এক্সপ্লোর

Siliguri Accident: সেবক রোডে বিরাট দুর্ঘটনা! কালিম্পংয়ে যাওয়ার সময়ই ধসের কবলে যাত্রীবাহী গাড়ি!

Siliguri Car Accident: ইতিমধ্যে সেবক ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ধস সরানোর কাজ ও গাড়ি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

বাচ্চু দাস, শিলিগুড়ি: ধসের কবলে যাত্রীবাহী গাড়ি! সেবক রোডে বড়সড় দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা। দ্রুত নেমে প্রাণ বাঁচালেন সকলে। বর্ষার বৃষ্টিতে এমনিতেই পাহাড়ি রাস্তায় পদে পদে বিপদের হাতছানি থাকে। এরই মধ্যে বড় দুর্ঘটনা ঘটে যাচ্ছিল। 

আজ সকাল প্রায় ৯টা নাগাদ শিলিগুড়ির সেবক আউটপোস্টের কাছে ১০ নম্বর জাতীয় সড়কের বাঘপুলের কাছে ধস নামে। সেই সময় কালিম্পং থেকে শিলিগুড়িগামী একটি যাত্রীবাহী গাড়ি ধসে ক্ষতিগ্রস্ত হয়। গাড়ির সামনের অংশে মারাত্মক ক্ষতি হলেও, তৎপর নিত্যযাত্রীরা দ্রুত নেমে পড়ায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।                                                              

স্থানীয় সূত্রে জানা গেছে, গাড়িটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যে সেবক ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ধস সরানোর কাজ ও গাড়ি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।                                               

এরই মধ্যে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার ও বুধবার ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহষ্পতিবারে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।  

অন্যদিকে, নদিয়ার কৃষ্ণনগরে দুটি বাসের রেষারেষির জেরে দুর্ঘটনা ঘটল। কৃষ্ণনগর-নবদ্বীপ রাজ্য সড়কে বাস উল্টে জখম হয়েছেন প্রায় ৩০ জন যাত্রী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে দুটি বাস নবদ্বীপের দিক থেকে কৃষ্ণনগর আসছিল। নিজেদের মধ্যে রেষারেষির করার ফলে জাহাঙ্গীরপুর এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এর ফলে বাসে থাকা প্রায় ৩০ জন যাত্রী জখম হন। 

স্থানীয় সূত্রে খবর, নবদ্বীপ থেকে কৃষ্ণনগরে যাচ্ছিল বাস দুটি। রেষারেষির ফলে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। আহতদের উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায় কোতোয়ালি থানার পুলিশ। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে কৃষ্ণনগর-নবদ্বীপ রাজ্য সড়ক।                          

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোট পরবর্তী হিংসা মামলায় গ্রেফতার বীরভূমের তৃণমূল নেতা
ভোট পরবর্তী হিংসা মামলায় গ্রেফতার বীরভূমের তৃণমূল নেতা
Samik Bhattacharya: 'কিছু পুলিশ মনে করছেন আমরা মণ্ডল সভাপতি, কিছু মণ্ডল সভাপতি ভাবছেন তিনি শুভেন্দু অধিকারী', কাদের সতর্ক করলেন শমীক ভট্টাচার্য ?
'কিছু পুলিশ মনে করছেন আমরা মণ্ডল সভাপতি, কিছু মণ্ডল সভাপতি ভাবছেন তিনি শুভেন্দু অধিকারী', কাদের সতর্ক করলেন শমীক ভট্টাচার্য ?
Abhishek Banerjee : আপনার বুলডোজার চালানোর হলে আমার উপর চালান, আমার বাড়ির উপরে চালিয়ে দিন : অভিষেক
আপনার বুলডোজার চালানোর হলে আমার উপর চালান, আমার বাড়ির উপরে চালিয়ে দিন : অভিষেক
Howrah News: শব্দ বাজির তাণ্ডবে ঘরছাড়া ১৩ বছরের পোষ্য 'বুল্টি', এলাকা জুড়ে পোস্টার, খোঁজ দিতে পারলে মিলবে ৫০০০ টাকা পুরস্কার 
শব্দ বাজির তাণ্ডবে ঘরছাড়া ১৩ বছরের পোষ্য 'বুল্টি', এলাকা জুড়ে পোস্টার, খোঁজ দিতে পারলে মিলবে ৫০০০ টাকা পুরস্কার 

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget