এক্সপ্লোর

Nikhat Zareen : ঘরে ফিরলেন 'সোনার মেয়ে' নিখাত, সংবর্ধনায় ভাসলেন বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী

Women's Boxing World Championships : একমাত্র ভারতীয় হিসেবে এবারের বক্সিংয়ের বিশ্বমঞ্চে নিজের সোনার খেতাব রক্ষা করতে নেমে ফের সোনা জেতার নজির গড়েছেন নিখাত।

হায়দরাবাদ : বিশ্বজয়ের পর ঘরে ফিরলেন সোনার মেয়ে। আর ফিরে কার্যত সংবর্ধনায় ভেসে গেলেন নিখাত জারিন (Nikhat Zareen)। হায়দরাবাদের নিজামাবাদের মেয়েটি নয়াদিল্লিতে আয়োজিত সদ্য সমাপ্ত আইবিএ ওমেন্স বক্সিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে (IBA Women's Boxing World Championships) জিতেছেন সোনা। পরপর দু 'বার বিশ্বমঞ্চের প্রতিযোগিতায় সোনা জিতে নিয়েছেন ভারতীয় এই বক্সার। অনন্য নজির গড়ার পর হায়দরাবাদে ফিরে তাই উষ্ণ সংবর্ধনাতেই ভেসে গিয়েছেন নিখাত। একমাত্র ভারতীয় হিসেবে এবারের বক্সিংয়ের বিশ্বমঞ্চে নিজের সোনার খেতাব রক্ষা করতে নেমে ফের সোনা জেতার নজির গড়েছেন নিখাত।

নিখাত ঘরে ফিরে জানান, 'বিশ্ব চ্যাম্পিয়নশিপে পরপর দু'বার সোনা জিততে পেরে দারুণ খুশি। নতুন ওয়েট ক্যাটেগরিতে খেলতে নামাটা ছিল ভিন্ন এক অভিজ্ঞতা। আপাতত কিছুটা বিশ্রামের পরই শুরু করে দেব এশিয়ান গেমসের প্রস্তুতি। যেখানে সুযোগ পেয়েছি।' এদিন হায়দরাবাদে নিখাতের জন্য আয়োজন করা হয়েছিল সংবর্ধনা মঞ্চের। হাজির ছিলেন তেলেঙ্গানার ক্রীড়ামন্ত্রী ভি শ্রীনিবাস গৌড়। তিনি ছাড়াও একাধিক সরকারি ও ক্রীড়াজগতের আমলারা সামসবাদের রাজীব গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে অর্ভ্যথনা জানান নিখাতকে। রাজ্যের তরফে সংবর্ধিত করার পর জিপে করে বক্সারকে নিয়ে যাওয়া হয় তাঁর বাড়ির পথে।

বক্সিংয়ের বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভিয়েতনামের থি থামের বিরুদ্ধে দাপুটে মেজাজে ৫-০ স্কোরলাইনে ফাইনাল ম্যাচ জিতে নিয়েছিলেন নিখাত জারিন। সেমিফাইনালে কলম্বিয়ার ইনগ্রিত ভ্য়ালেন্সিয়াকে ৫-০ হারিয়ে ফাইনালে নিডের জায়াগা পাকা করেছিলেন নিখাত। ফাইনালে চাপের মুখেও কিন্তু নিজের সেরাটা উজাড় করে দেন। প্রথম রাউন্ড থেকে ম্যাচের শেষ পর্যন্ত দাপট দেখান নিখাত। দুই বারের এশিয়ান গেমসজয়ীকে ম্যাচে ফেরার তেমন সুযোগই দেননি। ফের নিজের দখলে করেন সোনা। ২৬ বছর বয়সি তারকা তাঁর আইডল মেরি কমের পরে প্রথম ভারতীয় হিসাবেও নাগাড়ে দুইবার খেতাব জিতেছেন। কিংবদন্তি মেরি কম কিন্তু একাই ছয় ছয়টি বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ খেতাব জিতেছিলেন।

এবারের আইবিএ ওমেন্স বক্সিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে নিখাত ছাড়াও নীতু ঘনঘাস (Nitu Ghanghas), স্বাতী বোড়া (Saweety Boora) ও লভলিনা বড়গোঁহাই-ও জিতেছেন সোনা।

আরও পড়ুন- স্পেন মাস্টার্সের সেমিতে পৌঁছলেন পিভি সিন্ধু, তবে ছিটকে গেলেন শ্রীকান্ত

 

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

France Football Team: জল্পনা সত্যি হল, দেশঁর ঐতিহাসিক সফর শেষে ফ্রান্সের কোচ হলেন কিংবদন্তি জিনেদিন জিদান
জল্পনা সত্যি হল, দেশঁর ঐতিহাসিক সফর শেষে ফ্রান্সের কোচ হলেন কিংবদন্তি জিনেদিন জিদান
Indian Cricket Team: এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
WI vs PAK: ৫ ওভার, শূন্য রান, ৫ উইকেট, পাকিস্তানকে মাটি ধরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজ়ের গ্রেভস
৫ ওভার, শূন্য রান, ৫ উইকেট, পাকিস্তানকে মাটি ধরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজ়ের গ্রেভস

ভিডিও

Abhishek Banerjee | আরও বিপাকে অভিষেক, এবার মহেশতলা থানায় নতুন অভিযোগ দায়ের | ABP ANANDA LIVE
Dharmendra Pradhan News | দলগতভাবে ধর্মেন্দ্র প্রধানের পাশে দাঁড়াচ্ছে বিজেপি | ABP ANANDA LIVE
NEET Protest News | যেভাবে লাঠি চালানো হয়েছে, পেলেট গান ব্যবহার করা হয়েছে, AK 47 নিয়ে তাড়া করা হচ্ছে, এটা উদ্বেগজনক
Paper Leak News | 'নরেন্দ্র মোদিকে ধন্যবাদ দেওয়া উচিত নিট প্রশ্নফাঁসে বিল আনার জন্য', সংসদে আক্রমণ পিএমও-র প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংয়ের
NEET-Delhi Protest News | ছাত্রছাত্রীরা প্রতিবাদ করছে, আপনারা পেলেট গান ব্যবহার করছেন। পেলেট গান ব্যবহারের অনুমতি কে দিল?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget