এক্সপ্লোর

Nandigram News: অসুস্থ স্ত্রীকে নিয়ে সিঁড়ি ভেঙে তিনতলায়, কিন্তু SIR-শুনানিতে বৃদ্ধকে হেনস্থার অভিযোগ, বলা হল, ‘আপনি স্বামী নন, আসামি’

SIR in Bengal: পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের ১ নম্বর ব্লক থেকে এই ঘটনা সামনে এসেছে।

নন্দীগ্রাম: SIR-শুনানিতে অভব্য আচরণের অভিযোগ নির্বাচন কমিশনের কর্মীর বিরুদ্ধে। অসুস্থ স্ত্রীকে নিয়ে শুনানিতে যাওয়ায় প্রবীণ ভোটারকে হেনস্থা করার অভিযোগ। ওই প্রবীণ 'স্বামী নন, আসামি', এমন কটাক্ষ করা হয় বলে অভিযোগ সামনে এল। গোটা ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন ওই প্রবীণ ব্যক্তি। (Nandigram News)

পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের ১ নম্বর ব্লক থেকে এই ঘটনা সামনে এসেছে। জানা গিয়েছে, ২০০২ সালের ভোটার তালিকায় নাম পাওয়া যায়নি ওই অশোক পট্টনায়েকের স্ত্রী গৌরী পট্টনায়েকের। এর ফলে SIR-শুনানির জন্য নোটিস দেওয়া হয় ষাটোর্ধ্ব গৌরীকে। কিন্তু গৌরী শারীরিক ভাবে অক্ষম এবং অসুস্থ। দু'বার হৃদরোগে আক্রান্ত হয়েছেন। ভাল ভাবে হাঁটাচলা করতে পারেন না। কানেও কম শোনেন।

প্রথমে স্ত্রীকে কিছু জানাননি অশোক। শেষে অসুস্থ স্ত্রীর সঙ্গে নিজে শুনানিতে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। সেই মতো BDO অফিসের তিন তলায় উঠে যান। কিন্তু সেখানে নির্বাচন কমিশনের এক কর্মী তথা অফিসার, তাঁর সঙ্গে অভব্য আচরণ করেন বলে অভিযোগ। (SIR in Bengal)

এবিপি আনন্দের মুখোমুখি হয়ে অশোক বলেন, "শুনানিতে আমার স্ত্রীকে ডেকেছিল। আমার সঙ্গে সম্পর্ক গ্রাহ্য হয়নি। ৩০ বছর আগে ওর মা-বাবা মারা গিয়েছেন। তাঁদের কোনও নথি নেই। বাধ্য হয়ে এই বৃদ্ধ বয়সে স্ত্রীকে নিয়ে শুনানিতে এসেছি। খুবই কষ্টের ব্যাপার।"

শুনানিকেন্দ্রে হেনস্থার কথা জানিয়ে অশোক বলেন, "বলছে, সরকারি নথিপত্র ছাড়া কিছু গ্রহণ করা হবে না। আমি জানালাম, যে আমি চাকরি করেছি। আমার পেনশন আছে। আমার পেনশন বুক দেখিয়েছি। কিন্তু সেই পেনশন বুকও গ্রহণযোগ্য নয়। আমি আমার সমস্ত নথিপত্র দেখিয়েছি। ৩০-৪০ বছর চাকরি করেছি, তাও দেখিয়েছি ওদের। বলছে, ফেলে দিন ওইসব।"

স্ত্রীর হয়ে সওয়াল করতে গেলে তাঁর সঙ্গে অভব্য আচরণ করা হয় বলে দাবি করেছেন অশোক। তাঁর বক্তব্য, "আমি বললাম, যে আমি ওঁর স্বামী। বলছে, 'স্বামী নন, আপনি এখন স্বামী নন, আসামি। ওই সব বাদ দিন। ওঁর (স্ত্রীর) কী আছে, দেখান'।" এহেন পরিস্থিতিতে আবারও তিন তলা থেকে সিঁড়ি ভেঙে স্ত্রীকে নিয়ে নেমে আসেন অশোক।

তবে শুধু নন্দীগ্রামই নয়, রাজ্যের বিভিন্ন জায়গা থেকেই SIR-শুনানি ঘিরে হেনস্থার অভিযোগ সামনে এসেছে। BLO-রা যথেষ্ট প্রশিক্ষিত নন বলেও দাবি করছেন ভোটারদের একাংশ। উত্তর ২৪ পরগনার খড়িবাড়ি থেকেও হয়রানির একাধিক অভিযোগ সামনে এসেছে। খাস কলকাতার একাধিক জায়গাতেও ক্ষোভ উগরে দেন ভোটাররা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

১০ লক্ষেরও বেশি পরিবারের অ্যাকাউন্টে রাজ্য সরকারের এই টাকা, ১৫ অগাস্ট পর্যন্ত.....কী জানালেন দিলীপ ঘোষ?
১০ লক্ষেরও বেশি পরিবারের অ্যাকাউন্টে রাজ্য সরকারের এই টাকা, ১৫ অগাস্ট পর্যন্ত.....কী জানালেন দিলীপ ঘোষ?
Debraj Chakraborty: গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget