি জেলা হাসপাতালে। ইতিমধ্যেই  পুলিশের জালে গৃহবধূর স্বামী সহ দেওর।

কী ঘটেছিল প্রিয়ঙ্কার সঙ্গে?

সম্পর্ক মেনে নেয়নি বাড়ির লোকজন। একরকম ভালোবাসার টানেই ছেড়েছিলেন পরিবার।  পরিবারের অমতে রায়গঞ্জের বাসিন্দা জয়ন্ত সিংহ রায়কে চার মাস আগে বিয়ে করেন মাটিগাড়ার বাসিন্দা প্রিয়াঙ্কা মজুমদার । বিয়ের পর থেকে স্বামী ও দেওরের  সঙ্গে আশিঘর এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেন তিনি ৷ 

চাউমিন ফ্যাক্টরিতে কাজ করে প্রিয়ঙ্কার স্বামী। ভালবেসে বিয়ে করলেও  সংসার করার অভিজ্ঞতা মধুর হয়নি প্রিয়ঙ্কার। দুর্ব্যবহার ও নিত্যদিন পণের দাবিতে প্রাণ ওষ্ঠাগত হয়ে গিয়েছিল সদ্য বিবাহিতার ৷ অভিযোগ,  প্রিয়াঙ্কার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমিয়ে রাখা টাকার প্রতিও তার নজর ছিল স্বামী। সেই টাকা পেতেও চাপ দেওয়া হত বলে অভিযোগ। পণের দাবি ও টাকার লোভ না মেটায় ভয়ঙ্কর কাণ্ড ঘটায় স্বামী।  স্ত্রীর গায়ে আগুন ধরিয়ে দেয় সে, অভিযোগ প্রিয়ঙ্কার পরিবারের পরিবার ।

ঘটনায় গুরুতর জখম হন গৃহবধূ। শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একপ্রকার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ওই গৃহবধূ। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে শিলিগুড়িতে।

 কেমন আছেন প্রিয়ঙ্কা? 

ঘটনার পরই ওই গৃহবধূর স্বামী ও দেওরকে পুলিশ পাকড়াও করে। তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সে-সময় গৃহবধূর পরিবারের সদস্যরা তার ওপর চড়াও হন বলে অভিযোগ৷ পুলিশ বাধা দেওয়ায় উত্তেজনা আরও বেড়ে যায়। গৃহবধূর পরিবারের লোকজন  লাঠি নিয়ে তাড়া করে পুলিশকে ৷ পরে কোনওমতে ক্ষুব্ধ জনতাকে পাশ কাটিয়ে অভিযুক্তদের সেখান থেকে আদালতের পথে নিয়ে যাওয়া হয়।

গৃহবধূর পরিবারের সদস্যরা অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। এদিন ধৃতদের ১৪ দিনের পুলিশি হেফাজতে রাখার আবেদন জানানো হয়।  

আরও পড়ুন : 

মিঠে রোদ গায়ে মেখে সবুজে ডুব, বড়দিনে পর্যটকদের চিরন্তন আকর্ষণ শুশুনিয়া                         

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

 

সেরা শিরোনাম

গাড়িতে আটকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, দেখেই এগিয়ে এলেন কুণাল ঘোষ, তারপর ...
গাড়িতে আটকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, দেখেই এগিয়ে এলেন কুণাল ঘোষ, তারপর ...
Typhoon Champi : আকাশ ছোঁয়া রাক্ষুসে ঢেউ, উপকূলে আছড়ে পড়ল টাইফুন চাম্পি, মৃত্যু, আহত বহু
Typhoon Champi : আকাশ ছোঁয়া রাক্ষুসে ঢেউ, উপকূলে আছড়ে পড়ল টাইফুন চাম্পি, মৃত্যু, আহত বহু
শিয়রে ঘূর্ণিঝড়? আবারও একটা বড় ঝড় পশ্চিমবঙ্গে? তুমুল বৃৃষ্টিতে ভাসবে রাজ্য? বড় আপডেট IMD-র
শিয়রে ঘূর্ণিঝড়? আবারও একটা বড় ঝড় পশ্চিমবঙ্গে? তুমুল বৃৃষ্টিতে ভাসবে রাজ্য? বড় আপডেট IMD-র
Suvendu Adhikari: তৃণমূলের 'দুর্নীতি' ও বামেদের 'মাওবাদ' প্রসঙ্গ টেনে কড়া ভাষায় আক্রমণ মুখ্যমন্ত্রীর, কী কী ফাঁস করলেন ?
তৃণমূলের 'দুর্নীতি' ও বামেদের 'মাওবাদ' প্রসঙ্গ টেনে কড়া ভাষায় আক্রমণ মুখ্যমন্ত্রীর, কী কী ফাঁস করলেন ?

ভিডিও

Aj Banglay | পুরভোটের আগে তালিকা নিয়ে প্রস্তুতি বৈঠকে বিজেপি | চোরবাগানকাণ্ডে গাফিলতি কোথায়?
Chok Bhanga 6Ta : চোরবাগানকাণ্ডে গ্রেফতার ঘোষক, চাঞ্চল্যকর অভিযোগ খোদ তাঁর স্ত্রীয়ের
Uttorer Uttaran | 'উত্তরের উত্তরণে' অন্তরালে থেকে লড়ে যাচ্ছেন যাঁরা...
Uttorer Uttaran |
Gyanesh Kumar protest: দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের দফতরের বাইরে বিক্ষোভে বাম দল ও নাগরিক সমাজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Post Poll Violence: ভোট সন্ত্রাসের অভিযোগ, ক্যানিংয়ের বিধায়ক পরেশরাম দাসের বাড়িতে পুলিশ, খোঁজ নেই বিধায়কের
Post Poll Violence: ভোট সন্ত্রাসের অভিযোগ, ক্যানিংয়ের বিধায়ক পরেশরাম দাসের বাড়িতে পুলিশ, খোঁজ নেই বিধায়কের
IND vs NZ: ঈশানের চোটে ছয় ম্যাচ পরে অবশেষে একাদশে ফিরবে বৈভব সূর্যবংশী? কী জানালেন কোচ?
ঈশানের চোটে ছয় ম্যাচ পরে অবশেষে একাদশে ফিরবে বৈভব সূর্যবংশী? কী জানালেন কোচ?
UCO Bank Jobs: রাষ্ট্রায়ত্ত ব্য়াঙ্কে চাকরির দারুণ সুযোগ, ৫৩০টি শিক্ষানবীশ পদে নিয়োগ করছে ইউকো ব্যাঙ্ক
রাষ্ট্রায়ত্ত ব্য়াঙ্কে চাকরির দারুণ সুযোগ, ৫৩০টি শিক্ষানবীশ পদে নিয়োগ করছে ইউকো ব্যাঙ্ক
Andre Onana: ম্যাচ খেলে ফেরার সময় পরিবারসমেত গাড়ি দুর্ঘটনার কবলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা
ম্যাচ খেলে ফেরার সময় পরিবারসমেত গাড়ি দুর্ঘটনার কবলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Embed widget