এক্সপ্লোর

Kabir Suman : 'বর্তমান সরকারকে অস্থির করাটাই উদ্দেশ্য' রাজ্যে অশান্তি নিয়ে বিজেপিকে নিশানা কবীর সুমনের

Kabir Suman Attacks BJP : পাশাপাশি রাজ্য সরকারের আরও কড়া নজরদারি চালানো দরকার, মন্তব্য কবীর সুমনের।

কলকাতা : শিবপুর (Shibpur), রিষড়ায় (Rishra) অশান্তি নিয়ে বিজেপিকে (BJP) নিশানা কবীর সুমনের। 'বর্তমান সরকারকে অস্থির করাটাই উদ্দেশ্য। এই চেষ্টা আগেও করেছে কেন্দ্রের শাসক দল। বিরোধী দল চাইছে সরকারটা পড়ুক'। শিবপুর, রিষড়ায় অশান্তি নিয়ে বিজেপিকে নিশানা কবীর সুমনের। পাশাপাশি রাজ্য সরকারের আরও কড়া নজরদারি চালানো দরকার, মন্তব্য কবীর সুমনের (Kabir Suman)।

প্রসঙ্গত, হাওড়ার শিবপুরের পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হলেও এখনও রিষড়ার পরিস্থিতি বেশ থমথমে। সিংহভাগ দোকানপাটই বন্ধ ছিল গতকাল পর্যন্ত। গলির মোড়ে মোড়ে রয়েছে পুলিশ পিকেট। অবৈধ জমায়েত দেখলেই সরিয়ে দিচ্ছে পুলিশ (Police)। পাশাপাশি রেল লাইনের পাথর তুলে যাতে আর কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটানো যায়, রিষড়া ৪ নম্বর রেল গেট এলাকায় ক্যাম্প করেছে RPF। বিভিন্ন এলাকায় চন্দননগর কমিশনারেটের (Chandannagar Commisionarate) তরফে বসানো হয়েছে পুলিশ পিকেট। 

রামনবমীর মিছিল ঘিরে প্রথম অশান্ত হয়ে উঠেছিল হাওড়ার শিবপুর। পরে রাজ্যের কয়েকটি জায়গায় তা ছড়িয়ে পড়ে। দিনকয়েক আগেই রাতের দিকে নতুন করে অশান্ত হয়ে উঠেছিল রিষড়া। ট্রেন লক্ষ্য করে পাথরবৃষ্টি, ব্যাপক বোমাবাজি হয়। পুলিশকে লক্ষ্য করেও একের পর এক ইট, পাথরের টুকরো ছোড়া হয়। প্রথমে রাত সাড়ে ৮টা থেকে রিষড়ার চার নম্বর রেলগেট এলাকায় দফায় দফায় গন্ডগোল হয়। রেললাইনে নেমে কার্যত তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। পুলিশের গাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়। বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। শেষপর্যন্ত র‍্যাফ নামিয়ে পরিস্থিতি সামাল দিতে হয়। 

ইতিমধ্যে হাওড়া এবং রিষড়ায় হিংসার ঘটনার প্রেক্ষিতে সরব হয়েছেন বিদ্বজ্জনরাও। খোলা বিবৃতি দিয়েছেন অপর্ণা সেন, কৌশিক সেন, অনির্বাণ ভট্টাচার্য, সুজন মুখোপাধ্যায় প্রমুখ বিশিষ্ট ব্যক্তিরা। চিঠিতে লেখা হয়, 'রামনবমীর উদযাপনকে কেন্দ্র করে গত ছয়দিন ধরে পশ্চিমবঙ্গে যে ধর্মীয় মেরুকরণের রাজনৈতিক ক্রিয়াকাণ্ড সক্রিয় হয়ে উঠেছে, তাতে নাগরিক হিসাবে আমরা শঙ্কিত ও উদ্বিগ্ন বোধ করছি। তীব্রভাবে এই ঘটনাবলির প্রতিবাদ জানাচ্ছি। সেইসঙ্গে প্রশাসনিক দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দিতে চাই। সাধারণ মানুষের প্রাণ এবং সম্পত্তি রক্ষার দায়িত্ব পুলিশ প্রশাসনের। সেই দায়িত্ব পালনের ক্ষেত্রে পুলিশের নিষ্ক্রিয় ভূমিকারও তীব্র নিন্দা করছি। অবিলম্বে এই মেরুকরণের হিংস্র রাজনীতি বন্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উচ্চ পর্যায়ের প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানাচ্ছি।' এই বিবৃতিতে সই রয়েছে অপর্ণা সেন, সুমন মুখোপাধ্যায়, সুজন মুখোপাধ্যায়, কৌশিক সেন, রেশমী সেন, অনির্বাণ ভট্টাচার্য, ঋদ্ধি সেন, সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, বোলান গঙ্গোপাধ্যায়, শ্রীকান্ত আচার্য, অনিন্দ্য চট্টোপাধ্যায়, অনুপম রায়, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়ের। এবার সরাসরি বিজেপিকে যাবতীয় অশান্তির জন্য কাঠগড়ায় তুললেন কবীর সুমন। 

আরও পড়ুন- 'রাজ্য পুলিশ না পারলে প্যারামিলিটারির সাহায্য নিন' হাওড়া-রিষড়া অশান্তি প্রসঙ্গে জানাল উদ্বিগ্ন হাইকোর্ট

সেরা শিরোনাম

Ritabrata Banerjee: বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? এবার অডিও ক্লিপ প্রকাশ্যে, কার দিকে ইঙ্গিত ঋতব্রতর?
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? এবার অডিও ক্লিপ প্রকাশ্যে, কার দিকে ইঙ্গিত ঋতব্রতর?
Annapurna Yojana : 'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
Annapurna Yojana : 'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget