এক্সপ্লোর

SIR News: 'SIR-এর নাম শুনে কাঁপতে কাঁপতে কিছু পালিয়েছে', কাঁটাতার টপকে পালানোর চেষ্টা বাংলাদেশিদের ?

Coochbehar News: এর মধ্য়ে কোচবিহারের মেখলিগঞ্জের সীমান্ত লাগোয়া এলাকায় অস্বাভাবিক ভোটার বৃদ্ধি নিয়ে সরব হয়েছেন বাসিন্দারা। 

শুভেন্দু ভট্টাচার্য : গত কয়েকদিনে একের পর এক বাংলাদেশি গ্রেফতার হওয়ার ঘটনায় প্রশ্ন উঠছে, 'SIR' আতঙ্কে বাংলাদেশিরা কাঁটাতার টপকে কি ওপারে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন ? লাগাতার বাংলাদেশি গ্রেফতার হওয়া নিয়ে মঙ্গলবার সুর চড়ান শুভেন্দু অধিকারী। পাল্টা প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। এর মধ্য়ে কোচবিহারের মেখলিগঞ্জের সীমান্ত লাগোয়া এলাকায় অস্বাভাবিক ভোটার বৃদ্ধি নিয়ে সরব হয়েছেন বাসিন্দারা। 

'SIR' আতঙ্কে বাংলাদেশিরা কাঁটাতার টপকে কি ওপারে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন ? গত কয়েকদিনে একের পর এক বাংলাদেশি গ্রেফতার হওয়ার ঘটনায় এই প্রশ্নই ক্রমশ জোরালো হচ্ছে। সোমবার, উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে বাংলাদেশ ফিরে যাওয়ার পথে চারজনকে আটক করে BSF। রবিবার, বাংলাদেশে ফেরার পথে গ্রেফতার হয় আরও ৩৫ জন। ৩১ অক্টোবর অর্থাৎ, শুক্রবার, এই স্বরূপনগরেই অবৈধভাবে সীমান্ত পেরোনোর সময় ধরা পড়ে ১০ শিশু-সহ মোট ৪৫ জন বাংলাদেশি নাগরিক।
 
লাগাতার বাংলাদেশি গ্রেফতার হওয়া নিয়ে মঙ্গলবার সুর চড়ান শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা বলেন, "এ তো মাত্র স্বরূপনগরে মাত্র ৯৪টা ধরা পড়েছে। SIR-এর নাম শুনে কাঁপতে কাঁপতে কিছু পালিয়েছে। নিউটাউনে হঠাৎ করে সকালবেলা কাজের লোকেরা নেই। বড় জাগুলিতে দেখুন ফাঁকা হয়ে গেছে।" এ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, "বাংলাভাষায় কথা বললেই বাংলাদেশি হয় না। যেমন, হিন্দি ভাষায় কথা বললে, সবাই পাকিস্তানি হয়ে যায় না বা উর্দু ভাষায় কথা বললে। যে যেখানে কাজ করতে যাচ্ছে, সবাইকে বাংলাদেশি আখ্য়া দেওয়া হচ্ছে। যদি রোহিঙ্গা আর বাংলাদেশিরা আসে, রোহিঙ্গা যদি আসে, আসবে কোথা দিয়ে ? আমাদের বাংলার তো বর্ডার নয়। ওটা বর্ডার কার ?"

অনুপ্রবেশ কি ভয়ঙ্কর চেহারা নিয়েছে? এই প্রশ্নের মধ্য়েই কোচবিহারের মেখলিগঞ্জের সীমান্ত লাগোয়া এলাকায় অস্বাভাবিক ভোটার বৃদ্ধি নজরে এসেছে। সেখানকার কুচলিবাড়ি গ্রাম পঞ্চায়েতের ২২২ নম্বর বুথের ২৫ তিস্তা পয়স্তির বাসিন্দাদের অভিযোগ, কোথাও ভোটার বেড়েছে দ্বিগুণ। তো কোথাও ৬ গুণ। কোথাও সাড়ে ৬০০ বেড়ে হয়েছে প্রায় ১৪০০! তো কোথাও ৫০ হয়েছে ৩০০! মেখলিগঞ্জের ২৫ তিস্তা পয়স্তির এক বাসিন্দা বলেন, "খোলাই থাকে এটা। হয়তো সেই ভাবেই লোক এদিকে আসছে। আবার প্রাইমারি একটা স্কুল আছে হয়তো নাম ভর্তি করে এখন ভারতের নাগরিকত্ব ওরা দখল করতে চায়। তো এই হলে তো বাড়তেই থাকবে। কাদের মদতে বলতে গেলে এটা শাসকদল, ওদেরও কিছু সহযোগিতা হয়তো আছে। তা ছাড়া এত...আসতে পারে না। " 

এনিয়ে, বিজেপি যখন দাবি করছে, তৃণমূলের মদতেই এই অনুপ্রবেশ ঘটেছে। তখন পাল্টা তৃণমূলের প্রশ্ন, সীমান্ত রক্ষার দায়িত্ব কার? জলপাইগুড়ি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক দধিরাম রায় বলেন, "বেড়া না থাকার কারণে সেখানে বাংলাদেশিরা ঢুকছে। বর্তমানে পশ্চিমবঙ্গে কাগজ তৈরি করার ফ্যাক্টরি বলা যায়। শাসকদলের একশ্রেণির নেতা এটা করে দিচ্ছে।" যদিও তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পার্থপ্রতিম রায় বলেন, "এ কথা ঠিক যে সীমান্তের কিছু অংশ এখনও আন-ফেন্সিং রয়েছে। তার বড় অংশই হল ওয়াটার বডি। যেখানে কার্যত কাঁটাতার দেওয়া সম্ভব নয়। এর সমাধান কীভাবে হবে তার দায়বদ্ধতা সম্পূর্ণরূপে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের।" সবমিলিয়ে, অনুপ্রবেশ ইস্যুতে চড়া রাজনীতির সুর। 

সেরা শিরোনাম

News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
Annapurna Yojana: অনৈতিক ভাবে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাচ্ছে কেউ? কীভাবে অভিযোগ জানাবেন?
অনৈতিক ভাবে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাচ্ছে কেউ? কীভাবে অভিযোগ জানাবেন?
Annapurna Yojana : 'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget