এক্সপ্লোর

Siliguri Water Crisis: স্বস্তি শিলিগুড়িতে, শুরু তিস্তার পরিস্রুত জল সরবরাহ

Siliguri News: সপ্তাহব্যাপী দুর্ভোগের পর অবশেষে স্বস্তি। শিলিগুড়িতে মিটল পানীয় জলের সমস্যা। রবিবার থেকে শিলিগুড়িতে স্বাভাবিক হল পানীয় জল সরবরাহ।

সনৎ ঝা ও বাচ্চু দাস, দার্জিলিং: জলের সমস্যা থেকে আপাতত রেহাই পেল শিলিগুড়ি (Siliguri News)। শুরু হল তিস্তার পরিস্রুত জল সরবরাহ। ১৫ দিন ধরে তিস্তার বদলে, পানের অযোগ্য মহানন্দার জল শোধন করে সরবরাহ করা হচ্ছিল শিলিগুড়ি পুরসভার তরফে। যা নিয়ে গত এক সপ্তাহ ধরে চলছিল ক্ষোভ-বিক্ষোভ। 

সপ্তাহব্যাপী দুর্ভোগের পর অবশেষে স্বস্তি। শিলিগুড়িতে (Siliguri Water Pipeline) মিটল পানীয় জলের সমস্যা। রবিবার থেকে শিলিগুড়িতে স্বাভাবিক হল পানীয় জল সরবরাহ। অবশেষে তিস্তার পরিশ্রুত পানীয় জল পেলেন বাসিন্দারা। আগে থেকেই বলা হয়েছিল ২ জুন থেকে স্বাভাবিক হবে বিষয়টি। সেই মতোই কাজ হল।  তিস্তা ক্যানালের মেরামতির কাজ শেষ হওয়ায়, রবিবার সকাল ১০টা থেকে শুরু হল তিস্তার জল সরবরাহ। বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তাঁর দাবি, 'কোন রিপোর্টের ভিত্তিতে জল সরবরাহ চালু করলেন, সেটাও সামনে আনা হোক।' 'এতদিন ভয়ে খাইনি। এখন এসেছি।' জানালেন এক বাসিন্দা। তবুও আশঙ্কার কথা জানিয়েছেন অনেকেই।

এই কদিন পরিশ্রুত পানীয় জল না পেয়ে, চরম জলকষ্টের মধ্যে পড়তে হয়েছিল শিলিগুড়ির বাসিন্দাদের। তা নিয়ে চরমে উঠেছিল রাজনৈতিক কোন্দল। বিক্ষোভ, মেয়রের পদত্যাগ দাবিতে আন্দোলন। শিলিগুড়ি পুরসভার সামনে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। সিপিএম-বিজেপি সবাই আন্দোলনে নেমেছিল। শিলিগুড়ি পুরসভার প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য আক্রমণ শানিয়েছিলেন গৌতম দেবের দিকে। কেন পরিস্রুত জল সরবরাহ করা নিয়ে এই গাফিলতি হল- তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। পাল্টা তোপ দেগেছিলেন গৌতম দেবও। বামেরা এতদিন ক্ষমতায় থাকার পরেও কেন নতুন একটি জলাধার তৈরি করতে পারেনি সেই প্রশ্ন করেন তিনি।  

গত কয়েক দিন ধরে এই ছবিই দেখা গেছে শিলিগুড়িতে। পুরসভা সূত্রে জানা গিয়েছিল, ১৫ দিন ধরে তিস্তার বদলে মহানন্দার জল শোধন করে সরবরাহ করা হচ্ছিল। কিন্তু পরীক্ষা করে জানা যায়, সরবরাহ করা জলের মধ্যে Biochemical Oxygen Demand বা BOD- র পরিমাণ প্রতি লিটারে ২ দশমিক ৯ মিলিগ্রাম। যা শূন্য থাকার কথা।

এই প্রেক্ষিতেই পুরসভার সরবরাহ করা পানীয় জল না খাওয়ার আবেদন জানিয়েছিলেন মেয়র। অবশেষে পানীয় জলের সমস্যা মেটায় এযাত্রায় হাঁফ ছেড়ে বাঁচল শিলিগুড়িবাসী। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: আর কাজ করবে না আইফোনের এই মডেল ! আপনি এই অ্যাপেল ডিভাইস ব্যবহার করেন না তো ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Mother Rhino Dies: 'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget