এক্সপ্লোর

Mohun Bagan: মোহনবাগান ক্লাবের নামে শিলিগুড়িতে রাস্তার নামকরণ, আবেগে ভাসলেন সবুজ-মেরুন অনুরাগীরা

ATK Mohun Bagan: আইএসএল-এ ভারত সেরা হয়েছে এটিকে মোহনবাগান। এরই মধ্যে মোহনবাগান সমর্থকদের আরও এক খুশির খবর। এবার শিলিগুড়িতেও মোহনবাগান ক্লাবের নামে হল রাস্তার নামকরণ।

বাচ্চু দাস, দার্জিলিং: কলকাতার (Kolkata) পর শিলিগুড়িতে (Siliguri) রাস্তার নামকরণ হল মোহনবাগান (Mohun Bagan) ক্লাবের (Club) নামে। মহানন্দা সেতুর নীচে রাস্তার নাম দেওয়া হল মোহনবাগান অ্যাভিনিউ। উদ্বোধন করলেন মেয়র (Mayor) গৌতম দেব (Gautam Deb)। তাদের ক্লাবের নামেও রাস্তার দাবি তুলেছেন ইস্টবেঙ্গল (East Bengal) সমর্থকরা। ইস্টবেঙ্গলের নামেও রাস্তা হবে বলে আশ্বাস দিয়েছেন শিলিগুড়ির মেয়র।                                                                                                   

আইএসএল-এ ভারত সেরা হয়েছে এটিকে মোহনবাগান। এরই মধ্যে মোহনবাগান সমর্থকদের আরও এক খুশির খবর। এবার শিলিগুড়িতেও মোহনবাগান ক্লাবের নামে হল রাস্তার নামকরণ। মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব-এর অনুরাগীদের বহুদিনের দাবি ছিল, কলকাতার মতো শিলিগুড়িতেও তাঁদের প্রিয় ক্লাবের নামে কোনও রাস্তার নাম রাখা হোক। সেই স্বপ্ন সফল হল শিলিগুড়ি মেরিনার্স-এর। 

শিলিগুড়িতে মহানন্দা নদীর পাশের রাস্তার নতুন নাম দেওয়া হল 'মোহনবাগান অ্যাভিনিউ'। রবিবার সেই রাস্তার উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনবাগান সচিব  দেবাশিস দত্ত , মোহনবাগান ক্লাবের ফুটবল তারকা লিস্টন কোলাসো। 

খেলার মাঠের মতো রাস্তার নামকরণ নিয়েও প্রতিযোগিতা দুই চিরপ্রতিদ্বন্দ্বী ফুটবল ক্লাবের। ইস্টবেঙ্গল ক্লাবের সদস্য দেবতোষ সান্যাল বলেন, 'আমরা আগে প্রস্তাব দিয়েছিলাম কিন্তু কোনও কারণে সেটা হয়নি।' 

আরও পড়ুন, ঘরে ফিরলেন 'সোনার মেয়ে' নিখাত, সংবর্ধনায় ভাসলেন বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী

ইস্টবেঙ্গল ক্লাবের নামেও রাস্তার নামকরণ হবে বলে আশ্বাস দিয়েছেন শিলিগুড়ির মেয়র। মোহনবাগান রো নামে একটি রাস্তা রয়েছে শ্যামবাজারে। এবার শিলিগুড়িতেও হল মোহনবাগান অ্যাভিনিউ।

প্রসঙ্গত, গোয়ায় বাগানের আইএসএল জয়ের পর থেকেই উচ্ছ্বাসে ভাসছে গোটা শহর। ভারতসেরা হয়ে ক্লাবে ফেরার পর সমর্থকদের উচ্ছ্বাস ছিল বাঁধভাঙা। মোহনবাগান ক্লাব প্রাঙ্গনে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবেগে ভেসেছিলেন তিনিও। 'মোহনবাগান খেললে কালীবাড়িতে পুজো দিতেন আমার মা' সংবর্ধনা অনুষ্ঠানের মাঝে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ময়দানে সৌহার্দ্যের নজিরও দেখা গিয়েছিল। ভারতসেরা হওয়ার জন্য বাগান-কর্তাদের হাতে ইস্টবেঙ্গলের তরফেও তুলে দেওয়া হয়েছিল ফুল ও মিষ্টি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Kolkata News: এবার নেতাজীর মূর্তি ভাঙা হল, খাস কলকাতার বুকে, অপমান-অসম্মানের মধ্যেই বড় ঘটনা
এবার নেতাজীর মূর্তি ভাঙা হল, খাস কলকাতার বুকে, অপমান-অসম্মানের মধ্যেই বড় ঘটনা
Ananta Maharaj: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বঙ্গ বিভূষণ সম্মান কেড়ে নিল সরকার
নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বঙ্গ বিভূষণ সম্মান কেড়ে নিল সরকার

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget